Author: প্রাণের সংবাদ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন তিনি। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো ও মারধরের ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাঈম। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে। ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ, তাকে ডিবি পরিচয়ে চেক করা হয়। একপর্যায়ে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় দেওয়ার পরেও সেই হেনস্তা থেকে রেহাই পাননি বলে জানিয়েছেন নাঈম। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের উন্নয়ন মূলত তরুণ প্রজন্মের হাতেই নির্ভর করছে। শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এসময় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এই কমিটির মাধ্যমে যুবদল সারা দেশে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজকে সামনে নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারুণ্যের হাতেই ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন নির্ভর…

Read More

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে আবারও মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘হেক্সা’ মিশন সফল করার দায়িত্ব এবার অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির কাঁধে। আর সেই দায়িত্বের চাপ যে কতটা, তা তুলে ধরেছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার। চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা অ্যালিসনের মতে, ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেয়েও বেশি চাপের। তিনি বলেন, “সম্ভবত তার অবস্থানে থাকা মানে দেশের প্রেসিডেন্ট হওয়ার চেয়েও বেশি চাপ সামলানো।” বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ইতিহাসও বেশ সমৃদ্ধ। ১৯৩৪ সালের পর থেকে টানা ২০টি উদ্বোধনী ম্যাচে অপরাজিত রয়েছে সেলেসাওরা। শনিবার দিবাগত রাতে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর…

Read More

মেট্রোরেল লাইনে একটি বিড়াল ঢুকে পরায় নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচল ১০ মিনিট ব্যাহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৩ জুন) এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্রে বিষয়টি জানা যায়। সূত্রটি জানায়, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এমআরটি লাইন-৬ এর শাহবাগ স্টেশনে প্লাটফর্ম এলাকার লাইনে একটি বিড়াল দেখা যায়। সেটি জানার পরপরই নিরাপত্তার জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিড়ালটিকে উদ্ধার করে। ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর দুপুর ১২টার সময় আবার ট্রেন চলাচল শুরু হয়। মূলত ১০ মিনিট সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমসিএল) জনসংযোগ…

Read More

বাংলাদেশে শিল্প ও প্রযুক্তি খাতের আমূল পরিবর্তন এবং টেকসই শিল্পায়নের লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান এভারব্রাইট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘এইচ অ্যান্ড ভি ওভারসিজ এইচকে লিমিটেড’ এবং দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য নিউজ’-এর মাদার প্রতিষ্ঠান ‘সিমপ্লেক্স করপোরেশন লিমিটেড’-এর মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। এই যৌথ উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ​চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, উন্নত প্রযুক্তি হস্তান্তর, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক ব্যবসায়িক সম্প্রসারণে…

Read More

বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তৃণমুল কংগ্রেসের অভ্যন্তীরণ সংকট দিন গভীর হচ্ছে। দলে ভাঙনের মধ্যেই তৃণমূলের ১৯ জন সংসদ সদস্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ১৯ জন সংসদ সদস্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আলাদা ব্লক গঠনের আবেদন জানিয়েছেন। বিদ্রোহী সংসদ সদস্যদের স্বাক্ষর সংবলিত চিঠির যে পাতাগুলোর প্রকাশ্যে এসেছে, তাতে ১৯ জনের সই রয়েছে। যদিও স্বাক্ষর করা ওই পাতাগুলো চিঠির অংশ কি না অথবা সেগুলো আদৌ স্পিকারকে পাঠানো হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এর সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি। প্রকাশ্যে আসা চিঠিতে প্রথমেই স্বাক্ষর রয়েছে বারাসতের…

Read More

এবারের ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। প্রতিটি পজিশনে পর্যাপ্ত ফুটবলার এবং শক্তিমত্তায় তাদের পক্ষে বাজি ধরছেন ফুটবল বিশ্লেষকরা। আগামী ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে নামার আগে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন স্প্যানিশ তারকা মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ। যেখানে তিনি নিজের পাওয়া ব্যালন ডি’অরের বদলে হলেও বিশ্বকাপ ট্রফি জয়ের আশা প্রকাশ করেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কাদেনা সার’-এর সাক্ষাৎকারে রদ্রিকে জিজ্ঞেস করা হয়, রিয়াল মাদ্রিদের নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী এনরিকে রিকেলমের দাবি সম্পর্কে। যেখানে ফ্লোরেন্তিনো পেরেজের এই প্রতিপক্ষ প্রার্থী জানান, আগামী মৌসুমে রদ্রিকে দলে নেওয়ার জন্য নাকি ইতোমধ্যেই চুক্তি হয়ে গেছে। এ নিয়ে স্প্যানিশ তারকা বলেন, ‘সত্যি বলতে, আমি বিষয়টি থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করছি।…

Read More

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এদিন জয়সূচক রান করার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে যেতে হয়েছিল হাসপাতালে। ম্যাচ চলাকালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হাসপাতালে যেতে হয় তাকে। ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ৩৪তম ওভারে। নাথান এলিসের করা এক বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত হানে। সঙ্গে সঙ্গে অস্বস্তিবোধ করেন বাংলাদেশের অধিনায়ক, এরপর দুইবার বমিও করেন মাঠে। খানিকক্ষণ তার চেকআপ করে মেডিকেল টিমের সদস্যরা। প্রথমে মনে হচ্ছিল মাঠ ছেড়ে উঠে যাবেন মিরাজ। কিন্তু ওই অবস্থাতেই ব্যাট করে যান এই অলরাউন্ডার। আর ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। এরপর মিরাজকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি…

Read More

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান অভিযানে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে দেশটির সরকার। রাজধানী তেহরানের মেয়র আলীরেজা জাকানি আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইরানের সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম ১০ দিনের মধ্যে হবে সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। সেই হিসেবে চলতি জুন মাসের মাঝামাঝি এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আজ শুক্রবার মেয়র আলীরেজা জাকানি জানিয়েছেন, পরিবর্তিত সিদ্ধান্ত অনুসারে খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান হবে মহররমের দ্বিতীয় ১০ দিনের যে কোনো সময়ে। অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে, ২৬ জুন থেকে ৫ জুলাই— এই ১০ দিনের মধ্যে হবে…

Read More

আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির জন্য সময়টা হয়তো অবিশ্বাস্য। গত বুধবার বোর্নমাউথ থেকে তাকে দলে ভেড়ায় টটেনহ্যাম হটস্পার। তবে চলমান ফুটবল বিশ্বকাপের সময়টা তাকে ছুটিতে কাটাতে হতো। ফলে বান্ধবীকে নিয়ে ছুটে যান স্পেনের ইবিজায়। সেখান থেকেই স্বপ্নের বিশ্বকাপ খেলার ডাক পেলেন সেনেসি। লিওনার্দো বালের্দির চোট প্রথমবার তাকে ফিফার এই মেগা ইভেন্টে খেলার সুযোগ করে দিয়েছে। তবে ছুটি কাটানোর সময়ও নাকি সেনেসির মনের অনুভূতি ছিল– শেষ মুহূর্তে ডাক পেতে পারেন বিশ্বকাপে। সেটাই সত্যি হলো অল্প সময়ের ব্যবধানে। বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলারই চোটের সঙ্গে লড়ছিলেন। শেষ পর্যন্ত সেখান থেকে ছিটকে গেলেন বালের্দি। তিনি ডিফেন্ডার হওয়ায় ডাক পাওয়ার দৌড়ে এগিয়ে…

Read More