Author: প্রাণের সংবাদ

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ছিলেন নির্মাতা অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। রূপালি পর্দার প্রেম বাস্তবে রূপ নিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে বিচ্ছেদের এক দশক পর সেই কঠিন সময়ের স্মৃতি নিয়ে কথা বলেছেন কাল্কি। বিচ্ছেদের পর অনুরাগ কাশ্যপকে অন্য কোনো নারীর সঙ্গে দেখাটা তার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল। তিনি জানান, বিচ্ছেদের পর নিজেকে সামলে নেওয়া মোটেও সহজ ছিল না। বিশেষ করে প্রাক্তন স্বামীকে অন্য কারও সঙ্গে কল্পনা করা বা দেখা ছিল ভীষণ কষ্টের। কাল্কির কথায়, ‘ডিভোর্সের পরের প্রথম কয়েক বছর আমার জন্য মোটেও সহজ ছিল না। একটা সময় পর আমরা দুজনেই উপলব্ধি করলাম যে, আমাদের একে অপরের থেকে দূরে থাকা…

Read More

দেশের উচ্চশিক্ষা অঙ্গনে আবারও গর্বের নাম হয়ে উঠলো ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)। এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহমুদ রাহাত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর মুট কোর্ট সোসাইটির আয়োজিত ৪-দিনব্যাপী লিগ্যাল রিসার্চ ট্রেনিং স্কুল (সিজন-১)-এ স্পিকার হিসেবে অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষার্থীদের দক্ষতা ও মেধার বিকাশে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ যে ধারাবাহিক ভাবে ভূমিকা রেখে চলেছে, মাহমুদ রাহাতের এই অর্জন তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একজন শিক্ষার্থী হয়েও জাতীয় পর্যায়ের একাডেমিক প্ল্যাটফর্মে স্পিকার হিসেবে অংশগ্রহণ তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের চেয়ারম্যান, সুরাইয়া মমতাজ বলেন, আমাদের মুট কোর্ট সোসাইটির…

Read More

যুক্তরাষ্ট্রে নতুন করে বেকার ভাতা দাবি করা মানুষের সংখ্যা গত সপ্তাহে বেড়েছে। দেশটির শ্রম দপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো বেকার ভাতার আবেদন ৬ হাজার বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজারে। খবর আনাদোলুর। এই সংখ্যা বাজারের পূর্বাভাস (২ লাখ ১১ হাজার) ছাড়িয়ে গেছে। আগের সপ্তাহের সংশোধিত সংখ্যা ছিল ২ লাখ ৮ হাজার। চার সপ্তাহের গড় আবেদন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৭৫০, যা আগের সপ্তাহের সংশোধিত ২ লাখ ১০ হাজার থেকে ৭৫০ বেশি। তবে চাকরির বাজারে ইতিবাচক দিকও রয়েছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা প্রত্যাশিত ৬৫ হাজারের তুলনায় অনেক বেশি।…

Read More

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কানাডা কোনো চাপের কাছে নতি স্বীকার করছে না; বরং সমান অংশীদার হিসেবেই আলোচনা চালাচ্ছে। অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, একটি আলোচনায় দুই পক্ষ থাকে। আমরা এখানে বসে শুধু যুক্তরাষ্ট্রের নির্দেশ নিচ্ছি—এমন নয়। তিনি জানান, কানাডা যুক্তরাষ্ট্রের অবস্থান বুঝতে পারছে এবং একই সাথে উভয়ের জন্য সুবিধাজনক ক্ষেত্রগুলো চিহ্নিত করছে। কার্নি বলেন, আমরা বুঝি কোথায় কানাডার স্বার্থ এবং যৌথ স্বার্থে আমরা একসঙ্গে আরো শক্তিশালী হতে পারি। তিনি যোগ করেন, বর্তমান সরকার একাধিক বিষয় একসঙ্গে সামলাতে সক্ষম। কার্নি নিয়ন্ত্রণযোগ্য বাণিজ্য বিরোধ এবং সরাসরি লঙ্ঘন এর মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য তুলে ধরেন।…

Read More

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশে অংশ নিতে শ্রমজীবী মানুষসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন,…

Read More

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি শব্দ ও লাইন অক্ষুণ্ণ রেখে এই সনদ বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে দেশে জ্বালানি সংকট ও বৈশ্বিক অস্থিরতা চলছে। এই কঠিন সময়েও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থিতিশীল পরিবেশ বজায় রেখে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এটি বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায়। তিনি আরও উল্লেখ করে বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের…

Read More

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক শাহর পুত্র রেজা পাহলভি। বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিন সফরকালে পশ্চিমাদের প্রতি এই আহ্বান জানান তিনি। এ সময় জার্মানির সরকারের পক্ষ থেকে তার সঙ্গে দেখা না করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি। ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহর পুত্র পাহলভি ইউরোপের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তোলেন। তিনি বলেন, গত বছরের শেষদিকে হাজারও মানুষের প্রাণহানি ঘটানো তেহরান সরকারের রক্তক্ষয়ী দমন-পীড়ন ইউরোপ কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিবর্তন আসবে কি না, সেটি এখন আর প্রশ্ন নয়। পরিবর্তন আসন্ন। আসল প্রশ্ন হলো, পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব যতক্ষণ পর্যন্ত কেবল…

Read More

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম ব্যারিস্টার আরমান বলেছেন, যারা গুমের সঙ্গে জড়িত ছিল তাদের অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তারা দেশের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এক সময় গুমের শিকার ব্যারিস্টার আরমান এ দাবি জানান। বক্তব্যে নিজের গুম হওয়া এবং গুমের শিকার কয়েকটি পরিবারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আহমাদ বিন কাসেম। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো—জবাবদিহি নিশ্চিত করা, গুমের শিকার পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং…

Read More

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে করা মামলায় ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে নিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ জবানবন্দি গ্রহণ করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা। হাদির জবানবন্দিটি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে গত ১৮ ফেব্রুয়ারি আবেদন করে প্রসিকিউশন। এরই পরিপ্রেক্ষিতে মামলার শেষ সাক্ষী তথা তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে হাদির জবানবন্দিও গ্রহণ করা হয়। এদিন জবানবন্দি শেষ করেন তদন্ত…

Read More

ফিলিস্তিনিরা সাধারণত প্রতিবছর ইসরাইলের ভেতরে বার্ষিক প্রত্যাবর্তন পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। যেখানে সাধারণত হাজার হাজার ফিলিস্তিনি অংশ নেন। তবে এ বছর বিধি নিষেধের কারণে জনশূন্য ফিলিস্তিনি গ্রামগুলোতে ছোট ছোট পদযাত্রার একটি সিরিজে রূপান্তরিত হয়েছিল। খবর মিডল ইস্ট আইয়ের। ইসরাইলের পুলিশের আরোপিত নানা বিধিনিষেধ সত্ত্বেও শত শত ফিলিস্তিনি তাদের ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোতে গিয়ে ‘নাকবা’ বা বিপর্যয়ের স্মরণে এসব কর্মসূচিতে অংশ নেন। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জায়নবাদী মিলিশিয়াদের দ্বারা ফিলিস্তিনিদের ব্যাপক উচ্ছেদ ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনাকেই নাকবা বলা হয়। ফিলিস্তিনিরা বলেন, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে তারা তাদের পরিচয়কে পুনঃপ্রতিষ্ঠা করতে চান, যা তাদের মতে ইসরাইলের চলমান মুছে ফেলার প্রচেষ্টার বিরুদ্ধে একটি প্রয়াস।…

Read More