বলিউড ইন্ডাস্ট্রিতে কাজল মানেই একরাশ সজীবতা আর সুপারহিট সব ব্লকবাস্টার সিনেমা। ‘সিমরান’ হোক কিংবা ‘অঞ্জলি’ দশকের পর দশক ধরে পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের উন্মাদনা। দীর্ঘ ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কভি খুশি কভি গম’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিলেও একটি বিষয়ে কাজল ছিলেন আপসহীন তা হলো পর্দায় চুম্বন দৃশ্য। তবে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতেই সেই দীর্ঘদিনের নিয়মের ব্যত্যয় ঘটে। ‘দ্য ট্রায়াল: লাভ, কানুন, ধোকা’ সিরিজে সহ-অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে তার একটি চুম্বন দৃশ্য শোরগোল ফেলে দেয় নেটদুনিয়ায়। ভক্তদের মনে প্রশ্ন জাগে, ক্যারিয়ারের এত বছর পর কেন নিজের নীতি ভাঙলেন এই অভিনেত্রী? সম্প্রতি…
Author: প্রাণের সংবাদ
ভারতকে নোংরা জায়গা হিসেবে অভিহিত করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যে তার এ মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। দেশটি বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এরসঙ্গে এ ধরনের মন্তব্য যায় না। গত বুধবার রাত ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভারত ও চীনকে উদ্দেশ্য করে লেখেন, “একজন শিশু এখানে তাৎক্ষণিকভাবে নাগরিক হয়ে যায়। এরপর তারা চীন ও ভারতসহ অন্যান্য নোংরা জায়গা থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।” ট্রাম্পের এমন বর্ণবৈষম্যমূলক বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, “এগুলো স্পষ্টতই তথ্যহীন, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। এগুলো কোনোভাবেই ভারত-মার্কিন সম্পর্কের প্রকৃত চিত্র প্রতিফলিত করে না, যে সম্পর্কটি দীর্ঘকাল ধরে পারস্পরিক…
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ছিলেন উদযাপনের কেন্দ্রে। প্রতিটি জনসমক্ষে তিনি বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বহন করতেন এবং পেতেন দাঁড়িয়ে অভিবাদন। তার দ্বারা অনভিজ্ঞ কোচ লিওনেল স্কালোনিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকেও অনেকে আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের অন্যতম কারণ হিসেবে দেখেন। তবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নেয়া আর্জেন্টিনার সামনে এখন ভিন্ন বাস্তবতা। তাপিয়া বর্তমানে একাধিক বিতর্ক ও সংকটের কেন্দ্রে অবস্থান করছেন, যা আর্জেন্টিনার ফুটবল অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। দুর্নীতির তদন্ত, ঘরোয়া লিগে অজনপ্রিয় পরিবর্তন এবং অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন; এসব কারণে তাপিয়া ও এএফএ’র বিরুদ্ধে জনমত ক্রমেই নেতিবাচক হয়ে উঠছে। একই সঙ্গে…
স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরও কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না। তিনি বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। পানিসম্পদ মন্ত্রী বলেন,…
বাংলার কৃষিতে যান্ত্রিকীকরণের জয়গান যখন চারদিকে, তখন কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দেখা যাচ্ছে এক ভিন্নতর ও করুণ চিত্র। বিদ্যুতের লোডশেডিং আর জ্বালানি তেলের তীব্র সংকটে এখানকার কৃষি ব্যবস্থা যেন কয়েক দশক পিছিয়ে গেছে। পানির অভাবে মাঠের ধান যখন শুকিয়ে চৌচির, তখন জীবন বাঁচাতে কৃষকরা আবারও ফিরে যাচ্ছেন আদিম ‘ঢেঁকি কলে’।রৌমারীর শৌলমারী ও দাঁতভাঙ্গা ইউনিয়নের গ্রামগুলোতে এখন ফসলের চেয়ে হাহাকার বেশি। ১০ কাঠা জমিতে বোরো আবাদ করেছেন কৃষক খোকন মিয়া। চারা বড় হওয়ার এই সময়ে যখন প্রচুর পানির প্রয়োজন, তখনই শুরু হয়েছে বিদ্যুৎ ও তেলের সংকট। খোকন মিয়া আক্ষেপ করে বলেন: “পাশের একজনের মোটরে পানি নিতাম, কারেন্ট নাই তাই তাও বন্ধ। পরে…
ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর নেতার সন্ধানে সর্বোচ্চ এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা’ (কেএসএস) নামের এই গোষ্ঠীর নেতা সম্পর্কে তথ্য দিলে এই অর্থ দেওয়া হবে। যুক্তরাষ্ট্র কেএসএসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তারা হাশিম ফিনইয়ান রহিম আল-সারাজির অবস্থান সম্পর্কে তথ্য খুঁজছেন। তিনি আবু আলা আল-ওয়ালাই নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তার নেতৃত্বাধীন গোষ্ঠীটি ইরাকে সাধারণ নাগরিক হত্যায় জড়িত এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস, কূটনৈতিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়াতেও মার্কিন সেনা ও স্থাপনার ওপর হামলার অভিযোগ রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, আল-সারাজির অবস্থানসংক্রান্ত তথ্য দিলে…
রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে আহতদের ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি তৈরি না করার অনুরোধ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের উদ্দেশ্যে এক বক্তব্যে এ কথা বলেন রাকিব। এ সময় রাকিব বলেন, শাহবাগ থানার অভ্যন্তরে ও বাইরে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করছি। তারা নাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে সবাই শাহবাগে ছুটে আসুন। একটি অনাকাঙ্ক্ষিত এবং সীমালঙ্ঘনের চরম মাত্রায় একটা ফটোকার্ড প্রচার করা হলো, স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে…
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা কিছু দেশের জন্য ব্যতিক্রমী ব্যবস্থা রেখেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই ব্যতিক্রমী সুবিধা নিশ্চিত করছে, যেমন রাশিয়া।’ সূত্র: মিডল ইস্ট আই
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসভাড়া ১১ পয়সা বাড়িয়ে কিলোমিটার প্রতি ২ টাকা ২৩ পয়সা করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন ভাড়া অনুযায়ী ঢাকা থেকে দেশের দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত নন-এসি বাসের ভাড়া বেড়েছে ৬৫ টাকা এবং উত্তর প্রান্ত পঞ্চগড়ের ভাড়া বেড়েছে ৬০ টাকা। বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে ৪০ সিটের বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়াটি হচ্ছে— (প্রতি কিলোমিটার ভাড়া × দূরত্ব × ৫১ সিটের বাস) / ৪০ = টাকা। রুটভিত্তিক ভাড়া নির্ধারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দেওয়া দূরত্ব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সওজের আওতাধীন ব্রিজ, টোল ও ফেরির…
ইসরাইল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রুথ সোশ্যালে এই মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বৈঠকটি ‘খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে’। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে হিজবুল্লাহর হাত থেকে আত্মরক্ষায় সাহায্য করতে তাদের সঙ্গে কাজ করবে। মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরীমধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী গত সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠকের পর ঘোষিত এই যুদ্ধবিরতি রোববার শেষ হওয়ার কথা ছিল। এর লক্ষ্য হলো ইসরাইল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সাত সপ্তাহেরও বেশি…
