Author: প্রাণের সংবাদ

বিগত সরকারের দুর্নীতি ও ভুল পরিকল্পনার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘মেরামতের অযোগ্য’ বা ‘বিয়ন্ড রিপেয়ার’ হিসেবে উল্লেখ করে বলেন, বিচ্ছিন্নভাবে ছোটোখাটো সংস্কার বা ‘হাতুড়ির টোকা’ দিয়ে এই ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব নয়। রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে…

Read More

‎কুয়েতে ১৫ দিন কারাভোগের পর দেশে ফেরার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে ফেনীর পরশুরাম উপজেলার বাসিন্দা নুর ইসলাম সাগর (৩৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ শালধর গ্রামের নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছালে পরিবার ও স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠে। নিহত নুর ইসলাম সাগর উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের ডা. মো. শাহজাহানের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ২০২৫ সালের আগস্ট মাসে জীবিকার তাগিদে কুয়েত পাড়ি জমান। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেখানে যাওয়ার পর থেকেই অবৈধ অবস্থায় ছিলেন। সর্বশেষ গত ২ এপ্রিল দেশটির পুলিশের হাতে আটক হয়ে ১৫…

Read More

আগামী মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই সফলতা কামনা করে বলেন, ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে; এর মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। একই সঙ্গে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি। তিনি…

Read More

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি হামলা অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৭২,৫৫১ জনে পৌঁছেছে, আর বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৭২,৫৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭২,২৭৪ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে দুজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এর মধ্যে একটি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। কর্মকর্তারা আরও জানিয়েছেন, ১১ অক্টোবরের ঘোষিত ‘যুদ্ধবিরতি’র পর থেকে এখন পর্যন্ত ৭৭৫ জন নিহত এবং ২,১৭১ জন আহত হয়েছেন।…

Read More

নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসে বিএনপি এখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের পরিবর্তে ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নীলফামারী-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে বলেছিল ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ– সবই এখন দলীয়করণ করা হচ্ছে। এমনকি আমার এলাকায় পেট্রোল পাম্পে তেল নিতে গেলে বিএনপির নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়। জনগণ এখন বলছে, সবার আগে…

Read More

কী অপরাধ ছিল বগুড়াবাসীর এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন। ২০২৪ সালের ২ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় সংবাদটি প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। বগুড়া বিএনপির ঘাঁটি বলে প্রতিহিংসায় সব উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় গত ১৭ বছরে দৃশ্যত কোনো উন্নয়ন করা হয়নি এই জেলায়। বরং বগুড়ার নাম নিয়ে করা হয়েছে তিরস্কার। উত্তরাঞ্চলের রাজধানী খ্যাত বগুড়ার উন্নয়নে অনীহার নেপথ্যে ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসা। কলা দেখিয়ে বগুড়াবাসীকে মুলাও দেননি আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা। দেড় দশক ধরে উন্নয়নবঞ্চিত বগুড়াবাসী এবার উন্নয়নের বিভিন্ন দাবি তুলেছেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক…

Read More

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বন্ধ হলেও যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না—এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তেলের বাজারে এর প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেন, প্রণালি বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র কিছু হারাচ্ছে না। তিনি আরও দাবি করেন, ইরান না জেনেই যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য সঠিক নয়। ট্রাম্প বলেন, ইরান একটি ফরাসি জাহাজ ও যুক্তরাজ্যের একটি পণ্যবাহী জাহাজে গুলি চালিয়েছে। তবে পাওয়া তথ্য অনুযায়ী, হামলার শিকার দুটি জাহাজই ছিল ভারতের পতাকাবাহী। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কোনো অবরোধ কার্যকর করার…

Read More

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের টেস্টজীবন শেষ হওয়ার নেপথ্যে অজিত আগরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। মোহাম্মদ শামির মতো বোলারকেও দীর্ঘ দিন ধরে ভারত জাতীয় দলের বাইরে রেখেছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক। তার পরও অজিতের ওপরই ভরসা রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গৌতম গম্ভীরের মতো আগরকারের নানা সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছে। ভারতীয় দল নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটারদের একাংশও। তবে তার ওপর বোর্ড কর্তাদের ভরসা অটুট। আপাতত আগরকারকেই প্রধান নির্বাচক রেখে দিতে চাইছে বিসিসিআই। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত আগরকারের সঙ্গে চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আগরকারের সময়ে ভারতীয় দলে…

Read More

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিনিধিদলের সঙ্গে ভ্যান্স পাকিস্তানে যাবেন না বলে জানিয়েছেন তিনি। এর আগে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দুজনই ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনা সভায় ভ্যান্স নেতৃত্ব দেবেন। ভ্যান্স কেন যাচ্ছেন না, এমন এক প্রশ্নের জবাবে এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‌‌‘‘এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি (ভ্যান্স) চমৎকার মানুষ।’’ • শান্তি চুক্তির জন্য ইরানকে ‘শেষ সুযোগ’, ট্রাম্পের সতর্কবার্তা একই দিনে দেশটির আরেক…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) চালু করতে যাচ্ছে। সোমবার (২০ এপ্রিল) এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ। জানা গেছে, সোমবার সকাল ১০টায় বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থিত নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বেবিচক জানায়, নতুন এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালু হলে আকাশপথে ফ্লাইট পরিচালনা আরও নিরাপদ, সমন্বিত ও সময়োপযোগী হবে। এর মাধ্যমে দেশের…

Read More