জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদ। রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। প্যানেলের অপর সদস্যরা হলেন, বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় ২৬ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নাসের উদ্দিন। তিনি এ ঘটনায় তদন্তকালীন কী কী জব্দ করেছেন, তা ট্রাইব্যুনালে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন। কোন দিন, কোন সময়ে এসব জব্দ করা হয়েছে, তা লিপিবদ্ধ করা হয়। তবে জবানবন্দি শেষ…
Author: প্রাণের সংবাদ
ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। মন্ত্রী জানান, এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ…
বাংলাদেশের বিমানবন্দরের নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেম আধুনিকায়নে আগ্রহ দেখিয়েছে জার্মানি। এ লক্ষ্যে জার্মান কোম্পানি অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস দেওয়ার প্রস্তাব দিয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্জ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা করে বাংলাদেশ। আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত জানান, জার্মানির প্রতিষ্ঠান অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে আগ্রহী। এই সার্ভিসের মাধ্যমে বিমানবন্দরের নেভিগেশন ও…
তাৎক্ষণিকভাবে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। রবিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। পানিসম্পদ মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেটে যাবেন। তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞরা ছিলেন। এছাড়া, মন্ত্রণালয়ের যেসব কাজ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আগামী বর্ষা ও বন্যায় আগাম কী ধরনের কাজ হতে পারে তা আমরা সর্বোচ্চ চিন্তা-ভাবনা করে রেখেছি।…
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সীতারাম (২৪) নামের ওই শ্রমিক সেফটি ট্যাংকের ভেতরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। রবিবার সকালে উপজেলার নেকমরদ পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির নির্মাণাধীন সেফটি ট্যাংকে কাজ করছিলেন সীতারাম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার রাতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছেন। তাই তিনি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। পিনাইনা আরও বলেন, “এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ, আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।” লি হফম্যান-আজিভ নামের এক সমাজকর্মী বলেন, “আমি এখানে এসেছি মূলত ৭ অক্টোবর এবং এর পর থেকে প্রধানমন্ত্রীর শুরু করা অন্তহীন যুদ্ধে…
বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হতে যাচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাসের গণনা শুরু হতে যাছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৯ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এদিকে, জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে…
বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। গত তিন মাস ধরে চলা এই উদ্যোগে এখন পর্যন্ত ৩০৩ জন শিক্ষার্থীকে মোটরসাইকেল চালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডাকসুর কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন। ইমরান হোসাইন জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং বাস্তব জীবনে প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ কৌশল শেখানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের এই উদ্যোগটি তিন মাস ধরে চলমান। এখন পর্যন্ত ৩০৩ জন আমাদের কাছ থেকে বাইক প্রশিক্ষণ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং অংশগ্রহণকারীর সংখ্যাও…
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না। প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীদের জীবনের ভিত্তি তৈরি করে। সেই ভিত্তিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে প্রাথমিক শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। রোববার (১৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নিমিত্তে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। তার নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের…
ইন্দোনেশিয়ার জাতীয় মানবাধিকার কমিশন আজ জানিয়েছে, তারা দেশটির অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে একটি সামরিক অভিযানে নারী ও শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। কমনাস এইচএএম নামে পরিচিত এই কমিশন জানিয়েছে, মঙ্গলবার মধ্য পাপুয়ার কেমব্রু গ্রামে টিপিএনপিবি-ওপিএম বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর একটি ‘আইন প্রয়োগ অভিযানে’ গুলিতে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়াওএই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। কমিশনের প্রধান অনিস হিদায়াহ আজ এএফপিকে জানান, তারা ঘটনাটির ‘তদন্ত’ চালাচ্ছে। তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সদস্যরা এর জন্য দায়ী এমন ‘জোরালো সন্দেহ’ রয়েছে। সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। স্থানীয় গণমাধ্যমে…
