৬০ কিলোমিটার বেগে দেশের ১১টি অঞ্চলে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত। রবিবার (১৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সংকেত।
Author: প্রাণের সংবাদ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রচণ্ড ঝড়ে সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন। রোববার দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানায়। পিডিএমএ জানায়, গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে প্রবল বাতাস, বজ্রপাত ও বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরো ৩৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু, চারজন পুরুষ এবং একজন নারী। বান্নু, শাংলা ও মানসেহরায় হতাহতের এ ঘটনা ঘটেছে। এদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ রোববার খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং কাশ্মীরের বিভিন্ন স্থানে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া দেশের বেশির ভাগ অংশে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই মাসের শুরুতে প্রদেশটিতে ঝড়ে অন্তত দুজন…
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অতীতের সব সময়ের চেয়ে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, যা মোট বাজেটের ২ শতাংশ। তবে আমাদের ‘লার্নিং আউটকাম’ বা শিক্ষার ফল এখনও সন্তোষজনক নয়। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করছি। রোববার রাজধানীর বনানীতে ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে শিক্ষায় ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা যুক্ত করা হচ্ছে। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার রোধে স্কুল ইউনিফর্ম…
হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে নির্দেশনা দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এ-সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে, যা আজ রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে। এছাড়া মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়। পাশাপাশি এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়। এ অবস্থায় আদ্-দ্বীন…
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপ লিওনেল মেসি সেই প্রশ্ন ঘুরেফিরে অনেকবারই সামনে এসেছে। প্রশ্নকর্তা যে জবাবই পান না কেন, প্রতিবারই অনিশ্চয়তা ঝুলেছিল। সেই প্রসঙ্গ এখন অতীত। রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। তার আগে মেসি স্মৃতিকাতরতায় ভুগছেন। ১১ জুন পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। তবে আর্জেন্টিনা এখনও মাঠে নামার অপেক্ষায়। আগামী বুধবার সকালে ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে লিওনেল স্কালোনির দল আলজেরিয়ার মুখোমুখি হবে। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। মাঠে নামার আগে বিশ্বকাপে নিজের ছয় আসরের ছবি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেছেন মেসি। নিজের বিশ্বকাপ যাত্রার স্মৃতিচারণ করে ক্যাপশনে লিখেছেন শুধু–…
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে অতিদ্রুত দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আরও জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে আটক করা হয়েছে। তাকে অতিদ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
অভিষেকটা হয়েছিল মিরপুরেই। ২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রান করে ফিরেছিলেন লিটন দাস। এরপর কেটে গেছে ১১ বছর। জাতীয় দলের জার্সিতে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন, সেঞ্চুরিও করেছেন একাধিক। কিন্তু মিরপুরের ওয়ানডে ক্রিকেট যেন বারবারই তাকে আটকে রেখেছিল এক অদৃশ্য দেয়ালে। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বহু প্রতীক্ষিত ফিফটির দেখা পেয়েছেন লিটন। ইনিংসের এক পর্যায়ে পায়ের পেশিতে টান লেগে ৪৮ রানে মাঠ ছাড়লেও শেষ দিকে আবার ব্যাট হাতে ফেরেন তিনি। ৪৯তম ওভারের শেষ বলে দুই রান নিয়ে স্পর্শ করেন অর্ধশতকের মাইলফলক। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থাকেন এই উইকেটকিপার ব্যাটার। মিরপুরে এটা যেমন…
চলমান কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনার জন্য কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। চলমান যুদ্ধ বন্ধে একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা ও পরামর্শের জন্য কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা দেশটি সফর করছেন। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি বলেন, তেহরান ও ওয়াশিংটন আগামী কয়েক দিনের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা ঘোষণা করতে পারে। তবে তিনি এও জোর দিয়ে বলেন যে প্রক্রিয়াটি এখনও চূড়ান্ত হয়নি। তিনি কূটনীতিকে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের সর্বশেষ পর্বের পর ইরানের কৌশলগত অর্জনকে সুসংহত করার একটি উপায় হিসেবে বর্ণনা করেন। আলোচনা একটি ১৪-দফা সমঝোতা স্মারকের ওপর কেন্দ্রীভূত, যা এখনও পর্যালোচনার…
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বেনজীরকে গ্রেপ্তারের বিষয়টি দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন। তাকে পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকা…
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে স্থানীয় একটি গুদাম ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন কালিতলা এলাকার মো. তামিম ইসলাম (২), মো. রনি (২১) এবং মো. মাসুদ (২)। তাদের মধ্যে তামিম ভুক্তভোগীর পরিচিত বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে তামিমের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। শনিবার বিকেলে ঘোরার প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করে আনেন তামিম। সারাদিন ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাত ১টার দিকে কালিতলা…
