দেশের ব্যাংক ও আর্থিক খাতে চরম অব্যবস্থাপনা চলছে অভিযোগ করে বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ৮৯ কোটি টাকার একজন ঋণখেলাপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। অন্যদিকে গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে ৩৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন আমানতকারীরা। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ৬৮ বিধিতে এক সাধারণ আলোচনার ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সংসদে ‘দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারসমূহ বৈধ ও প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণ এবং ব্যাংকের…
Author: প্রাণের সংবাদ
মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতার বিস্তারে তিনি গভীরভাবে শঙ্কিত। পাশাপাশি গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‘‘সব ধরনের হামলা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। লেবানন, ইরান এবং গাজায় চলমান যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে।’’ লেবাননের রাজধানীতে হামলার জবাবে ইরান ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর সোমবার ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথম কোনো হামলা-পাল্টা হামলার ঘটনা এটি। পরে মার্কিন প্রেসিডেন্ট…
জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে ইসলামের দোহাই দেয়া ঠিক নয়। মঙ্গলবার সংসদে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংকের যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফিরিয়ে দিতে তদন্তের দাবি জানাই। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ কতটুকু সঠিক সেটারও তদন্ত করে দেখার দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চেয়ারম্যান থেকে শুরু করে বোর্ড অব ডিরেক্টরের সবাইকে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন তুলতে হয়, তবে আইন পরিবর্তন করে আসতে হবে। তিনি অভিযোগ করে বলেন,…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে সাম্প্রতিক গণভোটে অনুমোদিত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মঙ্গলবার দুপুরে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। এনসিপি জানিয়েছে, বৈঠকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইইউ ইলেকশন অবজারভেশন টিমের নির্দেশনা পর্যালোচনা করা হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে। আলোচনার শেষে উভয় পক্ষই চলমান সংলাপ অব্যাহত রাখা এবং গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা…
মস্তিষ্কে টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। লন্ডনে তার কেমোথেরাপির দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি আরো বলেন, ‘তার শারীরিক অবস্থার কখনো কিছুটা উন্নতি হচ্ছে, আবার কখনো কিছুটা অবনতি দেখা যাচ্ছে। বর্তমানে তার কেমোথেরাপির দ্বিতীয় ধাপ চলছে, যা জুলাই মাস পর্যন্ত চলবে।’ চিকিৎসা চলাকালে ইলিয়াস কাঞ্চনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান লিটন। তিনি বলেন, ‘তার চিকিৎসা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তিনি কবে দেশে ফিরবেন, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা কঠিন। তবে জুলাইয়ে দ্বিতীয় ধাপের চিকিৎসা শেষ হওয়ার…
কর্ণাটক মন্ত্রিসভায় অন্তত পাঁচজন মুসলিম মন্ত্রী নিয়োগের দাবি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি জোরদার হওয়ায় বিষয়টি কংগ্রেসের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। মুসলিম সম্প্রদায়ের নেতারা দাবি করছেন, গত বিধানসভা নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ মুসলিম ভোটার কংগ্রেসকে সমর্থন করেছিলেন। তাদের মতে, এই বিপুল সমর্থনের প্রতিফলন সরকার গঠনের ক্ষেত্রেও থাকা উচিত এবং মন্ত্রিসভায় যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তবে এই ইস্যু নতুন নয়। দাভানাগেরে উপনির্বাচনের পর থেকেই মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি হয়। ওই উপনির্বাচনে মুসলিম প্রার্থী মনোনয়নের দাবি উঠলেও দলীয় হাইকমান্ড প্রয়াত শামানুর শিবশঙ্করাপ্পার পরিবারের…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংকের যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফিরিয়ে দিতে তদন্তের দাবি জানাই। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ কতটুকু সঠিক সেটারও তদন্ত করে দেখার দাবি করছি। মঙ্গলবার সংসদে তিনি এসব দাবি জানান। সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে ইসলামের দোহাই দেয়া ঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চেয়ারম্যান থেকে শুরু করে বোর্ড অব ডিরেক্টরের সবাইকে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন তুলতে হয়, তবে আইন পরিবর্তন করে আসতে হবে। তিনি অভিযোগ করে বলেন,…
ভাড়াটে খুনি বা হিটম্যান—সচরাচর পুরুষ অভিনেতারাই এ চরিত্র করেন। ভিন্ন উদাহরণ তৈরি করলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ‘হিটওম্যান’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলা হচ্ছে, তিনিই ভারতের চলচ্চিত্রে প্রথম ‘হিটওম্যান’। আজ প্রকাশিত হয়েছে তার সেই আকাঙ্ক্ষিত ছবি ‘বেবি ডু ডাই ডু’র টিজার। সেখানে নিজের চরিত্রে চমকে দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী। ‘বেবি ডু ডাই ডু’ ছবির দৃশ্যে হুমা কুরেশি মুম্বাইয়ের ব্যস্ত নগরজীবনের পটভূমিতে রহস্য, অ্যাকশন ও রোমাঞ্চের ভিন্নধর্মী মিশ্রণ দেখা যাবে এ ছবিতে। গল্প আবর্তিত হবে বেবি কর্মরকরকে ঘিরে। লাল রঙের একটি ছাতা নিয়ে সে শহরজুড়ে ঘুরে বেড়ায়। তার মুখে কোনো কথা নেই। কিন্তু সেই রহস্যজনক ছাতার ভেতরে লুকিয়ে থাকে বন্দুক।…
দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। মঙ্গলবার (০৯ মে) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, আজ রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা…
