যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া ইরানের একটি মালবাহী জাহাজে চীনের পক্ষ থেকে ‘উপহার’ ছিল বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, এর কোনো তথ্যগত ভিত্তি নেই। চীন নিজেকে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেছে, বিভিন্ন দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য প্রবাহ ব্যাহত করা উচিত নয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে বেইজিং এই ধরনের দাবিকে ‘বিদ্বেষপূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছিল। যুদ্ধ শুরুর পর থেকেই চীন যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান জানিয়ে আসছে। ইরান চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়া…
Author: প্রাণের সংবাদ
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে গতির ঝড় তুলেন নাহিদ রানা। বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রেখে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। তবে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় পাওয়া এক অনাকাঙ্ক্ষিত চোট কিছুটা চিন্তায় ফেলেছিল সমর্থকদের। অবশেষে সেই চোট নিয়ে মিলেছে স্বস্তির খবর। বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় সীমানার বিজ্ঞাপনী বোর্ডের একটি পেরেকে লেগে ডান হাত ছিলে যায় নাহিদ রানার। তাৎক্ষণিকভাবে হাতে ব্যান্ডেজ করা হলেও আশার কথা হলো, কোনো সেলাইয়ের প্রয়োজন পড়েনি। ২৩ বছর বয়সী নাহিদের চোটের সবশেষ অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের প্রধান ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট গুরুতর নয়। আগামী দু-এক দিনের মধ্যেই…
কর্মক্ষেত্রের মানসিক ও সামাজিক ঝুঁকির কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হচ্ছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা এবং কর্মস্থলে হয়রানির মতো ঝুঁকি এসব মৃত্যুর প্রধান কারণ। এর ফলে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১.৩৭ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে প্রতিবছর প্রায় ৪ কোটি ৫০ লাখ ‘সুস্থ জীবনকাল’ হারাচ্ছে মানুষ। এই তথ্যগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ গবেষণার সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য ও মৃত্যুহারের তথ্যের সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, এসব ঝুঁকির প্রভাব…
রিয়াল মাদ্রিদের জার্সিতে মাইলফলক ছুঁতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। আজ (শুক্রবার) রাতে রিয়াল বেতিসের বিপক্ষে মাদ্রিদ ক্লাবের হয়ে শততম ম্যাচ খেলতে নামবেন তিনি। লা কার্তুজা স্টেডিয়ামে এমবাপেকে সংযত আচরণ করতে হবে। কারণ একটি হলুদ কার্ড পেলে বার্সেলোনার বিপক্ষে ১০ মে এল ক্লাসিকোতে নিষিদ্ধ হবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। লা লিগায় ইতোমধ্যে চারটি হলুদ কার্ড দেখেছেন এমবাপে। মাদ্রিদের আক্রমণভাগের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ২০২৪ সালের জুনে লস ব্লাঙ্কোদের সঙ্গে যুক্ত হন। ফ্রান্সের অধিনায়ক ৮৫ গোল করেছেন, অ্যাসিস্ট ২৩টি। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এমবাপে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগার শীর্ষ গোলদাতা হতে চলেছেন। তার গোল ২৪টি, মায়োর্কার ভেদাত মুরিকির চেয়ে তিনটি বেশি। ব্যক্তিগত পারফরম্যান্সে…
মার্কিন-ইরান যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্ন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাবে ২০২৭ সালের শেষ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে সংকট থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শুক্রবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে প্যারিসভিত্তিক সংস্থাটি জানায়, ‘স্বল্পমেয়াদি সরবরাহ ঘাটতি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এলএনজি সরবরাহে সামগ্রিকভাবে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটারের ঘাটতি হতে পারে।’ প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন গ্যাস উৎপাদন প্রকল্পগুলো চালু হলে সময়ের সঙ্গে এ ঘাটতি কিছুটা পুষিয়ে যেতে পারে। তবে এর প্রভাবে ২০২৬ ও ২০২৭ সালজুড়ে বাজারে সরবরাহ সংকট থাকতে পারে…
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এর আগে আইডিএফ জানায়, লেবানন থেকে ইসরাইলের দিকে ছোড়া কয়েকটি প্রজেক্টাইল তারা ভূপাতিত করেছে। হিজবুল্লাহও টেলিগ্রামে জানিয়েছে, তারা ইসরাইলে রকেট হামলা চালিয়েছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, তারা তিনজনকে হত্যা করেছে এবং এদের সকলেই ‘হিজবুল্লাহ যোদ্ধা’। আইডিএফ বলছে, ওই ব্যক্তিরা ইসরাইলি বিমান বাহিনীর একটি উড়োজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে গিয়ে ব্যর্থ হয়েছিল। আইডিএফ আরো বলেছে, এর আগেও দুই বার দক্ষিণ লেবাননে আইডিএফ সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হেজবুল্লাহ জানায়, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার জবাবে তারাও…
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে সারা দেশে আরো চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭২ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ২৩১ জন। ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন।…
গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আগামীকাল (২৫ এপ্রিল) ঢাকায় জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এ জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি এক বিবৃতিতে বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করার জন্য এ দেশের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী তাদের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ-তে প্রায় ৭০ শতাংশ…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে অংশ নেওয়া মার্কিন স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার মুনাফা করার অভিযোগে তার বিরুদ্ধে জালিয়াতি ও সরকারি গোপনীয়তা ভঙ্গের মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উন্মোচিত একটি অভিযোগপত্র থেকে জানা যায়, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক গত ডিসেম্বরের শেষে পলিমার্কেট নামক একটি প্রেডিকশন মার্কেটে অ্যাকাউন্ট খোলেন। সেখানে তিনি ৩২ হাজার ডলার বাজি ধরেন যে জানুয়ারি মাসের মধ্যেই মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। সেই সময়ে এই বাজিতে জেতার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছিল। প্রসিকিউটরদের অভিযোগ, ভ্যান ডাইক সরাসরি ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে…
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শুক্রবার দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক। ‘গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতির চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের…
