Author: প্রাণের সংবাদ

বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেসব স্থানের নদীতে কুমির ও সাপ ছাড়ার প্রস্তাব দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের এ প্রস্তাব নিয়ে দ্বিধাবিভক্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। বিএসএফের সাবেক মহাপরিচালক এবং পদ্মশ্রী পদকধারী প্রকাশ সিং এটিকে ‘নির্বোধ’ আইডিয়া হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমন কিছু করলে এটি বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলবে। তিনি প্রশ্ন রেখে বলেছেন, কুমির আর সাপ কীভাবে বুঝবে কারা বাংলাদেশি আর কারা ভারতীয়। কে এমন প্রস্তাব দিয়েছে আমি জানি না, এটি নির্বোধ একটি আইডিয়া। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস।…

Read More

ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে রাজনীতির খেলা। এবার মাঠের বাইরে বড় একটা চাল দিল যুক্তরাষ্ট্র। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে রয়টার্স ও আলজাজিরা এই খবর প্রকাশ করেছে। জাম্পোলি বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছেন। তিনি বলেন, আমি একজন ইতালীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে আজ্জুরিদের অংশগ্রহণ দেখা আমার জন্য স্বপ্নের মতো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ইতালির সেই যোগ্যতা রয়েছে। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিফা বলছে ইরান খেলবে, ইরানও…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে আছে। তেহরান বলছে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শান্তি আলোচনার প্রধান বাধা। এমন পরিস্থিতিতে সমুদ্রে উত্তেজনা আরো বেড়েছে; ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি বিদেশি জাহাজ আটক করেছে এবং তৃতীয় একটি জাহাজে গুলি চালিয়েছে। ইরান ও হরমুজ প্রণালি ইরানের পার্লামেন্ট স্পিকার ঘোষণা দিয়েছেন, মার্কিন নৌ-অবরোধ থাকা পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা ‘সম্ভব নয়’। একে তিনি উভয় দেশের যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। এছাড়া আইআরজিসি জানিয়েছে, প্রণালি দিয়ে চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় তারা দুটি বিদেশি জাহাজ আটক করেছে। কূটনৈতিক পরিস্থিতি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন…

Read More

আওয়ামী লীগ আমলে শিক্ষাখাতের অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য (পাবনা-৫) শামছুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে তিনি এমনটি জানান। শামছুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০০৮-০৯ অর্থ বছর হতে ২০২৪-২৫ অর্থ বছর পর্যন্ত সময়ে শিক্ষাখাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো পর্যালোচনার জন্য তদন্ত কার্যক্রম গ্রহণের বিষয়ে সরকার নীতিগতভাবে গুরুত্বারোপ করেছে। এ লক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে ওই সময়কালে সম্ভাব্য অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতাসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই করে একটি সমন্বিত প্রতিবেদন করা যায়। মন্ত্রী বলেন, তদন্ত ও যাচাই-বাছাই…

Read More

পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির প্রার্থীরা। উত্তর দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীদের হতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। Amardesh_sarkar বিজেপি অভিযোগ করেছে, ওই অঞ্চলের একাধিক ভোটকেন্দ্র থেকে বিজেপির নির্বাচনি এজেন্টদের জোর করে সরিয়ে দিয়েছে তৃণমূল কর্মীরা। শুভেন্দু সরকার যখন পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ নম্বর বুথে যান, তখন তৃণমূল কর্মীদের দ্বারা তাকে আক্রমণ করা হয় বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শুভেন্দু সরকারকে ধাওয়া করে হেনস্থা করছে কয়েকজনের একটি দল। Amardesh_West_Mitra অন্যদিকে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে ভাংচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বার্নপুর…

Read More

দেশের কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের বৈষম্য দূর করতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রামের কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন পর্যাপ্ত বিদ্যুৎ পায়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের আস্থা কমে যাওয়ার কারণে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসলে সেখানে বিশ্বাস অর্জন করতে দেশবাসীর কিছুটা সময় লাগবে। তবে বর্তমান সরকার তাদের শপথের মর্যাদা…

Read More

হজযাত্রা শুরুর পর গত পাঁচ দিনে বাংলাদেশ থেকে মোট ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, আজ হজ যাত্রার পঞ্চম দিনে সকাল ১০টা পর্যন্ত মোট ৬৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। লোকমান হোসেন আরো জানান, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ বেসরকারি ব্যবস্থাপনায় হজ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ৬৬০টি সংস্থা। এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে…

Read More

ঢাকায় এক-দুই ঘণ্টা লোডশেডিং থাকলেও গ্রামে ১৪ ঘণ্টা গড়ায়। গ্রামে বিদ্যুৎ থাকে না। ফলে এখন গ্যাস ছাড়া কারোর চুলা জ্বালানোর পথ নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গ্যাস সংকটের বিষয়ে তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আমার নির্বাচনী এলাকা আশুগঞ্জ একটা শিল্পনগরী। এখানে সার কারখানা, বিদ্যুৎ, মিল, ফ্যাক্টারি আছে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা দেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। তিসাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম গ্যাস কেন্দ্র। এখান থেকে ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ হচ্ছে। অথচ আমার নির্বাচনী এলাকায় সকাল…

Read More

পারস্য উপসাগরের ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ সত্ত্বেও গত এক সপ্তাহে বেশ কয়েকটি তেলের জাহাজ ইরানের বন্দর ছেড়েছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অন্তত ১ কোটির বেশি ব্যারেল তেলের চালান আন্তর্জাতিক বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহন বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ‘ভরটেক্সা’র বরাত দিয়ে বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। ভরটেক্সা তাদের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, গত ১৩ এপ্রিল থেকে সোমবার পর্যন্ত তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাভুক্ত এবং দেশটির সাথে সংশ্লিষ্ট ট্যাংকারগুলোর অন্তত ৩৪টি জাহাজ চলাচল রেকর্ড করেছে। এর মধ্যে ১৯টি জাহাজ বহির্গামী এবং ১৫টি জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে। সংস্থাটি ইমেইল বার্তার মাধ্যমে এপিকে…

Read More

জ্বালানি সমস্যা সমাধানের সুপারিশ তৈরিতে সরকার ও বিরোধীদল মিলে ১০ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী এ কমিটি গঠনের প্রস্তাব দেন। একই সাথে তিনি তার দলের ৫ সদস্যের নামও প্রস্তাব করেন। বিরোধীদলীয় নেতাও এ কমিটিকে স্বাগত জানান। তিনি শিগগিরই বিরোধী দলের প্রতিনিধিদের প্রস্তাব সংসদে জানাবেন বলে উল্লেখ করেন। বৃহস্পতিবার সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর সংসদে ফ্লোর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী। এসময় তিনি বুধবারের জনগুরুত্বসম্পন্ন নোটিশের আলোচনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা যে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। বলেছেন উনাদের কাছে কিছু পরামর্শ আছে।…

Read More