Author: প্রাণের সংবাদ

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাস্ত সময় পার করছেন রশিদ খান। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তার দল গুজরাট টাইটান্স। ভালো সময়ে আরো একটা সুখবর পেলেন তিনি। বাবা হয়েছেন এই আফগান তারকা। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খুশির খবর জানিয়েছেন এই আফগান তারকা। গতকাল শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রশিদের স্ত্রী। রশিদ তার ছেলের নাম রেখেছেন আসলান। তুর্কি ভাষায় আসলানের অর্থ সিংহ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’ পাশাপাশি তিনি নিজে লিখেছেন, ‘আমার ছোট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।’ স্ত্রী এবং পুত্রের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন রশিদ। স্ত্রী সন্তানসম্ভবা হলেও পেশাদারিত্ব দেখিয়েছেন…

Read More

আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের বৈঠকের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কাছে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নি‌য়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের সম্মেলন আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-২০২৬ (এডিএফ) এ অংশ নিতে বর্তমানে তুরস্কে রয়েছেন খলিলুর রহমান। সম্মেলনের ফাঁকে শুক্রবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গালফ অঞ্চলে চলমান সংঘাতের সমাধানের বিষয়ে সর্বশেষ হালনাগাদ নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠকে…

Read More

হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দিনের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আজ প্রণালিটি বন্ধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’। তিনি জোর দিয়ে বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। দিনের শেষে আমাদের কাছে এ বিষয়ে কিছু তথ্য থাকবে। গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করার ইরানি সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প বলেন, তারা ‘একটু বেশি চালাকি’ করেছে। তিনি বলেন, ‌‌‘‘ইরান আবারও প্রণালিটি বন্ধ করতে চেয়েছিল। তবে তারা আমাদের…

Read More

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়ন সহযোগিতার ধরন বদলে সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তৈরি একটি নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হয়েছে। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার (১৮ এপ্রিল) ফোরামের ‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক এক প্লেনারি সেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই মডেলটি বিস্তারিত ব্যাখ্যা করেন। সেশনে জাতিসংঘ, টার্কিশ ডেভেলপমেন্ট কো-অপারেশন মডেল (টিকা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বক্তব্যে হুমায়ুন কবির বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রচলিত সহায়তার ওপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তিনি…

Read More

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় জানিয়েছে, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে। এর আগে সাময়িক সময়ের জন্য খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরান। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার…

Read More

হরমুজ প্রণালি পার হওয়ার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এই হামলার খবর নিশ্চিত করেছে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র। শনিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সানমার হ্যারাল্ড’ নামের ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার কবলে পড়লেও জাহাজ এবং এর ভেতরে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে। ইরানি রেভল্যুশনারি গার্ডের দু’টি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর ফলে সানমার হ্যারাল্ডসহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে…

Read More

জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার। শনিবার গণম্যাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নেতারা বলেন, দেশে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একদিকে জ্বালানি সঙ্কট ও নিত্যপণ্যের দাম আকাশচুম্বি। সেইসাথে চাঁদাবাজিও মারাত্মক আকার ধারণে করেছে। নারী হত্যা, নারী নির্যাতন তো আছেই। জনগণের নিরাপত্তাও চরম হুমকির মুখে। এমতাবস্থায় সরকার কঠোরহস্তে এসবকিছু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে জনরোষ ক্রমেই দানা বেধে উঠবে। তখন হয়তো কিছু করার থাকবে না।

Read More

সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ হবিগঞ্জে এসব প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়। এছাড়াও রংপুরে দুজন, ময়মনসিংহে দুজন, নেত্রকোণায় একজন, হবিগঞ্জে একজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ ঘটনা ঘটে। তারা হলেন- তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন…

Read More

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ শেষে গণমিছিল বের হয়ে কাকরাইল-নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে প্রয়োজন জনসমর্থন। তিনি সরকারের উদ্দেশে বলেন, সংসদে আপনাদের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের ছিল। কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগও ক্ষমতায় টিকতে পারেনি। গণভোটে রায় মেনে না নিয়ে আপনারও জনগণের বিপক্ষে গেলে ক্ষমতায় টিকতে পারবেন না। জনগণ যদি রাজপথে নামে তবে…

Read More

অধিকৃত পশ্চিম তীরের জমি দখলের পরিকল্পনার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ জন সংসদ সদস্য (এমপি)। এ লক্ষ্যে পার্লামেন্টে একটি জরুরি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। রিচার্ড বারগনের উত্থাপিত এই প্রস্তাবে ফিলিস্তিনি ভূমিকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে নিবন্ধিত করার মাধ্যমে দখলকে বৈধতা দেওয়ার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। প্রস্তাবে বলা হয়, ইসরাইলের এই পদক্ষেপ অবৈধ এবং এর উদ্দেশ্য অধিকৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরো সম্প্রসারণ করা। ব্রিটিশ এমপিরা ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিআইসি) দেওয়া একটি পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করেন। ওই রায়ে আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতিকে অবৈধ ঘোষণা করেছিল এবং দেরি না করে তা…

Read More