ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমে গেছে বলেও শোনা যাচ্ছে। আব্বাস আরাগচি জানান, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করতে হবে। সূত্র : বিবিসি, আলজাজিরা
Author: প্রাণের সংবাদ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকেই ভূমিকা রেখেছেন তবে একুশে টিভি সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে সাহসী ভূমিকা রেখেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারস্থ একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চিফ হুইপ এসব কথা বলেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের সময় বাকস্বাধীনতা ছিল না। তখন তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল; এরকম কঠিন সময়ে তাঁর বক্তব্য প্রচার…
