ঢাকা শহরের একেক এলাকায় একেক রকম তাপমাত্রা দেখা যাচ্ছে, কোথাও তুলনামূলক স্বস্তি থাকলেও কোথাও গরম অসহনীয় হয়ে উঠছে। একই শহরের ভেতরেই তাপমাত্রার পার্থক্য ৫ ডিগ্রিরও বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সবুজে ঘেরা বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এলাকায় তুলনামূলক ঠান্ডা পরিবেশ থাকলেও মাত্র দুই কিলোমিটার দূরের মিরপুর ২ এলাকায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি বেশি। এই পার্থক্য ঢাকার অন্যান্য এলাকাতেও স্পষ্ট। গবেষণা সংস্থা ক্যাপসের তথ্য অনুযায়ী, গত সাত বছরে ঢাকা দক্ষিণ সিটিতে গড়ে ৪ ডিগ্রি এবং উত্তর সিটিতে ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। গাছপালা ও জলাশয় দখল করে অপরিকল্পিত নগরায়নকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে বোটানিক্যাল…
Author: প্রাণের সংবাদ
বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার সংসদ লবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচজন এবং বিরোধীদল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতিতে এ প্রস্তাব পাস হয়।
জ্বালানি সংকটে থমকে গেছে জীবিকা। ছেলের মোটরসাইকেলের পেট্রোল সংগ্রহ করতে প্রখর রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মা—এমন দৃশ্য দেখা গেছে সাতক্ষীরার শ্যামনগরে। বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ ডেমলা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়। দেখা গেছে, ভাড়ায় মোটরসাইকেল চালক সাগর বৈদ্যের মা বিথিকা রানী বৈদ্য লাইনে অপেক্ষা করছেন। তেল সংকটের কারণে সাগর বৈদ্য মোটরসাইকেল চালাতে না পেরে আপাতত কৃষি শ্রমিকের কাজ করছেন। সংসার চালাতে হিমশিম খাওয়ায় ছেলের পেশা সচল রাখতে নিজেই তেলের লাইনে দাঁড়িয়েছেন তার মা। বিথিকা রানী বলেন, আমার ছেলে মোটরসাইকেল ভাড়া চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালায়। কয়েকদিন ধরে তেল না পেয়ে সে মাঠে কাজ করতে গেছে। আমি দুই দিন…
চলতি মাসের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ১০ শতাংশ। এর আগে গত মার্চে দেশে…
নিজস্ব প্রতিবেদক ন্যায়, সুশাসন, নাগরিক অধিকার ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে নতুন প্ল্যাটফর্ম “গ্রিট” (গ্রোথ, রিজিল্যান্স, ইন্টিগ্রিটি ও ট্রান্সফরমেশন)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক খাতুনে জান্নাত দিয়া। তিনি বলেন, “গ্রিট” একটি অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও প্রগতিশীল সমাজ গড়তে কাজ করবে। মানুষের মধ্যে আস্থা, নৈতিকতা ও টেকসই উন্নয়নের সম্পর্ক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বারবার গণঅভ্যুত্থান চাই না, মানুষ জীবন দিক এটা আমাদের প্রত্যাশা না। কিন্তু যদি বিএনপি সরকার জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয় এবং সংস্কারের পথ রুদ্ধ করে, তবে জনগণ আবারও ক্ষোভে ফেটে পড়বে।’ তিনি মনে করেন, বর্তমান সরকার দুই মাসেই প্রচণ্ড অজনপ্রিয় হয়ে পড়েছে। তেল সংকট, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক চাপ সামলাতে না পারলে এই সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারবে কি না তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। সব ক্ষেত্রে ডিপ স্টেট সক্রিয় মাফিয়াচক্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করছেসব ক্ষেত্রে ডিপ স্টেট সক্রিয় মাফিয়াচক্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে তিনি হুঁশিয়ারি দেন,…
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে প্রথমবারের মতো ট্রানজিট ফি বা টোল আদায় করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবায়ি এই তথ্য নিশ্চিত করেছেন। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাজি বাবায়ি জানান, সংগৃহীত টোলের প্রথম কিস্তির অর্থ ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। পার্লামেন্টের আরেক সদস্য আলিরেজা সালিমিও নির্ভরযোগ্য সূত্রের বরাতে টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের ধরন, মালামালের পরিমাণ এবং ঝুঁকির মাত্রার ওপর ভিত্তি করে এই টোলের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। মূলত হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার ব্যয়ভার বহনের অংশ হিসেবে এই ‘সিকিউরিটি ট্যাক্স’ বা নিরাপত্তা কর আরোপের পরিকল্পনা নিয়েছিল…
বয়স কিংবা চলনে বলনে এখনো কৈশোরের ছাপ স্পষ্ট থাকলেও এরই মধ্যে পেশাদার ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন বৈভব সূর্যবংশী। তার ব্যাট থেকে নিস্তার মিলছে না স্বয়ং জাসপ্রিত বুমরাহদেরও! ক্রিকেটের বাইশগজে লাইমলাইট কেড়ে নিয়েছেন ইতোমধ্যেই। আগামীর বড় তারকা ভাবা হচ্ছে ভারতীয় এই উদীয়মান ব্যাটারকে। বড়দের সঙ্গে চোখে চোখ রেখে খেলেন ঠিকই। কিন্তু মনের দিক থেকে বৈভব সূর্যবংশী এখনও সেই কিশোরই। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচ খেলতে নামার আগে নিয়মিত কার্টুন দেখেন। কমিক দুনিয়ার বিভিন্ন চরিত্রে বুঁদ হয়ে থাকেন। বুধবার লখনৌকে হারানোর পর রাজস্থানের এই ব্যাটার এমনটাই জানিয়েছেন। মাঠে নেমে শুরু থেকে আগ্রাসী শট খেললেও তার আগে নিজেকে শান্ত রাখেন বৈভব। এ…
বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেসব স্থানের নদীতে কুমির ও সাপ ছাড়ার প্রস্তাব দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের এ প্রস্তাব নিয়ে দ্বিধাবিভক্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। বিএসএফের সাবেক মহাপরিচালক এবং পদ্মশ্রী পদকধারী প্রকাশ সিং এটিকে ‘নির্বোধ’ আইডিয়া হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমন কিছু করলে এটি বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলবে। তিনি প্রশ্ন রেখে বলেছেন, কুমির আর সাপ কীভাবে বুঝবে কারা বাংলাদেশি আর কারা ভারতীয়। কে এমন প্রস্তাব দিয়েছে আমি জানি না, এটি নির্বোধ একটি আইডিয়া। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস।…
ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে রাজনীতির খেলা। এবার মাঠের বাইরে বড় একটা চাল দিল যুক্তরাষ্ট্র। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে রয়টার্স ও আলজাজিরা এই খবর প্রকাশ করেছে। জাম্পোলি বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছেন। তিনি বলেন, আমি একজন ইতালীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে আজ্জুরিদের অংশগ্রহণ দেখা আমার জন্য স্বপ্নের মতো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ইতালির সেই যোগ্যতা রয়েছে। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিফা বলছে ইরান খেলবে, ইরানও…
