Author: প্রাণের সংবাদ

হামের রোগীর চাপ সামাল দিতে দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা সংকট দেখিয়ে কোনো হাসপাতাল থেকে হাম বা হাম-উপসর্গের রোগীকে অন্যত্র ফেরত পাঠানো যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয় থেকে ২১ এপ্রিল এই আদেশ জারি করা হয়। এতে বলা হয়, হাসপাতালে শয্যা খালি না থাকলেও রোগী ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে কেবল জটিল ও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে রেফার্ড করা যাবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, রেফার্ডের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা…

Read More

দেশের কৃষির কথা চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা ১ মে থেকে গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবে ওপর বক্তব্য দিতে গিয়ে জ্বালানী মন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। প্রেসার কমে যাওয়ার ফলে এখন যেসব বাড়িঘরে বিদ্যুৎ-গ্যাসের লাইন আছে এবং যেসব ইন্ডাস্ট্রিতে লাইন আছে সেসব জায়গায় প্রেসার কমের জন্য সরবরাহ কমে গেছে। সেজন্য আমরা এখন শুধু উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি। তিনি আরও বলেন,…

Read More

তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে রাজশাহীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলেও পরবর্তী এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্ম প্রায় অচল হয়ে পড়েছে। ফ্যান, পানি সরবরাহ, মোবাইল চার্জ—সব ক্ষেত্রেই দেখা দিচ্ছে সমস্যা। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের কষ্ট সবচেয়ে বেশি।রাতে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে বাবা মায়েরা ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় পাখা হাতে ঘুরে বেড়াতে বাচ্চাদের গরমে কান্না থামাতে।বাবু নামে একজন বাবা অভিযোগ দিয়ে বলেন সারাদিন বাইরে কাজ করে এসে খাওয়া সময় কারেন্ট নাই। বাচ্চা গরমে কান্না করছে তেলের সমস্যার জন্য বাচ্চাদের মটর ঘুরে বাতাস…

Read More

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬: রবি এলিট তাদের প্রিমিয়াম পার্টনার নেটওয়ার্ক আরও সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানকে যুক্ত করেছে। নতুন যুক্ত হওয়া এই পার্টনাররা অটোমোবাইল, ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, স্বাস্থ্যসেবা এবং ডাইনিংসহ বিভিন্ন সেক্টরকে প্রতিনিধিত্ব করে। এখন থেকে রবি এলিট গ্রাহকরা এসব ব্র্যান্ডের পণ্য ও সেবায় সর্বোচ্চ ১৫% পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। রবি এলিটের নতুন পার্টনারদের মধ্যে রয়েছে এজি মোটরস, আকিজ এয়ার, পিএইচপি মোটরস, সোয়ান ইন্ডাস্ট্রিজ, ক্র্যাফটসম্যান, চিকিৎসা ইন্টারন্যাশনাল, বাহ, ব্লু ঢাকা, কার্নিশ, দেশিও, ফরেন লাক্সারি ওয়াচ, কাভান, ম্যাড বার্বার, র‍্যাপিড চিকেন, রোড সাইড কিচেন, তোরায়ভিনো বিডি এবং ওয়েলনেস ভেঞ্চার। সম্প্রতি রবি আজিয়াটা পিএলসি এসব…

Read More

চিপ তৈরির বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে বড় এক সাফল্য পেল মার্কিন প্রতিষ্ঠান ইনটেল। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের পরবর্তী প্রজন্মের ‘১৪এ’ চিপ তৈরির প্রযুক্তির প্রথম বড় গ্রাহক হিসেবে ইনটেলকে বেছে নিয়েছে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানান, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে প্রস্তাবিত ‘টেরাফ্যাব’ প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরিতে ইনটেলের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রকল্পে টেসলা ও স্পেসএক্স যৌথভাবে কাজ করবে। দীর্ঘদিন ধরে চিপ উৎপাদনের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং খাতে টিএসএমসির মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল ইনটেল। এমনকি প্রতিষ্ঠানটির নেতৃত্ব আগেই সতর্ক করেছিল—বড় কোনো গ্রাহক না পেলে এই খাত থেকে সরে আসার ঝুঁকি তৈরি হতে পারে।…

