Author: প্রাণের সংবাদ

বিশ্বকাপ ঘিরে যখন কৌশল আর পারফরম্যান্স নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এক ভিন্নধর্মী র‌্যাঙ্কিং। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া কোচদের মধ্যে কে কতটা আকর্ষণীয়- তা নিয়েই তৈরি এই তালিকায় চমক জাগিয়েছেন ভ্লাদিমির পেতকোভিচ। আর সেই তালিকায় বেশ পিছিয়েছেন অভিজ্ঞ কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ আনচেলত্তির ৬৭তম জন্মদিনে প্রকাশিত হয় এই ব্যতিক্রমী তালিকা। ‘লাইভ ফুটবল টিকিটস’ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় বিশ্বকাপে অংশ নেওয়া ৪৯ জন কোচকে শারীরিক আকর্ষণীয়তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। গবেষণায় মুখের গঠন, সামঞ্জস্য, বয়স, উচ্চতা এবং পেশাগত সাফল্যের মতো বিভিন্ন সূচকের পাশাপাশি বহুল আলোচিত ‘গোল্ডেন রেশিও’ বা স্বর্ণ অনুপাতের ধারণাও ব্যবহার করা হয়েছে। এই তালিকায়…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান খুব ভালো বক্তব্য রেখেছেন। তিনি আজ বিরোধীদলের নেতা হিসেবে নয় বরং জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, প্রবাসীদের আমরা যোদ্ধা হিসেবেই মনে করি। জুলাই অভ্যুত্থানের সময় দেশের ছাত্র-জনতার পাশাপাশি তারাও অনেক ভূমিকা রেখেছেন। এ আন্দোলন করতে গিয়ে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। তিনি আরো বলেন, বিরোধীদলের গঠনমূলক আলোচনা করেছেন। সংসদে জামায়াতের আমির প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত হস্তক্ষেপ করারও আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীরা হচ্ছেন যোদ্ধা। আমাদেরকে অবশ্যই তাদেরক সম্মান করতে হবে।

Read More

সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ইসরায়েলি এই আগ্রাসন পুরো বিশ্বের জন্যও হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক ও বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, ‘‘ই‌সরায়েলের এই আগ্রাসন পুরো বিশ্বের জন্য হুমকি এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে।’’ পশ্চিম সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ তুরস্ক ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার সবচেয়ে তীব্র সমালোচনাকারীদের অন্যতম। দেশটি বলছে, আঞ্চলিক শান্তির ক্ষেত্রে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা। ইসরায়েলের সঙ্গে…

Read More

বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে সমালোচনার পর যদি অননুমোদিত কোনো পতাকা প্রদর্শন করা হয় বা জাতীয় দলকে লক্ষ্য করে কোনো স্লোগান দেওয়া হয়, তবে ইরান তাদের ম্যাচ স্থগিত করার হুমকি দিয়েছে। ইরানের গণমাধ্যম দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনয়ামালির বরাত দিয়ে এই কথা জানিয়েছে। বৃহস্পতিবার থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের গ্রুপ জি-এর অভিযান শুরু করবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে তারা বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুনয়ামালি গত মঙ্গলবার বলেছেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি যে বিশ্বকাপে ইরান যে স্টেডিয়ামগুলোতে খেলবে, সেখানে যদি অননুমোদিত পতাকা…

Read More

জাতীয় সংসদে প্রবাসী শ্রমিকদের নানা দুর্ভোগ, প্রতারণা ও প্রশাসনিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং ভবিষ্যতে তাদের হয়রানি ও প্রতারণা বন্ধে সংসদীয় কমিটি গঠন করতে হবে। আজ (বুধবার) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও প্রবাসীরা এখনও নানা ধরনের হয়রানি, দুর্নীতি ও প্রতারণার শিকার হচ্ছেন। সংসদে বক্তব্যে হান্নান মাসউদ অভিযোগ করেন, বিদেশে কর্মসংস্থানের নামে অসংখ্য ভুয়া রিক্রুটিং এজেন্সি সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে সর্বস্বান্ত করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন রিক্রুটিং এজেন্সি পরিচালিত হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা খুব…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার নতুন অধ্যায়ে এবার ইরানের পানি অবকাঠামোতে হামলার অভিযোগ উঠেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে দুটি পানি সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। এমন অভিযোগ সত্য হলে কয়েক সপ্তাহের মধ্যে এটিই হবে ইরানে বেসামরিক অবকাঠামোর ওপর প্রথম বড় ধরনের হামলা। বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিনের খরা ও পানিসংকটে ভুগতে থাকা ইরানের জন্য পানি অবকাঠামো এখন জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর পাল্টাপাল্টি হামলা গত মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায়…

Read More

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। এই মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা চ্যালেঞ্জ করেই তিনি এই আবেদন করেছেন। অভিযোগ, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একাধিক দামি উপহার গ্রহণের ঘটনায় জ্যাকুলিনের সম্পৃক্ততা রয়েছে। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তাধীন। এর আগে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা ৩০ মে এক নির্দেশে জ্যাকলিনের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ইডি-র জমা দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তি রয়েছে বলে মনে হয়।…

Read More

অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসকে আউট করার পর আগ্রাসী উদযাপন করেছিলেন নাহিদ রানা। এমনকি উত্তপ্ত বাক্য বিনিময়ে শামিল হয়েছিলেন তিনি। মাঠে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত আইসিসির শাস্তির মুখে পড়েছেন এই বাংলাদেশি পেসার। তিরস্কারের পাশাপাশি রানাকে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি জানায়, মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন নাহিদ রানা। তাকে আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৫ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির ব্যাখ্যায় বলা হয়েছে, এই ধারা অনুযায়ী আউট হওয়ার পর কোনো ব্যাটারের উদ্দেশে এমন আচরণ বা ইঙ্গিত করা নিষিদ্ধ, যা অপমানজনক হতে পারে কিংবা উত্তপ্ত পরিস্থিতি…

Read More

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা ও পুনর্বাসনের মাধ্যমে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তাদের আমরা কর্মক্ষম করে সমাজের মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই। এই জনগোষ্ঠীকে যদি কর্মক্ষম করে তোলা যায়, তাহলে তারা দেশের জন্য জনসম্পদে পরিণত হবে। আজ (বুধবার) রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা, পুনর্বাসনের অংশ হিসেবে তাদের চাকরির ব্যবস্থা করতে সহায়তা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও…

Read More

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও সম্প্রসারণ এবং নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা যাচাই করা হচ্ছে। আজ (বুধবার) বিকেলে জাতীয় সংসদে নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনশক্তি রপ্তানির ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। বিএনপি সরকারের আমলে বৈদেশিক কর্মসংস্থান খাত আরও সম্প্রসারিত হয় এবং ২০০১ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী…

Read More