Author: প্রাণের সংবাদ

মার্কিন বিমানবাহিনীর চারটি সি-১৭ পরিবহন বিমান ইউরোপের উদ্দেশে রওনা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের জেনেভা সফরে প্রয়োজন হতে পারে এমন সরঞ্জাম পরিবহন করছে বিমানগুলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে এ সফর অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার (১২ জুন) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আলোচনার মাধ্যমে চুক্তির খসড়া চূড়ান্ত হলে আগামী কয়েক দিনের মধ্যেই স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে। এ বিষয়টিকে সামনে রেখেই সামরিক ফ্লাইটগুলো পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চমৎকার আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। চলতি সপ্তাহে একটি চুক্তি…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ইনিশিয়েটিভের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ পরিসরের শিক্ষা সহায়তা কর্মসূচি। শুক্রবার (১২ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen। জেলা স্টেডিয়ামে পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী অভ্যর্থনার মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে শিক্ষা, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা…

Read More

বলিউড ভাইজান সালমান খানের প্যানভেলের ফার্মহাউস নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে নতুন মোড় এসেছে। অভিনেতার দায়ের করা মানহানি মামলায় বম্বে হাইকোর্ট থেকে বড় স্বস্তি পেলেন সালমান। সম্প্রতি আদালতের একক বেঞ্চ সালমানের প্রতিবেশী কেতন কক্কড়কে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অভিনেতাকে নিয়ে করা সমস্ত বিতর্কিত পোস্ট ও ভিডিও অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিচারপতি শর্মিলা দেশমুখের একক বেঞ্চে এই হাইপ্রোফাইল মামলার শুনানি চলাকালীন আদালত জানায়, ব্যক্তিগত বা সম্পত্তি-সংক্রান্ত যেকোনো বিরোধের সমাধান সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুড়ির মাধ্যমে নয়, বরং আইনি পথেই হওয়া উচিত। আদালত আরও প্রশ্ন তোলে, বিষয়টি যখন আদালতের বিচারাধীন, তখন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নতুন করে চর্চা বা বিতর্ক তৈরি করার কোনো…

Read More

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, শত্রুর যেকোনো হুমকি, আগ্রাসন বা ভুল হিসাব-নিকাশের তাৎক্ষণিক, চূড়ান্ত, বেদনাদায়ক ও অনুশোচনামূলক জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। আরআইজিসির এক বিবৃতিতে বলা হয়, সেইসব শত্রুরা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যারা ইরানের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে, জাতির মনোবল ভেঙে দিতে, রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষুণ্ণ করতে এবং দেশকে বিভক্ত করতে চায়। এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট ইরানের মর্যাদা, স্বাধীনতা ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে একযোগে সামরিক, নিরাপত্তা, গোয়েন্দা, গণমাধ্যম, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল প্রয়োগের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের কৌশল ব্যর্থ হয়েছে। চাপিয়ে দেওয়া যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা…

Read More

বিএনপি সরকারঘোষিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটকে বিশাল ঘাটতি ও ব্যাপক ঋণনির্ভর হিসেবে দেখছে বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লব পরবর্তী গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে ঘোষিত বাজেটে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন হয়নি। দেশকে একটি স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। বিশেষ করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার…

Read More

পবিত্র হজ পালন শেষে ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি। দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২১ হাজার ৯২০ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৮৮০ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৮০ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৩ হাজার ৩১১ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৪৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা যান। এদিকে…

Read More

শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পাম্প থেকে পেট্রোল ও ডিজেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত পাইকারি বিক্রয়কেন্দ্র থেকে জ্বালানি সংগ্রহ করতে বলা হয়েছে। সরকারি এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (১২ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯০ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সম্প্রতি বিভিন্ন এলাকায় ডিজেলের অস্বাভাবিক চাহিদা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে বাল্ক ব্যবহারকারীদের অতিরিক্ত দামে ডিজেল কিনতে হয়। কিন্তু সাধারণ ব্যবহারকারীরা খুবই অল্প দামে ডিজেল কিনতে পারেন। মূল্যের ব্যবধানের কারণে বাল্ক ব্যবহারকারীরা পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিতে শুরু করেছিলেন। দেশটিতে পেট্রোল পাম্পে ডিজেলের দাম লিটারপ্রতি ৯৫ দশমিক ২০ রুপি।…

Read More

বিশ্বকাপের ‘বি’ গ্রুপে খেলছে কানাডা। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজক হিসেবে এবারই প্রথম নিজেদের মাটিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন এবং মাঠে নামার ঐতিহাসিক সুযোগ পেয়েছে উত্তর আমেরিকার এই দেশটি। তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড। আজ রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কানাডা। এই ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক আলফোনসো ডেভিস। কানাডার বর্তমান দলকে দেশটির ইতিহাসের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলে রয়েছেন তারকা ফুটবলার আলফনসো ডেভিস, জোনাথন ডেভিড ও কাইল লেরিন। তাদের নেতৃত্বে বিশ্বকাপে প্রথম জয়ের অপেক্ষাও ঘোচাতে চায় ‘লে রুজ’রা। বিশ্বকাপে কানাডার অতীত অবশ্য সুখকর…

Read More

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি একটি সাধারণ ভোরের আলো আর দশটা দিনের মতো রৌমারী বাজারের ব্যবসায়ীদের জীবনে স্বাভাবিক বার্তা নিয়ে আসেনি। ভোর ৫:৫০ মিনিটে যখন চারদিক মাত্র জাগতে শুরু করেছে, তখনই রৌমারী শাপলা চত্বর সংলগ্ন ভোলার মোড়ে হানা দেয় এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। চোখের পলকে ছাই হয়ে যায় বহু মানুষের মাথার ঘাম পায়ে ফেলে জমানো পুঁজি আর বেঁচে থাকার অবলম্বন। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুন লাগার পরপরই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আশার কথা এই যে, কর্তিমারী ও রাজিবপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের দ্রুত এবং সমন্বিত…

Read More

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে সন্ধ্যার মধ্যে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এ সময়। শুক্রবার (১২ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Read More