মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধের জের ধরে হরমুজ প্রণালি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এর অনুমতি না পেয়ে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোববার রাতে তুরস্কে এক বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদহকে জাহাজটির হরমুজ প্রণালি নিরাপদে পার হতে সহায়তার অনুরোধ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড ওয়েল নিয়ে চট্টগ্রামে আসার কথা থাকলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটিও আসতে পারেনি বলে জানা গেছে। যদিও গত পহেলা এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালি…
Author: প্রাণের সংবাদ
চট্টগ্রাম কলেজে হামলার ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এরকম কোনো ঘটনা থাকলে তা যথাযথ তদন্ত হবে এবং সুষ্ঠুভাবে সেটা তদন্ত প্রক্রিয়া চলবে। পাশাপাশি মন্ত্রী তদন্ত ছাড়া কোনো রাজনৈতিক দলের ওপর দায় না চাপানে অনুরোধ করেন। মঙ্গলবার সংসদের বৈঠকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে এ প্রসঙ্গ তুলে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেন চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের নিউমার্কেটসংলগ্ন একটি কলেজে মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিউমার্কেটে হামলায় জড়িত ছিল,…
ইরানের সঙ্গে যুদ্ধ এবং পোপ লিও ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে খোদ মার্কিনিদের মধ্যে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে । সোমবার শেষ হওয়া ছয় দিনব্যাপী জরিপ অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন ৩৬ শতাংশে নেমে এসেছে, যেখানে ৬২ শতাংশ মার্কিনিই তার কর্মকাণ্ডের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ, যা এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মার্কিনি মনে করেন, গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের চেয়ে খারাপ হয়েছে। এমনকি রিপাবলিকান…
ফিফা র্যাংকিংয়ে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ মঙ্গলবার র্যাংকিং হালনাগাদ করেছে ফিফা। সেখানে বাংলাদেশ নারী দল আগের ১১২তম অবস্থানেই রয়েছে। তবে তাদের ৪.৮৭ রেটিং পয়েন্ট কমেছে। গত মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবার নারী এশিয়ান কাপে অংশ নিয়ে কোনো ম্যাচে না জিতলেও র্যাংকিংয়ে অবস্থান ধরে রাখল বাংলাদেশ। তবে টানা ম্যাচ হারের কারণে রেটিং পয়েন্ট কমেছে তাদের। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৬৫.৫৭। নারী ফুটবলে ফিফা র্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে আমেরিকান সামোয়ার। ১৭ ধাপ এগিয়ে দলটির রেটিং বেড়েছে +০.৬২। ১১৩০.৪২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তারা অবস্থান করছে ১২০ নম্বরে। অন্যদিকে সবচেয়ে বেশি অবনতি হয়েছে সুরিনামের। বর্তমানে ওশেনিয়া অঞ্চলের এ দলটি অবস্থান করছে…
ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল স্টেশন, বিভিন্ন রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি এলাকায় ৫জি সেবা চালু করা হয়েছে। এছাড়াও, কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, সিলেটসহ সারা দেশের প্রায় ৪০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে স্বল্প পরিসরে ৫জি সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার সংসদে রাজবাড়ী-২ আসনের সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ৫জি’র পূর্ণাঙ্গ সেবা পেতে হলে ভার্টিক্যাল ইন্ডাস্ট্রিগুলো তথা কৃষি, চিকিৎসা, শিক্ষা, ম্যানুফেকচারিং প্রভৃতি ইন্ডাস্ট্রির রিডিংনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় ৫জি প্রযুক্তির ইকোসিস্টেম ব্যবহারের জন্য উপযুক্ত সেক্টর নির্বাচন…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান । ছবি : দ্য ইকোনমিক টাইমস সংযুক্ত আরব আমিরাতের তেল-নির্ভর অর্থনীতিতে ডলারের তারল্য সংকট কাটাতে ‘কারেন্সি সোয়াপ’ বা মুদ্রা বিনিময়ের অনুরোধ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি কিছুটা ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে ডলারের প্রবাহ নিশ্চিত করতে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএই) একটি কারেন্সি সোয়াপ ব্যবস্থার অনুরোধ জানিয়েছে। আমিরাতের মতো সম্পদশালী দেশের পক্ষ থেকে এমন সহায়তার অনুরোধ আসায় বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি…
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তরুণ পেসার নাহিদ রানা সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি থেকে বিশ্রাম পেয়েছেন। তবে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে সবার নজর কাড়েন ২৮ বছর বয়সি এই খেলোয়াড়। সাকলাইন লোয়ার অর্ডারে দারুণ কার্যকরী একজন ব্যাটসম্যান। ডেথ ওভারে বোলিংয়ে মুগ্ধতা ছড়ানোর পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২৩ বছর বয়সি এ ক্রিকেটার বাংলাদেশের জার্সিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।…
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বেড়ে মঙ্গলবার আরো বিস্তৃতি লাভ করেছে। আগের দিন ৯ জেলার ওপর বয়ে গেলেও মঙ্গলবার ১৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইলেও ধীরে ধীরে তা আরো তীব্র হচ্ছে। এতে সারা দেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে। রাজধানীসহ শহরাঞ্চলে ঘণ্টায় ঘণ্টায় এবং গ্রামাঞ্চলে দিনের বেশির ভাগ সময় লোডশেডিংয়ের কবলে পড়ে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগের দিনের তুলনায় মঙ্গলবার সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। রাজশাহীতে ৩৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা…
বলিউড ও টলিউড দুই মাধ্যমেই সমান দাপটে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। গ্ল্যামারাস উপস্থিতি আর সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থেকে এলো এক দারুণ সুখবর। আবারও মা হতে চলেছেন পূজা। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ভিডিও শেয়ার করে ভক্তদের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওর শুরুতেই একটি প্রেগন্যান্সি কিট দেখা যায়, যার রিপোর্ট পজিটিভ। এর মাধ্যমেই তিনি নিশ্চিত করেন যে, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। ভিডিওতে পূজা তার অন্তঃসত্ত্বাকালীন সময়ের কিছু কঠিন মুহূর্তও তুলে ধরেছেন। শারীরিক দুর্বলতা, ক্লান্তি আর বিষণ্ণতায় যখন তিনি বিছানায় কাতরাচ্ছিলেন, ঠিক তখনই…
দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) চালান নিয়ে সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। আজ (মঙ্গলবার) সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে স্থানীয় সময় রাত ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টা) জাহাজটি ছেড়ে আসে। এতে রয়েছে প্রায় এক লাখ টন ক্রুড অয়েল (অপরিশোধিত তেল)। জাহাজটির রুটও ভিন্ন। এটি হরমুজ প্রণালি এড়িয়ে সরাসরি চট্টগ্রামের পথে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত ঢাকা পোস্টকে বলেন, ক্রুড অয়েল লোড করে জাহাজটি স্থানীয় সময় রাত ৩টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটিতে এক লাখ টন ক্রুড রয়েছে। ১৩ থেকে ১৪ দিন পর চট্টগ্রাম…
