আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বড় এক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। চলমান বিশ্বকাপ শেষেই জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন রেয়াল মাদ্রিদের এই অতন্দ্র প্রহরী। তবে পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তবে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলমান ফুটবল বিশ্বকাপে আগামী সোমবার মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউ জিল্যান্ড। মেগা আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে বুটজোড়া তুলে রাখার আভাস দিলেন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক। ২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত…
Author: প্রাণের সংবাদ
নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষস্তরের চার দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। সেখানে বিএসএফ জওয়ান ও ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি নাগরিকদের হামলা এবং বাংলাদেশিদের দ্বারা সীমান্ত বেড়া ভেঙে ফেলার ঘটনা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে শীর্ষবৈঠক শেষে কোনও যৌথ সাংবাদিক বৈঠক হয়নি। গত সোমবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)’র প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল নয়াদিল্লিতে পৌঁছে বিএসএফের ডিজি প্রবীণ কুমার-সহ অন্যান্য কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিলেন। মঙ্গলবার দিল্লির লোদী রোডে বিএসএফের সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল ভারত-বাংলাদেশ ৫৭তম সীমান্ত শীর্ষবৈঠক। কিন্তু নজিরবিহীন ভাবে শীর্ষবৈঠক শেষে…
বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচের বাঁশি বাজার আগেই মাঠের বাইরের রাজনীতি, নিষেধাজ্ঞা আর হুমকির চোটে ফুটবল বিশ্বকাপ রূপ নিয়েছে এক জ্বলন্ত বারুদখন্ডে! ইরান সরকারের তরফ থেকে এবার ফিফাকে এক চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, গ্যালারিতে যদি ইরানের ‘অফিশিয়াল’ বা সরকারি পতাকা ছাড়া অন্য কোনো অননুমোদিত পতাকা ওড়ানো হয় কিংবা জাতীয় দলকে লক্ষ্য করে কোনো অপমানজনক স্লোগান দেয়া হয়, তবে পারসিয়ানরা মাঠের মাঝখানেই খেলা বন্ধ করে দেবে! ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি গত মঙ্গলবার সরাসরি ফিফাকে এই চরম বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা ফিফাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, বিশ্বকাপে ইরানের ম্যাচ চলার সময় স্টেডিয়ামে যদি কোনো অননুমোদিত পতাকা প্রদর্শন…
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনার নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাজেটে নারী শিক্ষাকে উৎসাহিত করতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হতে পারে। একইসঙ্গে দারিদ্র্য শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ সরবরাহের উদ্যোগ এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থাও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজেটে অগ্রাধিকার খাতগুলোর মধ্যে অন্যতম শিক্ষা, যেখানে কারিকুলাম সংস্কার থেকে শুরু করে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলারও নানা উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান বিএনপি সরকারের…
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য চিনির ওপর উৎসে কর কমানোর প্রস্তাব আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিনির ওপর বিদ্যমান উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। এই প্রস্তাবটি অনুমোদিত ও বাস্তবায়িত হলে দেশের বাজারে চিনির দাম কমতে পারে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনি ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরের শুরুতে চিনির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। তবে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং জ্বালানি সংকটের কারণে আন্তর্জাতিক…
ওমান উপকূলে ইরানের একটি কার্গো বার্জে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ হামলা চালায় মার্কিন সেনারা। ইরানের সিরিক কাউন্টির গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ। বিশালাকৃতির বার্জটির মালিক সিরিকের স্থানীয়রা। এটি ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। খাসাব থেকে ৫ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় হামলার শিকার হয় বার্জটি। এটিতে পাঁচজন ক্রু ছিলেন। হামলার পর পাশের একটি জাহাজ তাদের উদ্ধার করে ওমানে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হরমুজ প্রণালির ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা। এরপর…
ফিফা ফুটবল বিশ্বকাপ বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া টুর্নামেন্টগুলোর একটি। নির্বিঘ্নে টুর্নামেন্ট পরিচালনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাসহ অনেক দিক বিবেচনায় রাখতে হয় বিশ্বকাপের আয়োজক দেশকে। আর আয়োজক যদি হয় যুক্তরাষ্ট্র, তাহলে তো কথা–ই নেই! বিশ্বকাপ চলাকালে দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের আগমন, সম্ভাব্য অপরাধের আশঙ্কায় তারা কানসাস সিটিতে একটি কারাগার প্রস্তুতের পরিকল্পনা করে। ওই বন্দীশালা নির্মাণের মূল প্রস্তাবনা এবং পরবর্তী আইন উভয় জায়গায় উল্লেখ করা হয়, ‘আসন্ন বিশ্বকাপের সময় প্রত্যাশিত বিপুল দর্শনার্থীর চাপ শহরের সীমিত পুনর্বাসন ও আটক ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।’ যুক্তরাষ্ট্রের পর্যটন সংস্থা ভিজিট কেসির দাবি– বিশ্বকাপ চলাকালে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থী কানসাস সিটিতে আসবেন। অ্যারোহেড…
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে বর্তমানে পাইলট ভিত্তিতে বাস্তবায়িত প্রকল্পটি পর্যায়ক্রমে দেশের সব জেলায় সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) সেমিনার হলে অনুষ্ঠিত প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণে পাইলট প্রকল্প’-এর অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ভিত্তি রচনা করেছে। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর…
আলোচিত শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলা হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন। বৃহস্পতিবার (১১ জুন) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, আমি নিজে হাইকোর্টে রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক শুনানিতে অংশ নেব। এছাড়া আমাদের টিমের সবাই রামিসা হত্যা ও ধর্ষণ মামলা শুনানির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলার বিচার।…
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে সতর্ক করে তাদের ‘ভূখণ্ডে’ হামলা চালানো বন্ধের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো বা অন্য যেকোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম-নীতিকে ক্ষুণ্ন করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে’ জড়িত। দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, ‘এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ…
