Author: প্রাণের সংবাদ

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে মসজিদের ইমামের মেয়ে ও মাদরাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা লেখেন। জামায়াত আমির বলেছেন, “গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদরাসা ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক।” “আমি অবিলম্বে…

Read More

আগামী রোববার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালকে স্বাগত জানাবে ম্যানচেস্টার সিটি। দুই দলের মাঝে এখন পয়েন্টের ব্যবধান ছয়। তবে এক ম্যাচ কম খেলেছে সিটি। এই ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা। তার মতে, এই ম্যাচ হেরে গেলে ম্যানসিটির শিরোপার দৌড় শেষ। বর্তমানে ম্যানসিটি ফর্মের তুঙ্গে। আগের ম্যাচে তারা চেলসিকে ৩-০ গোলে হারায়। অন্যদিকে আর্সেনাল হেরে গেছে বোর্নমাউথের কাছে। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১৪ ম্যাচ ধরে অপরাজিত সিটি। ইতিহাদে সবশেষ তারা হার দেখেছিল এই মৌসুমের প্রথম ম্যাচে। টটেনহামের কাছে পরাজিত দলটি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষেও দারুণ ফর্মে। গানারদের বিপক্ষে শেষ ১০টি লিগ ম্যাচে অপরাজিত তারা, জিতেছে সাতটি।…

Read More

দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ৯ দফা প্রস্তাবনা গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সর্বসম্মতিক্রমে এসব প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জনগণের প্রত্যাশা পূরণ, রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ জামায়াত নেতৃবৃন্দ। গণভোটের রায় বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে উল্লেখ করে দ্রুত সময়সীমা নির্ধারণের মাধ্যমে একটি বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তারা। একই সঙ্গে জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়নে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা এবং রাজনৈতিক দল, নাগরিক…

Read More

দলের চূড়ান্ত বাছাইয়ের অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। শুক্রবার প্রথম দিনে পাঁচ সাংগঠনিক বিভাগের ৩৭৮ প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দলটির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাক্ষাৎকার নেওয়া শুরু করে দলের মনোনয়ন বোর্ড। বোর্ডে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বোর্ডে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুক। সাক্ষাৎকারের আগে বিএনপির সিনিয়র…

Read More

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ দল। ২ মে শেষ হবে এই সিরিজ। এরপরেও অবশ্য বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা পাকিস্তানের বিপক্ষে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজ খেলতে পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্ট ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এদিকে জুনে অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে, যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে…

Read More

মস্কোর রসিয়া থিয়েটারে বসেছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমকালো আসর। সেখানে রেড কার্পেটে নজর কেড়েছেন দেশের আলোচিত তারকা আশনা হাবিব ভাবনা। উৎসবের রেড কার্পেটে অংশ নিতে বিদেশি কোনো বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকের পরিবর্তে ভাবনা বেছে নিয়েছেন দেশীয় ঐতিহ্যবাহী পোশাক। ডিজাইনার তন্বী কবির–এর নকশা করা সিঁদুর লাল কাতান ওভারকোটে তাকে দেখা গেছে রেড কার্পেটে। যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হয়েছে। আট দিনব্যাপী এ আসরের পর্দা নামবে ২৩ এপ্রিল। উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের যুবরাজ শামীমের ‘অতল’ ও আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা দুটি। এর মধ্যে দেশের বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতা ফুটিয়ে তোলা…

Read More

বগুড়ার কাহালু উপজেলায় জ্বালানি তেল নেওয়ার পর একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নারহট্ট এলাকায় রহিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর মাইক্রোবাসটি মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে চালক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে কাহালু ফায়ার সার্ভিসের পরিদর্শক সবুজ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।…

Read More

ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে, যা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৬১ ব্যাচের (M-61) দুই শিক্ষার্থী মুয়াজ ও হামিদুর রহমান—এর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। উভয়েই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও ব্যক্তিগত বিরোধের জের ধরেই এ সংঘর্ষ ঘটে। একপর্যায়ে হামলায় স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে, এতে আহত শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার…

Read More

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কিরগিজস্তানে‌র রাষ্ট্রপতির বিশেষ দূত ও রাষ্ট্রপতির প্রশাসন দপ্ত‌রের উপ-প্রধান আজামাত কাদিরালিয়েভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন। শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরগিজস্তানের বিশেষ দূতের সঙ্গে দুদেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

Read More

একজন ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জেতা এই কথা অনেকবারই শোনা গেছে। সেই স্বপ্ন পূরণে লিওনেল মেসিকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও রাশিয়ায় ব্যর্থ হওয়ার পর অবশেষে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে সেই অপূর্ণতা ঘোচান তিনি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো এখনো সেই শিরোপার খোঁজে লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই জায়গায় ব্যতিক্রম কিলিয়ান এমবাপ্পে। মাত্র ১৯ বছর বয়সেই ২০১৮ সালে বিশ্বকাপ জিতে ফেলেছিলেন তিনি। তখন অনেকেই মনে করেছিলেন, সবচেয়ে কঠিন কাজটি আগেই সেরে ফেলেছেন এই ফরাসি তারকা। এখন শুধু বাকি ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার শিরোপা জেতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শিরোপাই যেন হয়ে উঠেছে তাঁর…

Read More