কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রৌমারী চৌধুরী গওহরুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ‘এসো জ্ঞান অন্বেষণে, ফিরে যাও দেশের কল্যাণে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এক বর্ণিল উৎসব। পুষ্পবৃষ্টিতে উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। প্রবীণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ছোট ভাই-বোনদের উষ্ণ অভ্যর্থনা পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন ও আনন্দদায়ক পরিবেশের সৃষ্টি করে। আলোচনা সভা ও দিকনির্দেশনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু হুরায়রা-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত…
Author: প্রাণের সংবাদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায়, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ মোট ১২ বার পেছাল। উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়শই ভক্তদের সাথে নিজের নতুন ছবি শেয়ার করে থাকেন। এবার কুসুম শিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন যা ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে। নতুন লুকে কুসুম শিকদারকে একরাশ মুগ্ধতা দেখাচ্ছেন। লাল শাড়ি এবং সবুজ ব্লাউজ পরে, গলায় সুন্দর মুক্তার হার এবং হাতে চটকদার ব্রেসলেটে ধরা দিয়েছেন। কুসুম শিকদারের নতুন লুকটি দেখে ভক্তরা রীতিমতো মুগ্ধ। তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন। এবার তার এই নতুন লুকের মাধ্যমেও তিনি ভক্তদের মুগ্ধ করলেন। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা…
বাংলাদেশ ও কানাডার মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে। এ খাতে বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হবে উল্লেখ করে তিনি কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান। কানাডার…
তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অবশ্য ২৬ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা। এবার সিরিজ জয়ে চোখ দলটির। আর জিততে পারলে বিশাল ব্যাপার হবে বলে জানিয়েছেন কিউই ক্রিকেটার নাথান স্মিথ। সিরিজ জেতা কত বড় ব্যাপারের প্রশ্নে স্মিথ আজ মিরপুরে স্মিথ বলেন, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী দল। নিউজিল্যান্ড দল হিসেবে আমরা সব কন্ডিশনে মানিয়ে নিতে চাই। আমরা এমন দল নিয়ে এসেছি যারা পূর্ণ শক্তির নয়, তবে এখানে এসে অভিজ্ঞতা নিতে পারছে। এর ফলে দলের গভীরতা বাড়ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। এমন কন্ডিশনে খেলাটা খেললে কীভাবে কার্যকরী পারফরম্যান্স দেখানো যাবে, তা বের করা যায়। এমন উইকেটে…
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই দারুণ সরব বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে গভীর কোনো উপলব্ধি সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার মাকে নেয় এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। অমিতাভ লিখেছেন, ‘আমরা অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি এবং তা নিয়ে অযথা দুশ্চিন্তা করি। অথচ দৃষ্টিভঙ্গিতে সামান্য বদল আনলেই বা সহজ কোনো উপায় খুঁজে নিলেই অনেক জটিলতা মিটে যেতে পারে।’ তিনি মনে করেন, দিনের পর দিন যে বিষয়গুলো আমাদের অস্বস্তিতে রাখে, তা ছোট্ট এক পরিবর্তনেই সহজ হয়ে যায়। তখন নিজের কাছেই প্রশ্ন জাগে এইটুকু বিষয়ের জন্য এত ভাবনার কি আদৌ প্রয়োজন ছিল? শৈশবের দিনগুলোর…
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্য থেকে কার্যকর হবে। পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। এর আগে, এপ্রিল মাসের শুরুতেই এলপিজির মূল্য ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। এক মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকট এবং মধ্যপ্রাচ্য বিপদজনক জোন/সরাসরি…
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়ে ১৬৫ জন এবং হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯৭ জন। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জন এবং সন্দেহজনক আরও ১৮১ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জন এবং সন্দেহজনক আরও ২৩ হাজার ৬০৬ জন আক্রান্ত হয়েছে।
ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে আজ ক্রীড়া ভাতা কার্ড প্রদান করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে ১৭১ জন ক্রীড়াবিদের হাতে এই কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এর আগে প্রথম ধাপে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে ১২১ জন এই স্বীকৃতি পেয়েছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা আনার পরিকল্পনা ব্যক্ত করেছিলেন। ইতোমধ্যে ৩০০ জন এই আওতায় এসেছেন। ক্রিকেট বাদে ফুটবল, হকি, সাতার, ভারত্তোলন, টেবিল টেনিস, দাবা, আরচ্যারিসহ শীর্ষ অনেক খেলার জাতীয় খেলোয়াড়রা এই আওতায় এসেছেন। বক্সিংসহ আরো কয়েকটি খেলার খেলোয়াড়রা অবশ্য বাদ রয়েছেন। তাদের…
দক্ষ, সৎ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বিপিএটিসির ৭৯তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এসব খাতে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত…
