Author: প্রাণের সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ে ওয়ানডে সিরিজ শুরু করা বাংলাদেশ; আজ শেষ করল সিরিজ জয়ের মধ্য দিয়ে। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার প্রথম ম্যাচে ১০ ওভারে খরুচে বোলিংয়ে ৬৫ রানে শিকার করেন মাত্র ১ উইকেট। সেই ম্যাচে বাংলাদেশ ২৪৮ রানের টার্গেট তাড়ায় ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেন নাহিদ রানা। তার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সেই ম্যাচে ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করে গুরুত্বপূর্ণ ৫ উইকেট শিকার করে দলের জয়ে অবদান…

Read More

দেশে সার উৎপাদন বৃদ্ধিতে ৩০ হাজার টন রক ফসফেট আমদানির অনুমোদন দিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা। জানা গেছে, এই রক ফসফেট টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য আমদানি করা হবে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রস্তাব অনুযায়ী, আমদানি করা রক ফসফেটের বিপিএল মাত্রা কমপক্ষে ৭০ শতাংশ থাকতে হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৩.৯০ মার্কিন ডলার। এর মধ্যে এফওবি…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভোটদান চলছে। বৃহস্পতিবার ৯১.৫৮ শতাংশ ভোটদানের হার নিয়ে পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। সর্বাধিক ৯১.৫৮ শতাংশ ভোট পড়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। যে ১৫২ টি আসনে প্রথম দফার ভোট হয়েছে, সেগুলিতে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। ২০২৪ সালে ৭৯.৮ শতাংশ। এ বার বিকেল ৫টার মধ্যেই সেই সব হার ছাপিয়ে ৮৯.৯ শতাংশ হয়ে গেল। এর আগে ভোটদানের হারে সব রাজ্যের মধ্যে এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছিল আসাম রাজ্য। চলতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৮৫.৩৮ শতাংশ। ভোটদানের রেকর্ডে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এখনও…

Read More

জাতীয় সংসদে দেওয়া নিজের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ। সেইসঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জাতীয় নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি শ্রদ্ধা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এসময় তিনি তার নির্বাচনী এলাকার নদী ভাঙন রোধ এবং যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণেরও জোর দাবি জানান। বক্তব্যের শুরুতে আবদুল ওয়ারেছ বলেন, আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষক শহীদ…

Read More

মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ছাগল–কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। এর আগে ২০২৫ সালের ৩ মার্চ ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি থেকে বলা হয়, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে করা…

Read More

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভ্যাট্রিন। বৃহস্পতিবার এই ইস্যু নিয়ে দেশ দুটির সামরিক পরিকল্পনাবিদদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে তারা এই আত্মবিশ্বাসের কথা জানান। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই মন্ত্রী বলেন, ‘কূটনৈতিক তৎপরতাকে বাস্তবে রূপ দিতে মিত্র এবং অংশীদার দেশগুলোর মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা, খোলামেলা আলোচনা এবং দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।’ বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন, যে সকল দেশ ইতোমধ্যে এই প্রক্রিয়ায় অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আত্মবিশ্বাসী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে প্রকৃত অগ্রগতি সম্ভব…

Read More

সংসদ ভবন এলাকাকে রাজধানীর লোডশেডিংয়ের আওতাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন তিনি। এর আগে সংসদে ৩০০ বিধিতে বিবৃতিকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহর ও গ্রামের বৈষম্য দূর করতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে ও সংসদের বিরোধীদলীয় নেতার সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। পরে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলীয় সদস্যদের নামপ্রস্তাবকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে তা যেন সংসদ থেকে শুরু হয়। রাজধানীর অন্যান্য এলাকায় যেভাবে…

Read More

ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ারপ্লেক্স গ্রাউন্ডে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য ১০ হাজার ধারণক্ষমতার সম্পন্ন একটি ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে। ভেন্যুটি পুরুষ ও মহিলাদের খেলার জন্য ব্যবহৃত হবে, যেখানে প্রতিটি প্রতিযোগিতায় ছয়টি করে দল অংশ নেবে। স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) একটি আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি কাজের উদ্বোধন করা হয়। এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) চেয়ারম্যান জয় শাহ এই অগ্রগতির প্রশংসা করেছেন। তিনি নির্মাণকাজের এই শুরুকে অলিম্পিক পর্যায়ে ক্রিকেটের বিশ্বব্যাপী অন্তর্ভুক্তির যাত্রাপথে একটি ‘প্রধান মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ক্রিকেট খেলার জন্য এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময়, কারণ এটি একটি বৈশ্বিক খেলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে…

Read More

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ক্যামেরার সামনে খুব একটা হাসেন না, বজায় রাখেন গাম্ভীর্য। তবে সম্প্রতি এক বন্ধুর বিয়েতে গেছেন যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে ভিন্ন এক আরিয়ানের। বরের জুতা বাঁচাতে কনেপক্ষের বোনেদের সঙ্গে রীতিমতো যেন যুদ্ধে নেমেছেন তিনি। বিয়ে বাড়িতে বরপক্ষের জুতা চুরি করার প্রথা বেশ জনপ্রিয়। ভিডিওতে দেখা যায়, বরের জুতা যাতে চুরি না হয়, সেজন্য শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান। কনের বান্ধবীরা বারবার হানা দিলেও আরিয়ান ও তার দলবল দমে যাওয়ার পাত্র নন। এক পর্যায়ে হাসাহাসি আর মজার ছলে দুই পক্ষের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আরিয়ানের চোখেমুখে…

Read More

হরমুজ প্রণালির পানিসীমায় মাইন স্থাপনকারী যেকোনো নৌকা বা ছোট নৌযানকে দেখা মাত্র গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌবাহিনীকে এই কড়া আদেশ দেন। ট্রাম্প লিখেছেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যেন তারা হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো নৌকাকে ‘শুটিং অ্যান্ড কিল’ (গুলি করে হত্যা) করে। এ ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা করা যাবে না।’ তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে ওই এলাকায় মার্কিন মাইন সুইপার বা মাইন অপসারণকারী জাহাজগুলো কাজ করছে এবং তিনি এই তৎপরতা তিন গুণ করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর ওই অঞ্চলে…

Read More