Author: প্রাণের সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী এই সভায় সভাপতিত্ব করেন। এতে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এ্যানি সাংবাদিকদের বলেন, সামনে বর্ষা আসছে। বন্যা ও প্লাবন হতে পারে। এক্ষেত্রে আমাদের আগাম কি কি কাজ করা দরকার সেসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পরিকল্পনাগুলো তাঁকে অবহিত করেছি। তিনি বলেন, খাল খনন কর্মসূচি অব্যাহত আছে। আগামী…

Read More

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল তেহরান। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উপসাগরজুড়ে বিশেষ করে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছাকাছি অনেকগুলো জাহাজকে নোঙর করে থাকতে দেখা গেছে। গতকাল শনিবার গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে কিছু জাহাজ চলাচল করেছিল, কিন্তু তেহরান প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শনিবার কয়েকটি জাহাজে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানার খবর পাওয়া গেছে। একই দিনে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছিল। সূত্র : বিবিসি।

Read More

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের অশালীন অঙ্গভঙ্গির তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে সিরিয়ালিটি বা পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ও চিফ হুইপ নূরুল ইসলাম। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এ বিষয়ে কথা বলেন। সংসদে অশালীন আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি আমার বিবেকে আঘাত করেছে। আমি চার-পাঁচবার নির্বাচিত হওয়া সদস্যদের কাছ…

Read More

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্বে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বায়ার্ন। আর এই আনন্দময় সময়টা দীর্ঘায়িত করতেই জার্মান বুন্দেস লিগার ম্যাচে আজ রাতে মাঠে নামবে তারা। স্টুটগার্টের বিপক্ষে জিততে পারলেই তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হবে জার্মান জায়ান্টদের। লিগে ২৯ রাউন্ড শেষে সর্বোচ্চ ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। শিরোপা জেতার দৌঁড়ে বায়ার্ন মিউনিখের পর একমাত্র ডর্টমুন্ডের সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভবনাটাও ঝুঁলে আছে যদি-কিন্তুর সমীকরণে। নিজেদের ৩০ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট অর্জন করতে পেরেছে বরুশিয়া ডর্টমুন্ড। তাদের বাকি আছে আর মাত্র চারটি ম্যাচ। এই চার ম্যাচের চারটিতেই জিতলে সর্বোচ্চ ১২ পয়েন্ট পাবে…

Read More

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব মৌখিকভাবে না নিয়ে কেবল টেবিলে উপস্থাপিত করার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এর ফলে সংসদ সদস্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং মন্ত্রীদের জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই অভিযোগ তোলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, মাননীয় স্পিকার, ফাংশনাল পার্লামেন্টের জন্য মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করা এবং তাদের কাছ থেকে উত্তর পাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু গত দুই সপ্তাহ ধরে দেখছি তারকা চিহ্নিত প্রশ্নগুলো শুধু টেবিলে দিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় থেকে যে উত্তর লিখে দেওয়া হয়, মন্ত্রীরা শুধু…

Read More

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে দেশের স্বাধীনতা, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানান, সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখাগুলো সামরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি সম্ভাব্য শত্রুদের চূড়ান্তভাবে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। হাতামি আরও বলেন, ইরানি বাহিনী আত্মত্যাগ ও “জিহাদের” চেতনায় অনুপ্রাণিত এবং তারা তাদের লক্ষ্য অর্জনে অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। এক বক্তব্যে তিনি বলেন, “আমাদের বাহিনী ট্রিগারে আঙুল রেখে, সংঘাত ও আত্মত্যাগের জন্য প্রস্তুত থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবেলা করবে।” তার এই মন্তব্য আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সামরিক প্রস্তুতি ও অবস্থানকে পুনর্ব্যক্ত করেছে। সূত্র: আল-জাজিরা

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জুলাই আন্দোলনে যে কজন তারকা মাঠে সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। এই অভিনেত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায় এই অভিনেত্রীকে। এ ব্যাপারে জানতে চাইলে চমক বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ তিনি বলেন, দল…

Read More

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার। রোববার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘদিন পর প্রতিবেশী কোনও দেশে প্রথম রাজনৈতিক নিয়োগ হিসেবে ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিচ্ছে দিল্লি। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। আর প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে নিযুক্ত করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস বলেছে, ত্রিবেদীর নিয়োগের বিষয়ে বাংলাদেশের সরকারের কাছে আনুষ্ঠানিক সম্মতি চাওয়া হবে। ৭৫ বছর বয়সী একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠানোর এই সিদ্ধান্ত ভারতের…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্রদল হোক, ছাত্রশিবির হোক, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ হোক— সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। রোববার (১৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক এ কথা বলেন। এসময় এনসিপিতে এবি পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা আনুষ্ঠানিকভাবে যোগ দেন। নাহিদ ইসলাম বলেন, আমরা এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কারভাবেই বলেছিলাম এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়।…

Read More

জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং তীব্র সংকটময় পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে। রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে— জ্বালানির কোনো ঘাটতি নেই, অথচ বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় তেলের জন্য তিন কিলোমিটার লম্বা লাইন দেখা যাচ্ছে। ড্রাইভাররা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। সরকারের যদি কোনো সংকটই…

Read More