হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় পরিবহন করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘন করে কোনো দর্শনার্থীকে পবিত্র নগরীতে নিয়ে গেলে পরিবহনকারীকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে বলে জানানো হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ এপ্রিল (১ জিলকদ) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ মে (১৪ জিলহজ) পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যেকোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের মক্কায় প্রবেশ বা পরিবহনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, যারা নিয়ম ভেঙে ভিজিট ভিসাধারীদের মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে নিয়ে যাবেন, তাদের ওপর…
Author: প্রাণের সংবাদ
ঢালিউড পাড়ায় নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম এবং বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে আনফলো করা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একা হাজির হওয়া সব মিলিয়ে তাদের দূরত্বের বিষয়টি ছিল ওপেন সিক্রেট। তবে বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন এই নির্মাতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফি জানান, তিনি বর্তমানে সিঙ্গেল। তমা মির্জার সঙ্গে তার সেই বিশেষ সম্পর্কটি এখন আর আগের জায়গায় নেই। সম্পর্কের বিচ্ছেদ প্রসঙ্গে রাফি বলেন, ‘আমাদের একটি সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্কটি এখন আর আগের মতো নেই। এটাই বাস্তবতা।’ সম্পর্ক সবসময় একরকম থাকে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সম্পর্কে এমনটা হবেই। দুজন…
যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে অবরোধ (ব্লকেড) প্রত্যাহার করলেই কেবল ইসলামাবাদে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো একটি ইতিবাচক সংকেত হলেও তেহরান থেকে এখনো মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বর্তমান পরিস্থিতিকে তিনটি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমত, অস্পষ্টতা; যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও আবারো সংঘাতের সম্ভাবনা রয়ে গেছে। দ্বিতীয়ত, ভঙ্গুরতা; যেকোনো সময় অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং অনিশ্চয়তাই এখন একমাত্র নিশ্চিত বিষয়। তৃতীয়ত, জটিলতা; কূটনৈতিক তৎপরতা চললেও দুই পক্ষের মধ্যে এখনো অনেক বিরোধপূর্ণ বিষয় রয়ে গেছে। বিরোধপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা…
চলতি মৌসুমের সবচেয়ে উত্তপ্ত দিন পার করেছে দেশবাসী। আজ বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গত ৩ এপ্রিল চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল । আজ রাজধানীতেও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়; ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া আজ বুধবার সারাদেশের মধ্যে পটুয়াখালীর খেপুপাড়ায় সামান্য বৃষ্টি ছাড়া আর কোথাও বৃষ্টিপাত হয়নি। তাপপ্রবাহের সাথে বিদ্যুতের লোডশেডিংও বেড়ে রাজধানীসহ সারা দেশে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের বিস্তৃতি এবং তাপমাত্রার পরিমাণ ক্রমেই বাড়ছে। আগামী…
যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির শ্রম উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মাদি। এতে আগে থেকেই নিষেধাজ্ঞা ও ইন্টারনেট ব্ল্যাকআউটে বিপর্যস্ত ইরানের ভঙ্গুর অর্থনীতি আরও গভীর সংকটে পড়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে মোহাম্মাদি বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী যুদ্ধের কারণে ১০ লাখের বেশি মানুষ সরাসরি কর্মসংস্থান হারিয়েছেন। আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব মিলিয়ে ২০ লাখের বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের তেল ও গ্যাসক্ষেত্র, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন, সরবরাহ ও শিল্প কার্যক্রমে বড় ধরনের ধাক্কা…
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে…
ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী মারা গেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে দিব্যাঙ্কাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী ও ভক্তরা এই শোক সংবাদে স্তব্ধ হয়ে পড়েছেন। তবে আকস্মিক এই ঘটনায় অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন। পড়াশোনায় মেধাবী এই অভিনেত্রী চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি…
অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ার গ্রামে দুই ফিলিস্তিনির জানাজায় অংশগ্রহণকারী শোকাতুর মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার গ্রামে একটি স্কুলে বসতি স্থাপনকারীদের (সেটলার) হামলায় এক ফিলিস্তিনি কিশোর এবং এক ব্যক্তি নিহত হন। বুধবার তাদের জানাজার মিছিলে ইসরাইলি বাহিনী তাজা গুলি, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর বাধা ও হামলার মধ্যেই স্থানীয় মসজিদে জানাজা শেষে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। সূত্র: আল-জাজিরা
ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকায় মানুষ পান করতে পারে না বলে জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম মিলন। বুধবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সাইফুল আলম মিলন বলেন, ঢাকা শহরে যারা বাস করেন তাদের চারটা সমস্যা। একটা হল জলাবদ্ধতা। ঢাকা শহরের সমস্ত প্রাকৃতিক খালগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে আমার ঢাকা-১২ এলাকাসহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতা। সামনে বর্ষা আসছে। জায়গায় জায়গায় হাঁটু পানি। তিনি বলেন, ২৭ নম্বরেও (ধানমণ্ডি) পানি জমে। বিজয়সরণীতেও পানি জমে। তেমনি বসুন্ধরার যে সামনের প্রান্থপথের উত্তর পাশে একটা খাল ছিল, এটা বন্ধ করে দিয়ে মার্কেট করা হয়েছে। যার…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর প্রভাবে বুধবার বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে। পাশাপাশি ইউরোপের প্রধান প্রধান শেয়ারবাজারে দরপতন ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার দিনের শুরুতে এশীয় শেয়ারবাজারে লেনদেনের মিশ্র চিত্র দেখা গেছে। বিনিয়োগকারীরা ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতির বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার অপেক্ষা করছেন। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্তৃপক্ষের মাঝে এমন এক যুদ্ধের সমাপ্তি চান; যার ফলে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে। ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটার বলেন, জ্বালানি সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব…
