Author: প্রাণের সংবাদ

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ঘোষণা আসতেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপকে স্বাগত জানান। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, তাদের প্রণালি (হরমুজ প্রণালি) এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ! যদিও এরপর ট্রুথ সোশ্যালে নতুন করে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হলেও ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে- এবং তা চলবে যতক্ষণ না ইরানের সঙ্গে লেনদেন শতভাগ সম্পূর্ণ হচ্ছে। এই প্রক্রিয়াটি খুব দ্রুত এগোনোর কথা, কারণ…

Read More

সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা। সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪…

Read More

নগরায়ণ-উন্নয়ন কৌশলে জ্বালানির চাহিদা কমানোর পাশাপাশি জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছি ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত সংলাপে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল ‘জ্বালানি সংকট এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ণ ও উন্নয়ন ভাবনা’। অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্বালানি সংকট এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ণ ও উন্নয়ন কৌশলের পরিবর্তন আনবার কোনো বিকল্প নেই। নগর এলাকায় গণপরিবহন ব্যবস্থার ঘাটতি ও ব্যক্তিগত গাড়িনির্ভর পরিবহন ব্যবস্থা, আবাসন পরিকল্পনায় প্রাকৃতিক ব্যবস্থা এবং সবুজ-খাল-জলাশয় ধ্বংস, বিল্ডিং ডিজাইন ও স্থাপত্যে আলো-বাতাসের প্রবেশের সুযোগ বন্ধ করে দিয়ে এসিনির্ভর ও কাচঘেরা…

Read More

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মী সমর্থকদের ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ এপ্রিল) দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জনান। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার বাসার সামনে আজ সকালে মব সৃষ্টি ও হামলার ঘটনা বিএনপি সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার ইঙ্গিত বহন করে। রাশেদ প্রধানের বক্তব্যে একটি শব্দ ব্যবহারকে কেন্দ্র…

Read More

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি করতে ইসরায়েলকে বাধ্য করা হয়। শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার জন্যই এটা সম্ভব হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে বা লেবাননের অন্যান্য ফ্রন্টগুলোতে আক্রমণ করার কোনো অধিকার ইসরায়েলের নেই। এসময় ইরানের মর্যাদা এবং গর্ব অক্ষুণ্ন রেখে নিবেদিতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্র চায় না, একইসঙ্গে এই অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাসবাদও চায় না। তেহরান তার ভূখণ্ডের অখণ্ডতা মর্যাদার সঙ্গে এবং আইনি কাঠামোর ভেতরে থেকে রক্ষা করে শান্তি চায়। তিনি আরও বলেন, ইরান তার নীতিমালা…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আনুষ্ঠানিক অনুরোধ পর্যালোচনা করছে ভারত। শুক্রবার (১৭ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি বর্তমানে ভারতের বিদ্যমান আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাব এবং পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছি। ২০২৫ সালে প্রথমবারের মতো এই অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত। এরপর থেকে বিষয়টি ধাপে ধাপে বিচারিক কাঠামোর মধ্যে মূল্যায়ন করা হচ্ছে বলে জানানো হয়েছে। ২০২৪…

Read More

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। খবর বিবিসির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হচ্ছে। এটি ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা পূর্বে ঘোষিত সমন্বিত রুট অনুযায়ী পরিচালিত হবে। এর আগে, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরু করার ঘোষণা দেয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরান কয়েক সপ্তাহ ধরে বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথটি কার্যত বন্ধ করে রাখে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া…

Read More

একই সময়ে চলছে আইপিএল, পিএসএল। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই আইপিএলে থাকা অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি ও লকি ফার্গুসন। এছাড়া পিএসএলে ব্যস্ত থাকায় থাকছেন নেই মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেলও। ফলে অনেকটা তরুণদের নিয়ে গড়া নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলই আজ বাংলাদেশের মুখোমুখি হয়। কিন্তু এই দলের কাছেও প্রথম ওয়ানডেতে আজ হেরে গেল বাংলাদেশ। যদিওবা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৪৭ রানেই নিউজিল্যান্ডকে বেঁধে ফেলে সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু করল মেহেদি হাসান মিরাজের দল। সেইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১…

Read More

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে প্রেরিত উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ হতে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ হতে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর প্রেরণ করা হয়েছে। এ উপহারসামগ্রী প্যাকেটজাত…

Read More

প্রাক-নিকার সচিব কমিটির সভায় মোকামতলা উপজেলা বাস্তবায়নের বিষয়টি অনুমোদন পেয়েছে। এ খবরে খুশির জোয়ার বইছে মোকামতলার লোকজনের মধ্যে। বগুড়া জেলায় এ উপজেলা সংযুক্ত হলে উপজেলা হবে ১৩টি। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইতোমধ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব সভায় এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। সূত্র জানায়, মোকামতলাকে উপজেলা হিসেবে কার্যকর করতে কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক উদ্বোধন। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নতুন উপজেলা হিসেবে কার্যক্রম শুরু হবে। মন্ত্রিপরিষদ…

Read More