ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার (২৩ এপ্রিল) কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল সংবাদকর্মীদের ভিড়। সকাল সকাল স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ইডি দফতরে পৌঁছান নুসরাত। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি কোনো মন্তব্য করেননি। যশের হাত ধরে সরাসরি ইডি দফতরের ভেতরে চলে যান এই অভিনেত্রী। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ প্রবীণ নাগরিকের কাছ…
Author: প্রাণের সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি ‘প্রকৃত’ সংলাপের পথে প্রধান বাধা ৩টি বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ৩ বাধা হলো ‘প্রতিশ্রুতি লঙ্ঘন’, ‘ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ’ এবং ‘হুমকি’। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “প্রতিশ্রুতি লঙ্ঘন, (ইরানি বন্দরগুলোতে) অবরোধ এবং হুমকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রকৃত সংলাপের পথে প্রধান অন্তরা।” ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। টানা ৪০ দিন ধরে অভিযানের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির পর…
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ফুটবলার সার্জে গ্যানাব্রি। ডান পায়ের ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন গ্যানাব্রি নিজেই। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারা ফাইনালে বায়ার্ন মিউনিখের শুরুর একাদশে ছিলেন গ্যানাব্রি। তবে ম্যাচের ৬১তম মিনিটে চোট অনুভব করলে তার তার পরিবর্তে জামাল মুসিয়ালাকে নামানো হয়। এরপর শনিবার বুন্দেসলিগৈায় স্টুটগার্টের বিপক্ষে বায়ার্নের শিরোপা জয়ের দিনেও তিনি দলের সাথে অনুশীলনে অংশ নিয়েছিলেন। কিন্তু পরবর্তী মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার চোট বেশ গুরুত্বর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে…
পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এ দফায় রাজ্যের ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। সকাল ৭টায় ভোট শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম দফার জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার সহায়ক বুথ রয়েছে। ৫,৪৪৪টি কেন্দ্র নারী পরিচালিত। প্রায় ৮ হাজারের বেশি স্পর্শকাতর বুথ এবং অতীতে সহিংসতার ঘটনা ঘটেছে এমন ২০০টির বেশি এলাকা চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসারসহ চারজন করে ভোটকর্মী দায়িত্ব পালন করবেন। প্রায় ১.৭৭ লাখ ভোটকর্মী সরাসরি ভোটগ্রহণে যুক্ত থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।…
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে মুগ্ধ পেস বোলিং কোচ শন টেইট। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নাহিদের ইয়র্কার দেখে সাবেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিসের কথা মনে পড়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা। ঢাকা থেকে চট্টগ্রামে সিরিজের লড়াই সরলেও নাহিদের দুর্দান্ত বোলিংয়ের আলোচনা থামেনি। তীব্র গরমের মধ্যেও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স করেন তিনি। সংবাদ সম্মেলনে টেইটের কথাতেও ঘুরেফিরে এসেছে নাহিদের নাম। টেইট বলেন, নাহিদের সঙ্গে তার কিছু মিল থাকলেও বড় পার্থক্য হলো ফিটনেসে। তার ভাষায়, নাহিদ অনেক বেশি ফিট, ছিপছিপে ও শক্তিশালী। ফাস্ট বোলার হিসেবে তার শারীরিক গঠন দারুণ, যা কঠিন গরমে ও টানা ম্যাচ খেলতেও…
ঘটনাটি ঘটেছে ২০২১ সালে। সে সময় মাঝ-আকাশে দক্ষিণ কোরিয়ার দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তদন্তে কর্তৃপক্ষ জানতে পেরেছে, এই সংঘর্ষের কারণ ছিল- বিমানের পাইলটরা ওই সময় ছবি তুলছিলেন ও ভিডিও ধারণ করছিলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সিউলের অডিট ও পরিদর্শন বোর্ডের মতে, ঘটনাটি ঘটেছিল যখন বিমান দুটি মধ্য কোরিয়ার দেগু শহরে একটি ফ্লাইট মিশনে ছিল। পাইলটরা অক্ষত অবস্থায় বেঁচে যান, কিন্তু সংঘর্ষে বিমান দুটি ক্ষতিগ্রস্ত হয়। এগুলো মেরামতের জন্য সামরিক বাহিনীর ৮৮০ মিলিয়ন ওন (৫ লাখ ৯৬ হাজার মার্কিন ডলার) খরচ হয়। পাইলটদের মধ্যে একজন পরবর্তীতে সামরিক বাহিনী ছেড়ে দেন। তাকে ৮৮ মিলিয়ন ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) জরিমানা করা…
জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান চালিয়ে অবৈধ মজুতকৃত ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে সর্বাধিক ৩ লাখ ৯০ হাজার ২০৯ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪০ হাজার ৮৪৬ লিটার অকটেন এবং ৯৭ হাজার ৪৮৩ লিটার পেট্রোল এবং সাড়ে ৪৮ হাজার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে ১১ হাজার ১৯৭টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে…
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ দুই দফায়—২৩ এপ্রিল (১৫২ আসন) ও ২৯ এপ্রিল (১৪২ আসন)। শেষ দফার ভোট শেষ হওয়ার ৩০ মিনিট পরেই প্রকাশিত হবে এক্সিট পোলের ফলাফল। শুধু বাংলাই নয়, একইসঙ্গে কেরালা, আসাম, তামিলনাড়ু ও পুদুচেরির সম্ভাব্য ফলও সামনে আসবে। কিন্তু প্রশ্ন থেকে যায়—বাংলার ক্ষেত্রে এক্সিট পোল কতটা নির্ভরযোগ্য? ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ পশ্চিমবঙ্গের এক্সিট পোল বিষয়ের বিস্তারিত তুলে ধরেছে। পশ্চিমবঙ্গ নির্বাচন: টিএমসি বনাম বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচন মূলত তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি দ্বৈরথ। এমনটা ২০২১ সাল থেকেই চলছে। এখানে তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন, আর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান মুখ হলেন…
হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় পরিবহন করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘন করে কোনো দর্শনার্থীকে পবিত্র নগরীতে নিয়ে গেলে পরিবহনকারীকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে বলে জানানো হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ এপ্রিল (১ জিলকদ) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ মে (১৪ জিলহজ) পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যেকোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের মক্কায় প্রবেশ বা পরিবহনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, যারা নিয়ম ভেঙে ভিজিট ভিসাধারীদের মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে নিয়ে যাবেন, তাদের ওপর…
ঢালিউড পাড়ায় নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম এবং বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে আনফলো করা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একা হাজির হওয়া সব মিলিয়ে তাদের দূরত্বের বিষয়টি ছিল ওপেন সিক্রেট। তবে বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন এই নির্মাতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফি জানান, তিনি বর্তমানে সিঙ্গেল। তমা মির্জার সঙ্গে তার সেই বিশেষ সম্পর্কটি এখন আর আগের জায়গায় নেই। সম্পর্কের বিচ্ছেদ প্রসঙ্গে রাফি বলেন, ‘আমাদের একটি সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্কটি এখন আর আগের মতো নেই। এটাই বাস্তবতা।’ সম্পর্ক সবসময় একরকম থাকে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সম্পর্কে এমনটা হবেই। দুজন…
