বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ক্যামেরার সামনে খুব একটা হাসেন না, বজায় রাখেন গাম্ভীর্য। তবে সম্প্রতি এক বন্ধুর বিয়েতে গেছেন যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে ভিন্ন এক আরিয়ানের। বরের জুতা বাঁচাতে কনেপক্ষের বোনেদের সঙ্গে রীতিমতো যেন যুদ্ধে নেমেছেন তিনি। বিয়ে বাড়িতে বরপক্ষের জুতা চুরি করার প্রথা বেশ জনপ্রিয়। ভিডিওতে দেখা যায়, বরের জুতা যাতে চুরি না হয়, সেজন্য শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান। কনের বান্ধবীরা বারবার হানা দিলেও আরিয়ান ও তার দলবল দমে যাওয়ার পাত্র নন। এক পর্যায়ে হাসাহাসি আর মজার ছলে দুই পক্ষের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আরিয়ানের চোখেমুখে…
Author: প্রাণের সংবাদ
হরমুজ প্রণালির পানিসীমায় মাইন স্থাপনকারী যেকোনো নৌকা বা ছোট নৌযানকে দেখা মাত্র গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌবাহিনীকে এই কড়া আদেশ দেন। ট্রাম্প লিখেছেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যেন তারা হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো নৌকাকে ‘শুটিং অ্যান্ড কিল’ (গুলি করে হত্যা) করে। এ ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা করা যাবে না।’ তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে ওই এলাকায় মার্কিন মাইন সুইপার বা মাইন অপসারণকারী জাহাজগুলো কাজ করছে এবং তিনি এই তৎপরতা তিন গুণ করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর ওই অঞ্চলে…
অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আবার ফিরেছেন তার পুরোনো পেশায়। চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ায় (জিরি মাদরাসা) বর্তমানে তিনি নিয়মিত পাঠদান করছেন। সপ্তাহে দুদিন ক্লাস নেন তিনি। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ধর্মবিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেন ড. আ ফ ম খালিদ হোসেন। দায়িত্ব পালনকালে ২০২৫ সালের হজ কার্যক্রমে হাজিদের উদ্বৃত অর্থ ফেরত দেওয়ার পদক্ষেপটি সারাদেশে ব্যাপক প্রশংসিত হয়। নির্বাচনের পর সরকারি দায়িত্ব শেষে সাবেক উপদেষ্টা গেলেন নিজের পুরোনো শিক্ষকতা পেশায়। মাদরাসার দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর সমমান) বিভাগের শিক্ষার্থীরা বলেন, হুজুরের ক্লাস আমরা খুব উপভোগ করি। তিনি শুধু পাঠ্য…
বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের। প্রথম দফার ভোট গ্রহণে কোন আসনে কত ভোট পড়েছে, তার যে হিসাব নির্বাচন কমিশন দিয়েছে, তাতে দেখা যাচ্ছে সকাল থেকেই ভোটদানের হার যথেষ্ট বেশি। বেলা যত বেড়েছে, ততই বেড়েছে ভোটদানের হার। সর্বশেষ, বিকেল পাঁচটায় ভোটদানের যে হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে দেখা যাচ্ছে সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় – ৯৩.১২ শতাংশ। এরপরেই আছে কুচবিহার জেলা। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৯২ শতাংশ। ১৫২টি আসনে গড় ভোট পড়েছে ৮৯ দশমিক ৯৩ শতাংশ।…
নিউজিল্যান্ড ম্যাচ শুরু করেছিল দারুণভাবে, আবার শেষটাও করেছে লড়াই করে। কিন্তু পুরো দিনের বড় অংশ জুড়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ধারাবাহিক চাপ তৈরি করে শেষ পর্যন্ত ৫৫ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। বিকেলে নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্ক তিন উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেললেও, ইনিংস গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। শান্ত সেঞ্চুরি এবং লিটনের ফিফটিতে বাংলাদেশ তুলনামূলক সম্মানজনক স্কোরে পৌঁছায়। শেষদিকে ব্যাটিংয়ে বড় কোনো ঝড় না থাকলেও বোলারদের জন্য তা যথেষ্ট ছিল। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা ছিলেন আগ্রাসী ছন্দে। দলে ফিরে এসে দুর্দান্ত পাঁচ উইকেট নেন মোস্তাফিজুর রহমান, যিনি ফাইনাল ম্যাচে…
জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের (এমপি) শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ করে সংসদ কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদীয় রীতিনীতির বিভিন্ন ব্যত্যয় লক্ষ্য করে স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কিছু করা আমাদের পক্ষে অনুচিত বলে জানান। চেয়ারের প্রতি সম্মান প্রদর্শনের বৈশ্বিক রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকার বলেন, সংসদে অনেক সদস্য প্রবেশ করার সময় চেয়ারের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন…
গত ১৭ ই এপ্রিল(শুক্রবার) বিকাল ৫ ঘটিকার সময় আসামী ফার্নিচার ব্যবসায়ী রেজাউল ইসলাম এবং মিস্ত্রি ভিকটিম মোঃ জনি (২৮) পিতা- মোঃ সহিম , সাং- আমরুল কসবা, চকপাড়া, থানা-আত্রাই,নওগাঁ। ফার্নিচার বিক্রয়ের পাওনা টাকা নেওয়ার জন্য আত্রাই থানাধীন গুড়নই বাজারে গেলে আসামী রেজাউল তার সঙ্গীয় অপর আসামীসহ ভিকটিমকে ধারালো চাকু দিয়ে মাথায়, ঘাড়ে ও হাতে আঘাত করে গুরুতর জখম করে। সেই সাথে ভিকটিমের নিকটে থাকা ৩২০০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় । ভিকটিম জনি কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ভাবে এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।…
ইসরাইলি বাহিনীর ‘পূর্ণ প্রত্যাহার’ অন্তর্ভুক্ত নয় এমন কোনো চুক্তিতে লেবানন স্বাক্ষর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তামাম সালাম। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আলোচনার আগে এক সাক্ষাৎকারে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের পর ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাম বলেন, ‘ইসরাইলিদের উপস্থিতিতে আমরা তথাকথিত বাফার জোনের ধারণা মেনে নিতে পারি না; যেখানে বাস্তুচ্যুত লেবাননিদের ফিরতে দেওয়া হবে না এবং ধ্বংস হওয়া গ্রাম বা শহরগুলো পুনর্নির্মাণ করা যাবে না।’ প্রধানমন্ত্রী সালাম আরো বলেন, ‘লেবানন এই বিশ্বাস নিয়ে আলোচনায় বসছে যে যুক্তরাষ্ট্রই একমাত্র পক্ষ যারা ইসরাইলের ওপর প্রভাব খাটাতে পারে। তিনি বলেন,…
গণভোটের মাধ্যমে প্রদত্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকাস্থ সদস্যদের নিয়ে এক বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠকে নেতৃবৃন্দ গণসমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং শেষ মুহূর্তের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গণভোটের যে রায় এসেছে, তা বাস্তবায়ন করা এখন সময়ের অপরিহার্য…
ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জার্মানির বার্লিনে একটি ভবন থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার পরই তার ওপর রঙ ছুড়ে মারেন এক যুবক। ধারণা করা হচ্ছে সেটি টমেটোর জুস বা সস হবে। তরল ছুড়ে মারার পর সাথে সাথে ওই যুবককে আটক করে সেখানে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সংবাদমাধ্যম ইয়েনি সাফেক বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সমালোচনা করেন রেজা পাহলভি। এরপরই তার ওপর তরল ছুড়ে মারা হয়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন রেজা। ৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের…