Read More

নানা সমালোচনা ও ঘটনার পর অবশেষে জাতীয় শুটার কামরুন নাহার কলির বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে শুটিং ফেডারেশন। বহিষ্কার প্রত্যাহার করলেও তার ওপর আরোপ করা হয়েছে একগাদা বিধি-নিষেধ। এসব নির্দেশনা অনুসরণের লিখিত অঙ্গীকার দিয়ে আবার শুটিং ক্যাম্পে ফিরতে হবে কলিকে। ফেডারেশন আরোপিত নির্দেশনা অমান্য করলে কোনো নোটিশ ছাড়াই সরাসরি পুনরায় বহিষ্কার করবে ফেডারেশন এমন প্রচ্ছন্ন হুমকিও রয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস স্বাক্ষরিত বহিষ্কার প্রত্যাহার চিঠিতে কলির প্রতি মিডিয়া সংক্রান্ত নির্দেশনাই একাধিক। ফেডারেশনের অনুমতি ছাড়া মিডিয়ায় বক্তব্য দেয়া যাবে না। এমনকি ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেডারেশনের কোনো সিদ্ধান্ত কিংবা কোন খেলোয়াড়-কোচকে নিয়ে বিশেষভাবে কোনো পোস্ট দেয়া যাবে না। কোচের আচরণবিধির পাশাপাশি…

Read More

সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেই পারফরম্যান্স এবং সিনেমা জগতে আসা না আসা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেছেন অবন্তী। ভাইয়ের বিয়েতে নাচ প্রসঙ্গে অবন্তী জানান, সেখানে কোনো পেশাদারিত্ব বা পূর্বপরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘পারফরম্যান্সটা খুব এনজয় করেছি। তবে কোনো রিহার্সাল ছিল না। আমরা জাস্ট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে নাচব, আর লাফ দিয়ে স্টেজে উঠে গিয়েছি। শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল।’ পোশাক নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি আমার আপন মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে পরিবারের পক্ষ থেকে…

Read More

মার্কিন নৌবাহিনী মন্ত্রী জন ফেলানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে সিএনএন। পেন্টাগনে চলমান যুদ্ধকালীন পুনর্গঠনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সপ্তাহ খানেক আগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ফেলানের অপসারণের নির্দেশনা ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে এবং তিনি পদ ছেড়েছেন। তবে কেন তাকে সরানো হয়েছে বা এটি তার নিজস্ব সিদ্ধান্ত ছিল কিনা—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং ফেলানকে জানান যে তাকে পদত্যাগ করতে হবে, নতুবা বরখাস্ত করা হবে। প্রতিবেদনে…

Read More

বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধে সংসদ চাইলে বর্তমান ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা নেবে সরকার। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দেওয়া চিফ হুইপ নুরুল ইসলামের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রশ্ন-উত্তরের শেষ পর্যায়ে ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট (আর্টিফিশিয়াল ক্রাইসিস) তৈরির চেষ্টা করছেন। কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায় এবং ‘ফ্যাসিস্টরা’ যেন বিতাড়িত…

Read More

প্রথম দফার ভোটগ্রহণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়ছে ভোটদানের হার। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে গড়ে ১৮ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে। মোট ১৫২টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৭৮ জন প্রার্থী। তাদের মধ্যে ১৬৭ জন নারী প্রার্থী রয়েছেন। জেলা ভিত্তিক ভোটের হারে দেখা যাচ্ছে, সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বাঁকুড়া, যেখানে ভোটের হার ২০ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে, রাজ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে মাত্র ১৬ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া অন্যান্য জেলাগুলির মধ্যে বীরভূমে ভোট পড়েছে ১৯ দশমিক ০১…

Read More