রুদ্ধশ্বাস নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সোমবার সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করে রাজশাহীর এই মাঠ, আর অভিষেক ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে শুরুটা খারাপ হলেও শেষ দিকে নাটকীয় ধস সামলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। বল হাতে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন রিতু মনি, ৩৬ রানে নেন ৩ উইকেট। ব্যাট হাতে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন…
Author: প্রাণের সংবাদ
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর গত রোববার এবিষয়ে অভিযোগ দাখিল করেন ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ফোরাম’-এর চেয়ারম্যান কানাডা প্রবাসী মমিনুল হক মিলন। সোমবার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এবিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। যেহেতু এটি বেগম জিয়ার পারিবারিক ইস্যু। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করবো, এ বিষয়ে তাদের অবস্থান কী বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। এর বেশি এখন আর কিছু বলতে পারবো না। লিখিত অভিযোগে বলা…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন। List মনোনীত প্রার্থীরা হলেন- জামায়াত ইসলাম থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার; জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু; জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান; বাংলাদেশ…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। রূপ আর অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করলেও সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেজাজ হারিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। মুম্বাইয়ের একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের একজন তাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করতেই রণচণ্ডী রূপে ধরা দেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন শ্রুতি। বরাবরের মতো তাকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। ছবি তোলার মাঝেই হঠাৎ এক পাপারাজ্জি তাকে ‘মাম্মা’ বলে ডেকে বসেন। আর তাতেই মুহূর্তের মধ্যে বদলে যায় শ্রুতির অভিব্যক্তি।‘মাম্মা’ সম্বোধন শোনা মাত্রই হাঁটা থামিয়ে দেন শ্রুতি। বিরক্তিমাখা মুখে সরাসরি ওই ব্যক্তির দিকে তাকিয়ে প্রশ্ন…
যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের ৩৯টি গ্রামে হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। সোমবার হিজবুল্লাহর মিত্র ও লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলি হাসান খলিল এই তথ্য জানিয়েছেন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির শীর্ষ সহযোগী আলি হাসান খলিল বলেন, ইসরায়েলি বাহিনীর চালানো শক্তিশালী বিস্ফোরণে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গ্রামগুলোতে বিভিন্ন মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। সূত্র…
জ্বালানি সংকট নিরসনে আমদানি করা ডিজেলের বড় চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতিমধ্যে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ডিজেল খালাস করছে। বহির্নোঙরে অপেক্ষা করছে ডিজেল নিয়ে আসা আরও দুইটি এবং অকটেন নিয়ে আসা একটি জাহাজ। এসব বিষয় নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা। সোমবার বিকেলে তিনি জানান, চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি ওকট্রি’ ও প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ‘এমটি কেপ বনি’ জ্বালানি খালাস করছে। প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ ‘এমটি লিয়ান সং হু’, প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ এবং প্রায়…
২০১৮ ও ২০২৬ সালের নির্বাচনে বিএনপির মনোনীত বহুল আলোচিত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। ডা. প্রিয়াঙ্কা গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে শেরপুর-১ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা এবং দলীয় বিভাজনের কারণে তিনি জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের কাছে পরাজিত হন। তবে দেশের অন্যতম কনিষ্ঠ প্রার্থী হিসেবে দুই নির্বাচনে তার প্রচারণা ও বক্তব্য দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তিনি তৎকালীন সরকার ও আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে তার গাড়িবহরে হামলা,…
ইরানের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগে অন্তত ছয়টি মার্কিন সরকারি উড়োজাহাজ পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেছে। সোমবার পাকিস্তানে পৌঁছানো এসব উড়োজাহাজে যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং অতিরিক্ত সরঞ্জাম নিয়ে ইসলামাবাদের প্রধান ভিআইপি প্রবেশপথ রাওয়ালপিন্ডির নুর খান বিমান বাহিনী ঘাঁটিতে পৌঁছায়। সোমবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানে অবতরণ করা এসব উড়োজাহাজের মধ্যে অন্তত দু’টি আজ (সোমবার) অবতরণ করেছে এবং বাকি চারটি গত ৪৮ ঘণ্টার বিভিন্ন সময়ে সেখানে পৌঁছেছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসলামাবাদ আলোচনার দ্বিতীয় ধাপের প্রস্তুতি পর্যালোচনার জন্য পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি…
গেল বছর নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। শুধু মুশফিকই নন, নিজের বিশেষ ম্যাচে ভালো পারফরম্যান্স করতে চান যেকোনো ক্রিকেটারই। লিটন দাসও হয়ত চান, কিন্তু ভালো কিছু করা সম্ভব হয় না। কোনো বিশেষ ম্যাচে মাঠে নামলেও যাচ্ছে-তাই পারফরম্যান্স থাকে এই ডানহাতি ব্যাটারের। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নিজের শততম ম্যাচে আজ নিউজিল্যান্ডের বাংলাদেশের হয়ে খেলতে নামেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। কিন্তু ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। আউট হওয়ার আগে ১১ বল থেকে মাত্র ৭ রান করেন ডানহাতি এই ব্যাটার। এদিকে গেল বছরের জুনে টেস্টে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশের বাহিরে পাচার করা হয়েছে। আমরা সেই দুর্নীতি রোধ করতে চাই। নিজেদের অর্থ দিয়ে দেশের মানুষের সব কাজকে এগিয়ে নিতে চাই। দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই। সোমবার দুপুরে বগুড়ার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, আমরা মা’দেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই । বর্তমানে নারী-পুরুষ মিলে একসাথে আয় না করলে সাবলম্বী হওয়া যায় না। আজ আমরা ৯১১ জন মায়েদেরকে কার্ড দিলাম। এই কাঠ শুধু মায়েরাই পাবে। আগামী ৩০…
