Author: প্রাণের সংবাদ

কোনো এজেন্সি বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য আদায় করলে বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এসব কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। আজ এর প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম বলেন, অভ্যন্তরীণ বিমানে টিকিট বুকিংয়ে দিন ও সময়কে কেন্দ্র করে ভাড়া ওঠা নামা করার কারণ হলো আন্তর্জাতিক যাত্রী পরিবহনের মতো অভ্যন্তরীণ রুটেও এয়ারলাইন্সগুলোর ভাড়া সময় এবং চাহিদার ওপর…

Read More

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম বাংলাদেশ ও পাকিস্তানে চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠীটির হামলার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশে হামাসের সম্ভাব্য কার্যক্রম ইসরায়েল পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক আদিত্য রাজ কাউলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেছেন তিনি। বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট তৎপরতায় মধ্যপ্রাচ্যের বাইরে চরমপন্থী প্রভাব ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলি ওই রাষ্ট্রদূত। সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ ও চরমপন্থা মোকাবিলায় ইসলামাবাদের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন…

Read More

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর এবার বড় শাস্তির মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে। আগামী তিন ম্যাচের জন্য এই মিডফিল্ডারকে নিষিদ্ধ করেছে ফিফা। মেক্সিকোর বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় লাল কার্ডটি দেখেছিলেন জোয়ানে। আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় স্বাগতিক মেক্সিকো। ম্যাচের ৮৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়তে বাধ্য করেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। এর ফলে মাঠে থাকা অবস্থায়ই ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। এর আগে ম্যাচের শুরুতেই আরেক মিডফিল্ডার শেফেলো সিথোলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ছিল আসরের প্রথম লাল কার্ড। ৩৬…

Read More

হরমুজ প্রণালিতে সম্ভাব্য মাইন অপসারণ অভিযানের প্রস্তুতি হিসেবে লোহিত সাগরে নৌবাহিনীর দুটি জাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছে জার্মানি। পূর্ব ভূমধ্যসাগর থেকে জাহাজ দুটি লোহিত সাগরের দিকে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। খবর আনাদোলু এজেন্সির। পিস্টোরিয়াস জানান, মাইন সুইপার ‘ফুলদা’ এবং সরবরাহকারী জাহাজ ‘মোজেল’ সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এটি একটি আগাম প্রস্তুতিমূলক পদক্ষেপ। আন্তর্জাতিক কোনো অভিযান শুরু হলে যাতে কম সময়ের মধ্যে সাড়া দেওয়া যায়, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজন দেখা দিলে এবং বাস্তবে অভিযান শুরু হলে আমরা দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছি।…

Read More

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দিলেন তিনি; পোস্টে তার আহত হওয়ার বর্ণনা দেন অভিনেতা। পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে তিনি বাইক দুর্ঘটনার সম্মুখীন হন। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি বা বড় ধরনের দুর্ঘটনা থেকে তিনি বেঁচে গেছেন বলে উল্লেখ করেন। ঘটনাটি তার জন্য একটি শিক্ষাও বলেও উল্লেখ করেন। পোস্টে জোভান লেখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। জোভান লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি,…

Read More

টানা ভারী বর্ষণ আর পানির তোড়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ‘রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে এক চরম বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যালয় মাঠের বিশাল অংশ জুড়ে সৃষ্টি হয়েছে গভীর গর্তের। শুধু তাই নয়, নতুন ভবনের উত্তর-পূর্ব পাশের কোণ ও ওয়াশ ব্লকের নিচের মাটি ধসে গিয়ে পুরো স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে তীব্র ঝুঁকির মুখে। এর ফলে বিদ্যালয়টিতে অধ্যয়নরত কোমলমতি শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ না নিলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। সরেজমিনে চিত্র: শূন্যে ঝুলছে ওয়াশ ব্লক, আতঙ্কে শিক্ষার্থীরা সরেজমিনে গিয়ে দেখা যায়, সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির কারণে সৃষ্ট তীব্র…

Read More

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের নখদন্তহীন পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা যেন থামছেই না। গত রবিবার আফ্রিকার দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঠের সেই হতশ্রী পারফরম্যান্স নিয়ে এবার প্রকাশ্যেই আত্মসমালোচনা করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। আগামী শনিবার হাইতির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি অকপটে স্বীকার করেছেন, প্রথম ম্যাচে তাদের খেলা দলের সামর্থ্য ও প্রত্যাশার ধারেকাছেও ছিল না। মরক্কোর বিপক্ষে ম্যাচটিতে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল লাতিন আমেরিকার পরাশক্তিরা। ম্যাচের ২১তম মিনিটে প্রতি আক্রমণে মরক্কোকে এগিয়ে নেন ইসমায়েল সাইবারি। অবশ্য ভিনিসিউস জুনিয়রের নৈপুণ্যে দ্রুতই সমতায় ফেরে ব্রাজিল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের…

Read More

জাতীয় সংসদে এমপিদের আবাসিক ফ্ল্যাটে পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে দেওয়া বক্তব্যের জেরে এবার নিজের তরফ থেকে পর্দা ও মাইক্রোওভেন উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভোলা ১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান এই দাবি তোলেন। তিনি বলেন, সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে এখনো দরজা জানালায় পর্দা লাগানো হয়নি। পাশাপাশি ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করে তা বাস্তবায়নের দাবি জানান। এই বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করেন আন্দালিব রহমান পার্থ। তিনি…

Read More

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয়…

Read More

বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহত্তম জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ভিয়েতনামের ব্যবসায়ী ট্রুং মাই ল্যানের জব্দ করা বিলাসবহুল গাড়ি, হ্যান্ডব্যাগ ও ইয়ট একের পর এক নিলামে তোলা হচ্ছে। তবে এই বিপুল পরিমাণ সম্পদ বিক্রি করেও ভুক্তভোগী গ্রাহকদের পাওনা কোটি কোটি ডলারের কানাকড়িও শোধ করা সম্ভব হচ্ছে না। একসময় ভিয়েতনামের অন্যতম শীর্ষ ধনী এই নারী ব্যবসায়ী এবং তার সহযোগীরা দেশটির একটি বড় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ৪৪ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছিলেন। এই অপরাধে ল্যানকে দুটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের একটি রায়ে ১২ বিলিয়ন ডলার আত্মসাতের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শর্ত ছিল, আত্মসাৎ করা অর্থের তিন-চতুর্থাংশ ফেরত দিতে পারলে…

Read More