নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাইলট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় গিয়ে সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। সরকারি তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিম্ন আয়, অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া…
Author: প্রাণের সংবাদ
গতকাল দ্বিতীয় ধাপে ক্রীড়া ভাতা কার্ড বিতরণ হয়েছে। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া গতকাল কার্ড বিতরণ অনুষ্ঠানে থাকতে পারেননি। আজ সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বাসায় জামাল তার ক্রীড়া কার্ড গ্রহণ করেছেন। ২০১৩ সাল থেকে বাংলাদেশ ফুটবল দলে খেলছেন জামাল ভূঁইয়া। এক যুগের বেশি সময় বাংলাদেশের জার্সিতে খেলছেন। কখনো ফুটবলাররা সরকারের পক্ষ থেকে মাসিক আর্থিক সুবিধার আওতায় আসেননি। ক্রীড়া ভাতা কার্ড পেয়ে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামালতাই এটিকে আমিনুল কার্ড হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এটি ক্রীড়া কার্ড সবাই বলছে। আমি বলব এটা আমিনুল কার্ড, কারণ আগে কখনো কেউ খেলোয়াড়দের জন্য এভাবে ভাবেনি ও করেনি, আমিনুল ভেবেছে…
বগুড়া জেলার গাবতলীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার বাগবাড়িতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে সকালে তিনি ঢাকা থেকে বগুড়ায় পৌঁছান এবং সার্কিট হাউজে অবস্থান নেন। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে আদালত প্রাঙ্গণ থেকে বগুড়াসহ সাতটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। পাশাপাশি বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে চালু করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ চায় গুম আইনে যেসব ফাঁকফোকর বা ঘাটতি রয়েছে, তা পূরণ করে একটি শক্তিশালী আইন প্রণয়ন করা হোক। তিনি বলেন, দেশ একটি দুঃসময় অতিক্রম করে এখন সুসময়ের দিকে এগোচ্ছে। তবে এই সুসময় শুধু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো জাতির জন্য নিশ্চিত করতে হবে। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার চালকের সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও বিদ্যমান। তবুও এখন অন্তত গ্রেপ্তার, গুম বা ক্রসফায়ারের ভয়…
লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দাদের বাড়ি ফিরে না যাওয়ার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। দক্ষিণ লেবাননের বাসিন্দাদের একটি নির্দিষ্ট সীমা পার না হওয়া বা লিতানি নদীর নিকটবর্তী এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ওই এলাকায় তাদের বাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছে তেলআবিব। গ্রামগুলো হলো: বেইত সিয়াদ ফার্ম, মাজদাল জুন, জাবকিন, ইয়াতার, সারবিন, হুলা, বেইত ইয়াহুন, শাকরা, মাজদাল সালম, কাবরিকা, ফারুন, জুতর আল-গারবিয়্যা, ইয়াহমার আল-শাকিফ, আরনুন, দেইর মিমাস, মারজায়ুন, আব্বেল আল-সাকি, আল-মারি, কাফার শুবা, আইন কানা এবং আইন আত্তা। লেবাননে যিশুর মূর্তি ভাঙার অভিযোগে তোপের মুখে ইসরাইলি সেনালেবাননে যিশুর মূর্তি ভাঙার অভিযোগে তোপের মুখে ইসরাইলি সেনা এক বিবৃতিতে,…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পাননি দলের স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এরই মধ্যে দলের পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। যেখানে আলোচনায় থাকার পরও ঠাঁই হয়নি অনেক হেভিওয়েট নামের। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবার মনোনয়নবঞ্চিতদের মধ্যে মির্জা আব্বাসের স্ত্রী ছাড়াও রয়েছেন– সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম এবং ফারজানা সিঁথিসহ অনেকে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে সরকার। সাইবার অপরাধ ঠেকাতে জোরদার করা হয়েছে অনলাইন মনিটরিং, গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) যুক্ত করে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাতে দ্রুত তথ্য আদান-প্রদান ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নফাঁস ও অনিয়ম ঠেকাতে সাইবার অপরাধের…
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু প্রথম থেকেই এটি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। যা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে জানিয়েছেন তারা। বাঘেই আরও বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বপ্রথম নৌ-অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর আগেও আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র হামলা করেছিল। যা তারা ভুলেননি। মার্কিনিদের সঙ্গে আর আলোচনা না হলেও তারা জাতীয় স্বার্থ রক্ষা করে যাবেন বলে উল্লেখ করেন বাঘেই। তিনি সতর্কতা দিয়ে বলেন, যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করতে চায়। তাহলে তাদের…
আগামীকাল (মঙ্গলবার) থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরীক্ষার্থীদের সফলতা কামনা করে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে; এর মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া…
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সংস্থাটি। সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আল-আমিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারান্তরীণ আসামি পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ…
