Author: প্রাণের সংবাদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (ডব্লিউএইচআরসিএফ) ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি-এর পক্ষ থেকে তাকে এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি হিসেবে এই সেশনে যোগদানের জন্য আসিফ মাহমুদের নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসি-এর অন্তর্গত ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্ক এক ইমেইল বার্তায় এই আমন্ত্রণ নিশ্চিত করেছেন। ইউনেস্কো-এপিসিআইসি (এশিয়া–প্যাসিফিক কোয়ালিশন অব ইনক্লুসিভ সিটিস)…

Read More

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া– এই তিন দেশ থেকে এক দিনেই ৩৪ জন প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। প্রবাসী কল্যাণ ডেস্কের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে। আজ সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর মরদেহ আসে। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা অন্য ফ্লাইটে দুটি করে মোট চারটি মরদেহ দেশে পৌঁছেছে।

Read More

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ শেষে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত। গণমিছিল বিজয়নগর-কাকরাইল- নাইটিংঙ্গেল মোড় হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়। মিছিলে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, দলীয় পেটুয়া বাহিনী দিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না, যাবে না। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে প্রয়োজন জনসমর্থন। তিনি সরকারের উদ্দেশে বলেন, সংসদে আপনাদের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা ছিল আওয়ামী লীগের। কিন্তু জনগণের…

Read More

মার্কিন বাহিনীকে পরাজিত করার জন্য তেহরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। হরমুজ প্রণালি নিয়ে চরম উত্তেজনার মাঝে শনিবার ইরানের সর্বোচ্চ এই নেতার দেওয়া এক বিবৃতিতে ওই হঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, ইরানের ‌নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করানোর জন্য প্রস্তুত রয়েছে। মোজতবা খামেনি বলেন, ইরানের সাহসী নৌবাহিনী তাদের শত্রুদের ওপর নতুন এবং তিক্ত পরাজয় চাপিয়ে দিতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনী প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়া বার্তায় তিনি যুদ্ধের সময়…

Read More

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী রোববার (১৯ এপ্রিল) শাওয়াল মাসের সমাপ্তি ঘটবে। সে হিসেবে আগামী ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর…

Read More

৫ আগস্টের পটপরিবর্তনের পরও সরকারের আচরণে কোনো পরিবর্তন আসেনি এবং তাদের ভাষা অনেকটা শেখ হাসিনার মতোই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী হুংকার দিচ্ছেন যে আন্দোলন করলে মোকাবিলা করা হবে। এই ভাষা শেখ হাসিনার। কিন্তু হুংকার দিয়ে বা চোখ রাঙিয়ে জনগণের আন্দোলন কেউ দমাতে পারবে না। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে ১১-দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকারের আচরণ দেখে মনে হয় না…

Read More

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ ও মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে…

Read More

বাংলাদেশে ব্রাজিল ও নেইমারের সমর্থক অনেক। সেই নেইমারের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দেয়া হয়েছে। গতকাল ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেন শাহনূর রোমেন। ব্রাজিল থেকে বাংলাদেশি প্রবাসী শাহনূর রোমেন বলেন, ‘আমি এক যুগের বেশি সময় ব্রাজিলে রয়েছি। ফটোসাংবাদিকতা করি, মূলত ক্রীড়ার ছবিই বেশি তুলি। গতকাল নেইমারের ক্লাব সান্তোসের ট্রেইনিং গ্রাউন্ডে যাই। মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেই।’ শাহনূর বাংলাদেশে আসেন না অনেক দিন। আরেক প্রবাসী ক্রীড়ামোদীর মাধ্যমে জার্সি ব্রাজিলে এনেছেন। সেই জার্সি নেইমারের হাতে তুলেছেন। বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল উন্মাদনা নিয়ে বিশ্বজুড়েই সংবাদ হয়। তাই বাংলাদেশ নিয়ে খানিকটা ধারণা রয়েছে…

Read More

গাজা উপত্যকার মতো দক্ষিণ লেবাননেও একটি ‘হলুদ রেখা’ বা বিভাজন রেখা টানার কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। মূলত ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চল থেকে হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে আলাদা করতেই এই রেখা নির্ধারণ করা হয়েছে। এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, এই রেখা অতিক্রম করে তাদের সৈন্যদের কাছাকাছি আসার চেষ্টা করায় বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধার ওপর ইতোমধ্যে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো লেবাননে এমন রেখার কথা উল্লেখ করল তারা। সেনাবাহিনী জানায়, ‘গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননের ‘ইয়েলো লাইন’-এর দক্ষিণে দায়িত্বরত সেনারা কয়েকজন সন্ত্রাসীকে চিহ্নিত করেছে, যারা উত্তর দিক থেকে রেখা অতিক্রম করে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের…

Read More