নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। শিক্ষকরা কোনো দলের নেতা নন। আপনারা যদি রাজনীতি করেন তাহলে শিক্ষকতা ছেড়ে দিন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, গত ১৫ বছরে অনেকের নৈতিকতা ও বিবেকের অবক্ষয় হয়েছে। নানা প্রভাবশালী ব্যক্তির মন রক্ষা করতে গিয়ে পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এখন সময় এসেছে আইনকে প্রাধান্য দেওয়ার। কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে নয়। আমরা আইনকে সম্মান করবো এবং আইনি কাঠামোর মধ্যেই সব…
Author: প্রাণের সংবাদ
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন অনুষ্ঠানে এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, জুলাই গণঅভ্যুত্থানের নেতা মহিউদ্দিন রনি ও বাংলাদেশ জনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাকসুদুর রহমান সোহেল। অনুষ্ঠানে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদসহ শীর্ষ…
সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। গতকাল বৃহস্পতিবার পরিবেশমন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে। পরিবেশমন্ত্রী বলেন, সরেজমিনে বিজ্ঞানভিত্তিক গবেষণা করে দেখা গেছে ৯ মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে। তিনি বলেন, দীর্ঘ প্রায় সাত বছর ধরে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের ধারাবাহিকতায় সরকার ২০২৪ সালে সেন্টমার্টিন দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এর আওতায় প্রতিদিন অনধিক দুই হাজার পর্যটককে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হয়। এই তিন মাসে পর্যটনের ফলে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও…
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তার শরীর থেকে ক্যানসার নির্মূল হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ করেন এ দখলদার। তিনি বলেছেন, ২০২৪ সালের ডিসেম্বরে তার প্রোস্টেট সার্জারি হয়। এরপর এক রুটিন চেকআপে ধরা পড়ে তার প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ক্যানসারযুক্ত টিউমার রয়েছে। যেটি ছড়িয়ে পড়ার আগেই শনাক্ত হয়। এরপর নিয়মিত চিকিৎসায় ক্যানসার নির্মূল হয়ে যায়। এদিকে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর হার্টে পেসমেকার পরানো হয়। তার সর্বশেষ স্বাস্থ্য রিপোর্টে দেখা গেছে, তার হার্টও সুস্থ আছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত ও আইসিসির ওয়ান্টেড নেতানিয়াহুর বর্তমান বয়স ৭৬। জেরুজালেমের হাদাস…
লা গাজেতা দেলো স্পোর্ত জানিয়েছে, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও এই গ্রীষ্মে ইতালির প্রধান কোচ হওয়ার কথা বিবেচনা করবেন পেপ গার্দিওলা। ইতালিয়ান গণমাধ্যমটির খবর অনুযায়ী, নতুন ইতালি কোচ হওয়ার প্রস্তাব সানন্দে বিবেচনা করবেন তিনি। আগামী ২২ জুন ইতালির ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তারপরই আজ্জুরিরা একজন নতুন প্রধান কোচকে নিযোগ দেবে। ইতিহাদ স্টেডিয়ামে ২০২৭ সালের জুনে মেয়াদ শেষ হবে গার্দিওলার। এখনো এক বছরের বেশি সময় বাকি। কিন্তু সিটিতে তার ভবিষ্যৎ নিশ্চিত নয়। জানা গেছে, পেপ ম্যানসিটি ছাড়ার পর অন্য কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণ করবেন না। ইতিহাদ স্টেডিয়ামে দীর্ঘদিন কাজ করার পর একটু বিশ্রাম চান তিনি।…
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোনো প্রচেষ্টা চালায়, তাহলে রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতা ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘সরকার জ্বালানি সংকট থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে। কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সরকার বলছে যে জ্বালানি আছে। কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না।’ এসএসসি পরীক্ষার্থীরা আমাদেরকে ফোন দিচ্ছে, লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনা করতে পারছে…
এ বছর ঈদুল আজহা কবে হতে পারে সেটির সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের ‘শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব’। তারা বলেছে বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে। আর হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব বলেছে, আগামী ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন আমিরাতে সন্ধার পর নতুন জিলহজ মাসের চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর পূর্ব গগনে চাঁদটি ৫৭ মিনিট অবস্থান করবে। দীর্ঘ সময় নতুন অর্ধচন্দ্র আকাশে থাকার অর্থ হলো এটি খালি…
তুরস্ক সরকারের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইরানে। শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান শহর থেকে ছয়টি ট্রাক ইরানের উদ্দেশে রওনা হয়। এ সহায়তা দেশটির গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে বলে জানিয়েছেন ভান প্রদেশের স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তসুন। তিনি বলেন, এসব ট্রাকে ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রয়েছে। তিনি আরও জানান, এর আগে তিনটি ট্রাক পাঠানো হয়েছিল। আজকের ছয়টি ট্রাকসহ মোট নয়টি ট্রাকভর্তি সহায়তা ইরানে পাঠানো হলো। যা দেশটির নাগরিকদের চিকিৎসা সেবায় ব্যবহৃত হবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে একটি…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় ব্রেকথ্রু আসতে পারে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সরকারি সূত্র শুক্রবার (২৪ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, আজ রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন। এরআগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন আরাগচি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরানের কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা করেছেন। ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, পাক সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন আব্বাস আরাগচি। এর আগে এ সপ্তাহের শুরুতে ইসলামাবাদে অবতরণ করে মার্কিনিদের অন্তত ৯টি বিমান। এসব বিমানে করে আনা হয়েছে যোগাযোগের যন্ত্রাংশ, বুলেটপ্রুফ গাড়ি, নিরাপত্তাকর্মী এবং…
দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে, এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল এনসিপি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লক্ষ্যেই এনসিপি দেশকে ঢেলে সাজাতে চেয়েছিল।…
