Author: প্রাণের সংবাদ

আকস্মিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন কেন্দ্রে যাবেন—তা গোপন রাখা হয়েছে। সাধারণত আগেই পরিদর্শনের কেন্দ্র জানানো হলেও এবার তা প্রকাশ না করায় তৈরি হয়েছে কৌতূহল। মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে কিছু বলতে নারাজ, ফলে শিক্ষামন্ত্রীর সম্ভাব্য আকস্মিক পরিদর্শন নিয়ে জোর আলোচনা চলছে। রাজধানীর কোনো কেন্দ্র নাকি ঢাকার বাইরের কোনো জেলায় যাবেন—এ বিষয়েও স্পষ্ট করে কিছু বলতে চাননি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, ‘মন্ত্রী কোথায় যাবেন, সেটা মন্ত্রী জানেন। অন্য কাউকে বলেননি।’ বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কেউই…

Read More

রোহিঙ্গা সংকট মোকাবিলা ও তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকারে ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’-শীর্ষক সম্মেলনের সাইড লাইনে জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সাক্ষাৎকালে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের মতো খাতে বৃহত্তর জাপানি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের দ্রুত…

Read More

ইরান শেষ পর্যন্ত আলোচনায় অংশ নেবে বলেই প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে। সোমবার রাতেই তারা ইসলামাবাদে পৌঁছাবে। দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আলোচনায় যদি উল্লেখযোগ্য সাফল্য আসে তাহলে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে- এই প্রসঙ্গ তোলা হলে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের আলোচনার কথা আছে। তাই আমি ধরে নিচ্ছি, এই মুহূর্তে কেউ কোনও রকম চালাকি করছে না।” ট্রাম্পের দেওয়া তথ্যানুযায়ী, এবারের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে থাকবেন বিশেষ…

Read More

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দু’জন ইইউ কূটনীতিক এই তথ্য নিশ্চিত করেছেন। একজন কূটনীতিক জানিয়েছেন, ইইউর রাষ্ট্রদূতদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে, ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মানদণ্ড পরিবর্তন করা হবে। এর ফলে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা খর্ব করার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা সম্ভব হবে। ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞার সম্ভাব্য তালিকা তৈরি করবে বলে জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান কৌশলগতভাবে…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে। সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের আগে থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত জনাব তারেক রহমান নিজে অসংখ্যবার জাতীয় সরকারের কথা বলেছেন। সে হিসেবে আমরা ভেবেছিলাম শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদে বিরোধী দল থেকেও একাধিক জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে! কিন্তু বিরোধীদল তো দূরের কথা, সরকারি দল তার নিজেদের জোট সঙ্গীদেরকেই মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা করে দিতে পারেনি। ২৫ জন মন্ত্রীর মধ্যে তাদের জোট সঙ্গী অন্য দলগুলো থেকে অন্তত ১জন মন্ত্রী দেওয়ার মতো…

Read More

জ্বালানি পরিস্থিতি নিয়ে মুলতবি (৬২ বিধির) প্রস্তাবের নোটিশ নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে বাহাস হয়েছে। বিষয়টি নিয়ে সংসদে মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দেয়ার পর নতুন করে আলোচনার গুরুত্ব রাখে কী না সেই প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাছাড়া একটি অধিবেশনে দুটি মুলতবি প্রস্তাবের ওপর আলোচনার পর আরো একটি প্রস্তাব আলোচনার অনুমতি দিয়ে ভিন্ন নজির তৈরি হবে। ভবিষ্যত এই রেওয়াজ অনুসরের দাবি উঠবে। তবে, তিনি বিষয়টি নিয়ে আলোচনার বিরোধীতা করেননি। বিরোধিতা করেন কোন বিধিতে আলোচনা হবে তা নিয়ে। অপরদিকে বিরোধীদলীয় নেতা বলেছেন, সংসদে দেখি সব তেল আছে। কিন্তু বাইরে তেল নেই। জ্বালানি ইস্যুটি এই মুহুর্তে দেশের…

Read More

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা ও ঐক্য বিঘ্নিত করার পরিকল্পনায় লিপ্ত একটি ইরানপন্থী ‘সন্ত্রাসী’ চক্রকে দমনের দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা। আজ সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আমিরাতের অভ্যন্তরে সুপরিকল্পিত নাশকতার মাধ্যমে শান্তি ও সংহতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছিল। তদন্তে জানা গেছে, এই গোষ্ঠীটি আমিরাতের তরুণদের বিপথে পরিচালিত করে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করার পরিকল্পনা করছিল। নিরাপত্তা সংস্থাটি আরো জানায়, এই চক্রটি আমিরাতের ভেতর থেকে অননুমোদিত উপায়ে তহবিল সংগ্রহ করে তা বিদেশে পাঠাচ্ছিল। এছাড়া তারা বিদেশের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ রেখে…

Read More

ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) বার্ষিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়নশিপের সেরা কোচ কভেন্ট্রি সিটির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিডলসবোরোর হেইডেন হ্যাকনি। ল্যাম্পার্ডের হাত ধরেই দীর্ঘ ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরার টিকিট কেটেছে কভেন্ট্রি সিটি। মিডলসবোরোর ২৩ বছর বয়সী মিডফিল্ডার হ্যাকনি এই মৌসুমে ৫টি গোল ও ৮টি গোল করিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। এছাড়া, ৬৫ বছর পর দলকে চ্যাম্পিয়নশিপে তুলে এনে সেরা কোচ হয়েছেন লিঙ্কন সিটির মাইকেল স্কুবালা। সেরা খেলোয়াড় হয়েছেন ডম ব্যালার্ড। লিগ ‘টু’ এর সেরা কোচ ব্রমলির অ্যান্ডি উডম্যান এবং সেরা খেলোয়াড় সুইন্ডন টাউনের অ্যারন ড্রিনান। সেরা তরুণ খেলোয়াড় জর্ডান জেমস (চ্যাম্পিয়নশিপ), ডম…

Read More

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে ‌‘‘আজই’’ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি। বার্টিরোমোর সঙ্গে এই ফোনালাপ ঠিক কখন হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া ট্রাম্প কোন সময়ের কথা বুঝিয়েছেন সেটিও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি কোনও চুক্তি সই না হয়, তাহলে তিনি ইরানের প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেবেন। যদিও ইসলামাবাদে শান্তি আলোচনায় চুক্তি স্বাক্ষর কিংবা প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি ইরান। তবে পাকিস্তানের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছে, তেহরান দ্বিতীয় দফার…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু। আজ সোমবার ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু জাতীয় নাগরিক পার্টির ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক ও সদস্যসচিব পদে আছেন। জামায়াত জোটের তালিকায় আরো আছেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু। এ ছাড়া সিলেটের…

Read More