হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য (হজযাত্রী) কয়েক ধরনের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে যা ক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে। এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহার সামগ্রী প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের দেয়া হবে। উল্লেখ্য, আজ রাত ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ…
Author: প্রাণের সংবাদ
অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী মে মাসের ৪ তারিখ শুরু হবে এই আসর। এছাড়া দলবদল হবে শনিবার ও রোববার। গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিসিবি। যদিও আগে ভাগেই স্কোয়াড সাজাতে শুরু করেছে দলগুলো। ডিপিএল প্রসঙ্গে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু আজ (শুক্রবার) বলেন, ‘অনেক সীমাবদ্ধতার ভেতরেও একটি ক্রিকেট স্টেডিয়াম দিন দিন উন্নত হচ্ছে। আমরা এটা নিশ্চিত করেছি যে আম্পায়ারিং থেকে শুরু করে মাঠের কন্ডিশন পর্যন্ত সবকিছু আন্তর্জাতিক মানের বা এ-গ্রেডের করা হবে। আমাদের গ্রাউন্ডস কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে।’ ক্লাবগুলোর সুযোগ-সুবিধা এবং ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে…
ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমেছে। আব্বাস আরাগচি জানান, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করতে হবে। ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইরান এইমাত্র ঘোষণা করেছে যে…
তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাস জানায়, বিশেষ দূত চার্লস জে হার্ডারের ঢাকায় আসার উদ্দেশ্য হলো শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া। বিশেষ দূত হার্ডারের কার্যালয়ের লক্ষ্য হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সি শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা। সফরকালে বিশেষ দূত হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন, যাতে বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করা যায়।
ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে যায়। বাজার বিশ্লেষণের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৮ ডলারের উপরে থাকলেও ঘোষণার পর তা ৯০ ডলারের নিচে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের তেলের বাজার সূচক ‘নাইমেক্স’ (NYMEX)-এ লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার আগে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৭০ ডলারের নিচে।…
সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের। কিছুদিন আগে তার আসন্ন সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্টে পাইরেসি হয়। এমন দুঃসময়ের মাঝে আইনি বিপাকে অভিনেতা। নতুন খবর, তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ। জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়া বিশাল জনসভা ও র্যালি করার অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। তবে এই কর্মসূচির জন্য আগে থেকে কোনো পুলিশি অনুমোদন নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এই র্যালির কারণে দীর্ঘ যানজট এবং জনদুর্ভোগ তৈরি হয়। নির্বাচন কমিশনের…
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ (শুক্রবার) সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে আসেন দলের শীর্ষ ব্যাটার সাইফ হাসান। ৫৭ রান করা এই বাংলাদেশি ওপেনার জানালেন, উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। সাইফ বলেন, ‘অবশ্যই, উন্নতি করার জায়গা আছে। কিন্তু উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি, অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। একটা ধারণা ছিল উইকেট কী রকম হতে পারে। কিন্তু আজকে একটু বেশিই অসমান ছিল। কিন্তু আমার মনে হয় অজুহাত দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই।’ উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারলে ভালো কিছু হতো মনে করেন তিনি, ‘পাকিস্তান সিরিজে তো আপনারা দেখেছেন ট্রু উইকেট ছিল। এখানেও…
ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৫৫ দিন বাকি। দল সাজানো গোছানোর চিন্তায় ব্যস্ত থাকার কথা কোচের। কিন্তু এমন সময়ে ছাঁটাই হতে হলো! সৌদি আরবের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হার্ভে রেনার্ডকে। ৫৭ বছর বয়সী ফরাসি ২০২৪ সালের শেষ দিকে দ্বিতীয় দফায় সৌদি আরবের দায়িত্ব নেন। এর আগে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশটির জাতীয় ফুটবল দলের ডাগআউটে ছিলেন। তার অধীনে ২০২২ সালের কাতার বিশ্বকাপ খেলেছিল দল এবং আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছিল প্রথম ম্যাচেই। রেনার্ড এএফপি-কে বলেছেন, ‘এটাই ফুটবল… সৌদি আরব সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, এর মধ্যে দুইবার আমাকে নিয়ে। আর বাছাইপর্ব ও বিশ্বকাপ দুটোতেই…
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, যারা রাজনীতি করে সবারই অর্থের প্রয়োজন আছে। বাংলাদেশের রাজনীতি হলো, এক বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর দেখা যায়; ঢাকাতে ফ্ল্যাট কিনছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, কোনো একটা পদ পেলে কিংবা কোনো ধরনের সুযোগ সুবিধা পেলে চাঁদাবাজি করে হোক, দুর্নীতি করে হোক, নিজের পদ বিক্রি করে হোক; বিশাল অর্থসম্পদের মালিক হয়ে যায় রাজনৈতিক দলের নেতারা। গত ১৬ বছরে…
ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। গত ১৫ এপ্রিল না ফেরার দেশে চলে গেছেন তার বাবা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মির্জা আবুল হাসনাত ইনামুল বারী। তার দিন দুয়েক পরে, শুক্রবার সামাজিক মাধ্যমে বাবাকে নিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন কথা লিখেছেন এই অভিনেত্রী। যেখানে তার বাবার সরল জীবনযাপন, সততা এবং শেষ মুহূর্তের কিছু স্মৃতি তুলে ধরেছেন তিনি। ফেসবুক পোস্টে বন্যা মির্জা লিখেছেন, আমার বাপী মির্জা আবুল হাসনাত ইনামুল বারী ১৫ এপ্রিল ২০২৬, সকাল ১০ টা ৪৫ মিনিটে আমাদের ছেড়ে চলে যান অন্য এক অজানা জগতে। সকল সন্তান তার বাবাকে সৎ ও সাহসী ভাবতে পছন্দ করে। কিন্তু আমার বাবা প্রকৃত সৎ ও…
