হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌযান চলাচল বজায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপকালে এ কথা বলেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চীন ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হয় দুই দেশের প্রধানের মধ্যে। ফোনালাপে শি জিনপিং বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে চীন। পারস্পরিক সম্মান, সমতা ও লাভজনক নীতিতে সবসময় অটল চীন। চলতি বছর চীন ও সৌদি আরবের কৌশলগত অংশীদারিত্বের ১০ বছর পূর্তি হচ্ছে। শি জিনপিং বলেন, এ সুযোগে দুই দেশের মধ্যে কৌশলগত আস্থা আরও জোরদার…
Author: প্রাণের সংবাদ
দেশের বর্তমান জ্বালানি ও গ্যাস সংকটকে এই মুহূর্তের সবচেয়ে বার্নিং ইস্যু হিসেবে আখ্যা দিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেন, একদিকে সংসদে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে সংসদের বাইরে তেলের জন্য মানুষ হাহাকার করছে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব করেন বিরোধীদলীয় নেতা। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বক্তব্যের শুরুতেই ড. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ প্রত্যাশা করছে এই সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনা হবে। এটি এখন দেশের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে পারছি না, এটা কি…
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক আয়োজনে প্রবাসী ছেলেকে বিয়ে করার দুই ঘণ্টা পর ওই আসরেই স্বামীকে তালাক দিয়ে মাসুদ নামে এক প্রেমিককে বিয়ে করছেন কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে। স্থানীয়রা জানান, মো. মেনু মিয়ার মেয়ে বন্যা আক্তারের সাথে পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের আব্দুর রশিদের সৌদি প্রবাসী ছেলে মো. হৃদয় মিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। ৬ লাখ টাকা দেনমোহরে কাবিননামা শেষ বরযাত্রীদের খাওয়ানো হয়। এসময় মাসুদ নামে এক যুবক মোটরসাইকেলে এসে জানান বন্যার সাথে তার দুই বছরের প্রেমের সম্পর্ক । এ সময় তিনি মোবাইল থেকে তাদের…
চলতি মাসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যায়। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি দ্বারা। তামিমকে সভাপতি করে ১১ সদস্যের কমিটির দ্বারাই চলছে বিসিবির দায়িত্ব। এই কমিটির মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। আজ সোমবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের সময় প্রেসবক্সে আসেন বিসিবি সভাপতি তামিম। সেখানে সাংবাদিকদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন তিনি। এরপর আলাপচারিতার ফাঁকে সবাইকে উদ্দেশ্য করে বলেন তামিম বলেন, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করবো নিশ্চিতভাবে।’ যদিও ৯০ দিন সময় আছে তামিমের হাতে, তবে অতদিন সময় নিতে চান না…
লালমনিরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে চারটি চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অটোরিকশা চুরি করে লালমনিরহাটসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায়…
দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকারের পক্ষ থেকে কিঞ্চিৎ মূল্য বৃদ্ধি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি সংসদে এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় ইতিহাসে মুলতবি প্রস্তাব সাধারণত বিরোধী দল থেকে আনা হয়, ট্রেজারি বেঞ্চ বা সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য। তবে আমাদের বর্তমান সংসদীয় সংস্কৃতিতে এই সেশনেই এরইমধ্যে দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা ইতিহাসে অনন্য নজির। এই সেশনের মধ্যেই…
গত সেপ্টেম্বরে ২৮ বছর বয়সী বাবলু গুপ্তা গোলাগুলির মধ্যেই নেপালের পার্লামেন্ট থেকে লাশ টেনে নিয়ে যাচ্ছিলেন। আর নিরাপত্তা বাহিনী তুরণ বিক্ষোভকারীদের ওপর চালাচ্ছিল দমনপীড়ন। সরকার উৎখাতকারী সেই অভ্যুত্থানের সময় গুপ্তা ও তার সঙ্গীদের সেই প্রতিরোধ গত মাসেও ফুটে উঠেছিল। তবে তার সঙ্গে যুক্ত হয়েছিল এক নতুন আবেগ-নতুন আশা। তিনি এবং নেপালের দক্ষিণাঞ্চলের একদল গ্রামবাসী হোলি উদযাপন করতে এবং পার্লামেন্টে তার প্রার্থিতাকে সমর্থন জানাতে একত্রিত হয়েছিলেন। মার্চ মাসের নির্বাচনের মাত্র কয়েকদিন আগে, লোকজন বাবুল গুপ্তার মুখে আবির মাখিয়ে দিয়েছিল। ঘামে ভেজা তার মুখমণ্ডল প্রথমে সবুজ, তারপর বেগুনি, তারপর হলুদ, এবং শেষে লাল হয়ে উঠল। তিনি পলক ফেললেন। তার চোখের পাতা থেকে…
কুমিল্লার সদর উপজেলায় দ্বিতীয় বিয়েতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন এক ব্যক্তি। এ সময় তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার উপজেলার বালুতুপা এলাকায় রিয়াদ নামের ওই ব্যক্তি বর সাজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন। পথে একটি কবরস্থানের সামনে এসে তিনি গাড়ি থামান। পরে একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন একা থাকার পর পারিবারিক সিদ্ধান্তে তিনি দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন। কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার…
জাতীয় সংসদের অধিবেশনে নিজের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। গত পরশু হাতিয়া থেকে ফেরার পথেও তিনি হামলার মুখে পড়তে যাচ্ছিলেন বলে সংসদকে জানান তিনি। সোমবার (২০ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নোটিশের পরিপ্রেক্ষিতে এ অভিযোগের কথা বলেন তিনি। তার নোটিশটি গ্রহণ না করলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলেছেন ডেপুটি স্পিকার। হান্নান মাসুদ বলেন, তিনি একটি দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন যেখানে ভূমিদস্যু ও জলদস্যুদের রাজত্ব চলছে। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে তিনি অন্তত পাঁচবার সরাসরি হামলার শিকার হয়েছেন। এমনকি তার জন্য মসজিদে দোয়া করায় ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, যিনি গত দেড়…
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬: বর্তমানে নেভিগেশন থেকে শুরু করে যোগাযোগ, ফটোগ্রাফি অথবা বিনোদনের জন্য স্মার্টফোন একটি অপরিহার্য মাধ্যম। কিন্তু ভ্রমণের সময় যখন ফোনের ব্যবহার স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন স্বল্প ক্ষমতার ব্যাটারি অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ব্যাকআপ দিতে ব্যর্থ হয়। চার্জের এই সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় উদ্বেগের কারণ। নতুন কোনো শহর ঘোরার সময় হুট করে চার্জ ফুরিয়ে গেলে মাঝপথে ম্যাপ দেখা বন্ধ হয়ে যেতে পারে, যা ছবি তোলা বা স্ক্রিন টাইমকেও সীমিত করে দেয়। ফলে ভ্রমণের আনন্দ উপভোগের পরিবর্তে ব্যবহারকারীকে ব্যাটারি পার্সেন্টেজ বজায় রাখা এবং পাওয়ার ব্যাংক বহনের ঝামেলা পোহাতে হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভিভো নিয়ে এসেছে নতুন ভি৭০ এফই। এতে রয়েছে…
