Author: প্রাণের সংবাদ

যুক্তরাষ্ট্রে নতুন করে বেকার ভাতা দাবি করা মানুষের সংখ্যা গত সপ্তাহে বেড়েছে। দেশটির শ্রম দপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো বেকার ভাতার আবেদন ৬ হাজার বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজারে। খবর আনাদোলুর। এই সংখ্যা বাজারের পূর্বাভাস (২ লাখ ১১ হাজার) ছাড়িয়ে গেছে। আগের সপ্তাহের সংশোধিত সংখ্যা ছিল ২ লাখ ৮ হাজার। চার সপ্তাহের গড় আবেদন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৭৫০, যা আগের সপ্তাহের সংশোধিত ২ লাখ ১০ হাজার থেকে ৭৫০ বেশি। তবে চাকরির বাজারে ইতিবাচক দিকও রয়েছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা প্রত্যাশিত ৬৫ হাজারের তুলনায় অনেক বেশি।…

Read More

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কানাডা কোনো চাপের কাছে নতি স্বীকার করছে না; বরং সমান অংশীদার হিসেবেই আলোচনা চালাচ্ছে। অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, একটি আলোচনায় দুই পক্ষ থাকে। আমরা এখানে বসে শুধু যুক্তরাষ্ট্রের নির্দেশ নিচ্ছি—এমন নয়। তিনি জানান, কানাডা যুক্তরাষ্ট্রের অবস্থান বুঝতে পারছে এবং একই সাথে উভয়ের জন্য সুবিধাজনক ক্ষেত্রগুলো চিহ্নিত করছে। কার্নি বলেন, আমরা বুঝি কোথায় কানাডার স্বার্থ এবং যৌথ স্বার্থে আমরা একসঙ্গে আরো শক্তিশালী হতে পারি। তিনি যোগ করেন, বর্তমান সরকার একাধিক বিষয় একসঙ্গে সামলাতে সক্ষম। কার্নি নিয়ন্ত্রণযোগ্য বাণিজ্য বিরোধ এবং সরাসরি লঙ্ঘন এর মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য তুলে ধরেন।…

Read More

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশে অংশ নিতে শ্রমজীবী মানুষসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন,…

Read More

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি শব্দ ও লাইন অক্ষুণ্ণ রেখে এই সনদ বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে দেশে জ্বালানি সংকট ও বৈশ্বিক অস্থিরতা চলছে। এই কঠিন সময়েও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থিতিশীল পরিবেশ বজায় রেখে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এটি বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায়। তিনি আরও উল্লেখ করে বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের…

Read More

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক শাহর পুত্র রেজা পাহলভি। বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিন সফরকালে পশ্চিমাদের প্রতি এই আহ্বান জানান তিনি। এ সময় জার্মানির সরকারের পক্ষ থেকে তার সঙ্গে দেখা না করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি। ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহর পুত্র পাহলভি ইউরোপের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তোলেন। তিনি বলেন, গত বছরের শেষদিকে হাজারও মানুষের প্রাণহানি ঘটানো তেহরান সরকারের রক্তক্ষয়ী দমন-পীড়ন ইউরোপ কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিবর্তন আসবে কি না, সেটি এখন আর প্রশ্ন নয়। পরিবর্তন আসন্ন। আসল প্রশ্ন হলো, পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব যতক্ষণ পর্যন্ত কেবল…

Read More

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম ব্যারিস্টার আরমান বলেছেন, যারা গুমের সঙ্গে জড়িত ছিল তাদের অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তারা দেশের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এক সময় গুমের শিকার ব্যারিস্টার আরমান এ দাবি জানান। বক্তব্যে নিজের গুম হওয়া এবং গুমের শিকার কয়েকটি পরিবারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আহমাদ বিন কাসেম। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো—জবাবদিহি নিশ্চিত করা, গুমের শিকার পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং…

Read More

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে করা মামলায় ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে নিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ জবানবন্দি গ্রহণ করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা। হাদির জবানবন্দিটি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে গত ১৮ ফেব্রুয়ারি আবেদন করে প্রসিকিউশন। এরই পরিপ্রেক্ষিতে মামলার শেষ সাক্ষী তথা তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে হাদির জবানবন্দিও গ্রহণ করা হয়। এদিন জবানবন্দি শেষ করেন তদন্ত…

Read More

ফিলিস্তিনিরা সাধারণত প্রতিবছর ইসরাইলের ভেতরে বার্ষিক প্রত্যাবর্তন পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। যেখানে সাধারণত হাজার হাজার ফিলিস্তিনি অংশ নেন। তবে এ বছর বিধি নিষেধের কারণে জনশূন্য ফিলিস্তিনি গ্রামগুলোতে ছোট ছোট পদযাত্রার একটি সিরিজে রূপান্তরিত হয়েছিল। খবর মিডল ইস্ট আইয়ের। ইসরাইলের পুলিশের আরোপিত নানা বিধিনিষেধ সত্ত্বেও শত শত ফিলিস্তিনি তাদের ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোতে গিয়ে ‘নাকবা’ বা বিপর্যয়ের স্মরণে এসব কর্মসূচিতে অংশ নেন। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জায়নবাদী মিলিশিয়াদের দ্বারা ফিলিস্তিনিদের ব্যাপক উচ্ছেদ ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনাকেই নাকবা বলা হয়। ফিলিস্তিনিরা বলেন, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে তারা তাদের পরিচয়কে পুনঃপ্রতিষ্ঠা করতে চান, যা তাদের মতে ইসরাইলের চলমান মুছে ফেলার প্রচেষ্টার বিরুদ্ধে একটি প্রয়াস।…

Read More

বৃহস্পতিবার ওমানের রাজধানী মাসকটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সংগৃহীত ছবি উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের একটি টেকসই ও স্থায়ী সমাধান বের করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান। বৃহস্পতিবার ওমানের রাজধানী মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে উপসাগরীয় সংকট দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ওমানের সুলতান হাইথাম বিন তারিকের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক ধন্যবাদ পৌঁছে…

Read More

কংগ্রেসের নতুন কোনো অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি সময়সীমা ঘনিয়ে এলেও রিপাবলিকানরা এখনো তাকে এক প্রকার ‘ফ্রি পাস’ বা দায়মুক্তি দিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ‘ওয়ার পাওয়ার্স রেজল্যুশন’ অনুযায়ী, কংগ্রেসের বিশেষ অনুমতি ছাড়া প্রেসিডেন্ট মাত্র ৬০ দিনের জন্য সেনা মোতায়েন করতে পারেন। ট্রাম্পের জন্য সেই নির্ধারিত সময়সীমা আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হতে যাচ্ছে। বর্তমানে এই যুদ্ধের প্রতি জনসমর্থন কমছে এবং প্রেসিডেন্টের জনপ্রিয়তার রেটিংও নিম্নমুখী। এর মধ্যে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা তলানিতে ঠেকেছে। যুদ্ধের ব্যয় মেটাতে মার্কিন সামরিক বাহিনী অতিরিক্ত ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলার বরাদ্দ…

Read More