ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে অংশ নেওয়া মার্কিন স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার মুনাফা করার অভিযোগে তার বিরুদ্ধে জালিয়াতি ও সরকারি গোপনীয়তা ভঙ্গের মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উন্মোচিত একটি অভিযোগপত্র থেকে জানা যায়, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক গত ডিসেম্বরের শেষে পলিমার্কেট নামক একটি প্রেডিকশন মার্কেটে অ্যাকাউন্ট খোলেন। সেখানে তিনি ৩২ হাজার ডলার বাজি ধরেন যে জানুয়ারি মাসের মধ্যেই মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। সেই সময়ে এই বাজিতে জেতার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছিল। প্রসিকিউটরদের অভিযোগ, ভ্যান ডাইক সরাসরি ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে…
Author: প্রাণের সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শুক্রবার দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক। ‘গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতির চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের…
বলিউড ইন্ডাস্ট্রিতে কাজল মানেই একরাশ সজীবতা আর সুপারহিট সব ব্লকবাস্টার সিনেমা। ‘সিমরান’ হোক কিংবা ‘অঞ্জলি’ দশকের পর দশক ধরে পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের উন্মাদনা। দীর্ঘ ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কভি খুশি কভি গম’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিলেও একটি বিষয়ে কাজল ছিলেন আপসহীন তা হলো পর্দায় চুম্বন দৃশ্য। তবে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতেই সেই দীর্ঘদিনের নিয়মের ব্যত্যয় ঘটে। ‘দ্য ট্রায়াল: লাভ, কানুন, ধোকা’ সিরিজে সহ-অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে তার একটি চুম্বন দৃশ্য শোরগোল ফেলে দেয় নেটদুনিয়ায়। ভক্তদের মনে প্রশ্ন জাগে, ক্যারিয়ারের এত বছর পর কেন নিজের নীতি ভাঙলেন এই অভিনেত্রী? সম্প্রতি…
ভারতকে নোংরা জায়গা হিসেবে অভিহিত করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যে তার এ মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। দেশটি বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এরসঙ্গে এ ধরনের মন্তব্য যায় না। গত বুধবার রাত ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভারত ও চীনকে উদ্দেশ্য করে লেখেন, “একজন শিশু এখানে তাৎক্ষণিকভাবে নাগরিক হয়ে যায়। এরপর তারা চীন ও ভারতসহ অন্যান্য নোংরা জায়গা থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।” ট্রাম্পের এমন বর্ণবৈষম্যমূলক বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, “এগুলো স্পষ্টতই তথ্যহীন, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। এগুলো কোনোভাবেই ভারত-মার্কিন সম্পর্কের প্রকৃত চিত্র প্রতিফলিত করে না, যে সম্পর্কটি দীর্ঘকাল ধরে পারস্পরিক…
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ছিলেন উদযাপনের কেন্দ্রে। প্রতিটি জনসমক্ষে তিনি বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বহন করতেন এবং পেতেন দাঁড়িয়ে অভিবাদন। তার দ্বারা অনভিজ্ঞ কোচ লিওনেল স্কালোনিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকেও অনেকে আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের অন্যতম কারণ হিসেবে দেখেন। তবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নেয়া আর্জেন্টিনার সামনে এখন ভিন্ন বাস্তবতা। তাপিয়া বর্তমানে একাধিক বিতর্ক ও সংকটের কেন্দ্রে অবস্থান করছেন, যা আর্জেন্টিনার ফুটবল অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। দুর্নীতির তদন্ত, ঘরোয়া লিগে অজনপ্রিয় পরিবর্তন এবং অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন; এসব কারণে তাপিয়া ও এএফএ’র বিরুদ্ধে জনমত ক্রমেই নেতিবাচক হয়ে উঠছে। একই সঙ্গে…
স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরও কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না। তিনি বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। পানিসম্পদ মন্ত্রী বলেন,…
বাংলার কৃষিতে যান্ত্রিকীকরণের জয়গান যখন চারদিকে, তখন কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দেখা যাচ্ছে এক ভিন্নতর ও করুণ চিত্র। বিদ্যুতের লোডশেডিং আর জ্বালানি তেলের তীব্র সংকটে এখানকার কৃষি ব্যবস্থা যেন কয়েক দশক পিছিয়ে গেছে। পানির অভাবে মাঠের ধান যখন শুকিয়ে চৌচির, তখন জীবন বাঁচাতে কৃষকরা আবারও ফিরে যাচ্ছেন আদিম ‘ঢেঁকি কলে’।রৌমারীর শৌলমারী ও দাঁতভাঙ্গা ইউনিয়নের গ্রামগুলোতে এখন ফসলের চেয়ে হাহাকার বেশি। ১০ কাঠা জমিতে বোরো আবাদ করেছেন কৃষক খোকন মিয়া। চারা বড় হওয়ার এই সময়ে যখন প্রচুর পানির প্রয়োজন, তখনই শুরু হয়েছে বিদ্যুৎ ও তেলের সংকট। খোকন মিয়া আক্ষেপ করে বলেন: “পাশের একজনের মোটরে পানি নিতাম, কারেন্ট নাই তাই তাও বন্ধ। পরে…
ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর নেতার সন্ধানে সর্বোচ্চ এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা’ (কেএসএস) নামের এই গোষ্ঠীর নেতা সম্পর্কে তথ্য দিলে এই অর্থ দেওয়া হবে। যুক্তরাষ্ট্র কেএসএসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তারা হাশিম ফিনইয়ান রহিম আল-সারাজির অবস্থান সম্পর্কে তথ্য খুঁজছেন। তিনি আবু আলা আল-ওয়ালাই নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তার নেতৃত্বাধীন গোষ্ঠীটি ইরাকে সাধারণ নাগরিক হত্যায় জড়িত এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস, কূটনৈতিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়াতেও মার্কিন সেনা ও স্থাপনার ওপর হামলার অভিযোগ রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, আল-সারাজির অবস্থানসংক্রান্ত তথ্য দিলে…
রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে আহতদের ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি তৈরি না করার অনুরোধ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের উদ্দেশ্যে এক বক্তব্যে এ কথা বলেন রাকিব। এ সময় রাকিব বলেন, শাহবাগ থানার অভ্যন্তরে ও বাইরে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করছি। তারা নাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে সবাই শাহবাগে ছুটে আসুন। একটি অনাকাঙ্ক্ষিত এবং সীমালঙ্ঘনের চরম মাত্রায় একটা ফটোকার্ড প্রচার করা হলো, স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে…
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা কিছু দেশের জন্য ব্যতিক্রমী ব্যবস্থা রেখেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই ব্যতিক্রমী সুবিধা নিশ্চিত করছে, যেমন রাশিয়া।’ সূত্র: মিডল ইস্ট আই
