ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেখানে বর্তমান সময়ের অভিনয়শিল্পীরা বিলাসবহুল গাড়ি ছাড়া চলাফেরা করার কথা ভাবতেই পারেন না, সেখানে স্বস্তিকা একেবারেই ব্যতিক্রম। ভরদুপুরে তাকে দেখা যায় সাধারণ মানুষের ভিড়ে বাস কিংবা অটোতে চড়ে যাতায়াত করতে। এমনকি কলকাতার গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে সাধারণের মতো ফুচকা খেতেও দ্বিধাবোধ করেন না এই অভিনেত্রী। একজন তারকা সন্তান হয়েও এবং নিজে বড় মাপের অভিনেত্রী হয়েও নিজেকে সেলিব্রিটি পরিচয় দিতে নারাজ তিনি। স্বস্তিকার মতে, ‘সেলিব্রিটি’ শব্দটির আক্ষরিক অর্থ হলো যাকে নিয়ে মানুষ উদযাপন করে। কিন্তু বর্তমানে এই শব্দটির প্রয়োগ তাকে বেশ ভাবিয়ে তোলে। তিনি বলেন, ‘আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। সেলিব্রিটি কথাটার এখন এত অপব্যবহার হয়…
Author: প্রাণের সংবাদ
এখনও পুরোপুরি সমঝোতায় পৌঁছেনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয়পক্ষের মাঝে চুক্তি সম্পন্ন না হলে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। একইভাবে ঝুলে আছে ইরানের আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে খেলার বিষয়টিও। এদিকে, ইরানের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই জানালেও, নতুন শর্তের বিষয় সামনে এসেছে। গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই। তবে খেলোয়াড়রা যেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে নিতে না পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের (ফুটবলার) আসতে বাধা দেওয়া হয়েছে, এমন কোনো কথা বলা হয়নি।’ এর আগে মার্কিন প্রেসিডেন্ট…
মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে এশিয়া ও ইউরোপের জন্য সংরক্ষিত অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, যা অন্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি দুর্বল করে দিতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন সামরিক কমান্ডাররা। নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র আনুমানিক ১,১০০টি দীর্ঘ পাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র মূলত চীনের মতো সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল। প্রতিরক্ষা বিভাগের অভ্যন্তরীণ হিসাব ও কংগ্রেসের কর্মকর্তাদের তথ্যে জানা গেছে, ফুরিয়ে যাওয়া মজুদের মধ্যে রয়েছে এক হাজারের বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, এবং…
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার দিনই এক অনলাইন সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা একমত হয়েছিলেন যে পরদিন অর্থাৎ ৪ জানুয়ারি এই সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়া হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে। কিন্তু গত ৩ জানুয়ারি রাতেই অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাতারাতি পরিস্থিতি জটিল করে ফেলেন। সেদিনই তিনি নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত হবে না বলে নিজে থেকে রায় দিয়ে দেন। তাতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ রুদ্ধ হয়ে গেলেও নিজের সিদ্ধান্তেই অটল থাকা আসিফ নজরুল গত ২২ জানুয়ারি এক পাঁচতারা হোটেলে বিশ্বকাপ দলের ক্রিকেটারদের ডেকে ভারতে না যাওয়ার…
ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও সার সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যার ফলে আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে ৩ কোটির বেশি মানুষ নতুন করে দারিদ্র্যে নিমজ্জিত হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আলেকজান্ডার ডি ক্রো। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যুদ্ধ যদি আগামীকালই শেষ হয়, তবুও এর প্রভাব ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং এটি ৩ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যে ঠেলে দেবে।” তিনি আরও জানান, কয়েক মাসের মধ্যেই খাদ্য নিরাপত্তা পরিস্থিতি চরমে পৌঁছাবে এবং তা মোকাবিলা করা কঠিন হবে। ডি ক্রো উল্লেখ করেন, এই সংকটের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৫ থেকে…
তের বছর আগে আজকের এই দিনে ঢাকার অদূরে সাভারের ধসে পড়ে রানা প্লাজা ভবন। বেশ কয়েকটি পোশাক কারখানা নিয়ে গড়ে ওঠা ভবনটিতে ভয়াবহ সেই দুর্ঘটনায় ১ হাজার ১৩৬ জনের প্রাণহানি ঘটে। আহত হন আরো প্রায় দেড় হাজারেরও বেশী মানুষ। এতো মানুষের প্রাণহানির ঘটনায় করা হত্যাসহ পাঁচটি মামলার তের বছর পেরিয়ে গেলেও এখানো শেষ হয়নি বিচার। তবে কবে নাগাদ বিচার শেষ হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। ভবন ধসে বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় কেন্দ্র করে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অবহেলার কারণে মৃত্যু উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে পুলিশ, ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায়…
ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ইসরায়েল এবং লেবাননের মার্কিন দূতদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে সেই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা চমৎকার একটি বৈঠক করেছি। তারা (ইসরায়েল-লেবানন) উভয়েই যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে…কোনো গোলাগুলি নয়—যুদ্ধবিরতি— আর কোনো গুলি নয়। দেখা যাক কী হয়।” পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমাদের বৈঠক ছিল খুবই চমৎকার। ইসলায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। হিজবুল্লা থেকে নিজেকে রক্ষা…
বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ছিলেন নির্মাতা অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। রূপালি পর্দার প্রেম বাস্তবে রূপ নিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে বিচ্ছেদের এক দশক পর সেই কঠিন সময়ের স্মৃতি নিয়ে কথা বলেছেন কাল্কি। বিচ্ছেদের পর অনুরাগ কাশ্যপকে অন্য কোনো নারীর সঙ্গে দেখাটা তার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল। তিনি জানান, বিচ্ছেদের পর নিজেকে সামলে নেওয়া মোটেও সহজ ছিল না। বিশেষ করে প্রাক্তন স্বামীকে অন্য কারও সঙ্গে কল্পনা করা বা দেখা ছিল ভীষণ কষ্টের। কাল্কির কথায়, ‘ডিভোর্সের পরের প্রথম কয়েক বছর আমার জন্য মোটেও সহজ ছিল না। একটা সময় পর আমরা দুজনেই উপলব্ধি করলাম যে, আমাদের একে অপরের থেকে দূরে থাকা…
দেশের উচ্চশিক্ষা অঙ্গনে আবারও গর্বের নাম হয়ে উঠলো ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)। এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহমুদ রাহাত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর মুট কোর্ট সোসাইটির আয়োজিত ৪-দিনব্যাপী লিগ্যাল রিসার্চ ট্রেনিং স্কুল (সিজন-১)-এ স্পিকার হিসেবে অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষার্থীদের দক্ষতা ও মেধার বিকাশে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ যে ধারাবাহিক ভাবে ভূমিকা রেখে চলেছে, মাহমুদ রাহাতের এই অর্জন তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একজন শিক্ষার্থী হয়েও জাতীয় পর্যায়ের একাডেমিক প্ল্যাটফর্মে স্পিকার হিসেবে অংশগ্রহণ তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের চেয়ারম্যান, সুরাইয়া মমতাজ বলেন, আমাদের মুট কোর্ট সোসাইটির…
