দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও গ্রিস পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। কিন্তু দেশ দুটির মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। সম্পর্কের অবনতির মূল কারণ এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে সীমানা নির্ধারণ, খনিজ সম্পদ (তেল ও গ্যাস) অনুসন্ধানের অধিকার এবং বিভক্ত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস নিয়ে বিরোধ। এছাড়া সমুদ্র উপকূলের অধিকার, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব (লোজান চুক্তি) এবং অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে অনেক দিন ধরেই। গ্রিস দাবি করে আসছে, তাদের দ্বীপগুলোর অবস্থানের ভিত্তিতেই কন্টিনেন্টাল শেলফ বা মহাদেশীয় তাক নির্ধারিত হবে। কিন্তু তুরস্ক গ্রিসের এই দাবি মানতে নারাজ। তুরস্ক মনে করে, গ্রিসের এই দাবি সাগরে খনিজ সম্পদ অনুসন্ধানে তাদের অধিকার সংকুচিত…
Author: প্রাণের সংবাদ
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৫ সালে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ডুবে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী প্রাণ হারিয়েছে, যা এক বছরের মধ্যে রোহিঙ্গাদের সমুদ্রে ডুবে মৃত্যুর রেকর্ড। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ। তিনি জানান, গত বছর অন্তত ছয় হাজার ৫০০ রোহিঙ্গা শরণার্থী সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। এতে প্রতি সাতজনের একজন নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন। বাবর বালুচ বলেন, ‘গত এক দশকে কমপক্ষে পাঁচ হাজার রোহিঙ্গা শরণার্থীর সাগরে ডুবে মৃত্যু হয়েছে। এর মাধ্যমে পুরো বঙ্গোপসাগর ও আন্দামান সাগর অঞ্চলটি হাজার হাজার বেপরোয়া রোহিঙ্গা শরণার্থীর জন্য অচিহ্নিত কবরস্থানে পরিণত হয়েছে।’ ২০১৭ সালে মিয়ানমারের…
দেশীয় বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারেও দাম সমন্বয় করায় সরকারকে তারা সাধুবাদ জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্তের ফলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট বা মজুদ করার প্রবণতা কমবে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। লোকসানের দায় গ্রাহকদের ঘাড়ে চাপানোর উদ্যোগলোকসানের দায় গ্রাহকদের ঘাড়ে চাপানোর উদ্যোগ সমিতির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করলে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ন্যায্যভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন।
ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান ‘রণক্ষেত্রে বিজয়ী’ হয়েছে। সেইসঙ্গে শর্ত পুরণ হওয়ার কারণেই ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও জানান তিনি। জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্পিকার বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং কৌশলগত হরমুজ প্রণালির সামুদ্রিক ট্রানজিট রুট ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।’ গালিবাফ বলেন, ‘আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তাহলে তা শুধু এই কারণে যে তারা আমাদের শর্তগুলো মেনে নিয়েছে।’ তিনি আরো বলেন, ‘শত্রুর প্রতিটি প্রচেষ্টা ছিল আমাদের ওপর তাদের দাবি চাপিয়ে দেওয়া। তবে আমাদের কাছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, আর এই ক্ষেত্রে আলোচনা হচ্ছে সংগ্রামেরই…
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামসহ আশপাশে এখন সাজ সাজ রব। প্রায় দুই দশক পর আগামীকাল সোমবার পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবরে উত্তরবঙ্গের এ জনপদে বিরাজ করছে উৎসবের আমেজ। এ উপলক্ষে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়াবাড়ি’ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন তারেক রহমান। তার সফর ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ‘ঘরের ছেলে’ প্রধানমন্ত্রী হয়ে ফিরছেনÑএ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বগুড়ায় বিরাজ করছে আনন্দের আমেজ। দিনব্যাপী সরকারি সফরে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের…
সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন এক বছরের জন্য ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল উত্তেজনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হওয়ার আশঙ্কায় তাদের জ্বালানি নিরাপত্তা এখন ‘আসন্ন বিপদের’ মুখে। শুধু শঙ্কা প্রকাশ করেই ক্ষান্ত হয়নি ফিলিপাইন সরকার; তারা জ্বালানি সাশ্রয়, ভর্তুকি এবং সাধারণ মানুষের জন্য নগদ সহায়তার এক বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ফিলিপাইনের ৯৮ শতাংশ জ্বালানি আসে হরমুজ প্রণালির মাধ্যমে। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া দেশটির সামনে কোনো বিকল্প নেই। ফিলিপাইনের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বড় ‘ওয়েক-আপ কল’ বা সতর্কবার্তা। বিশেষ করে, বাংলাদেশের মতো…
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল শনিবার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক নোটিশে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবল পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশের পর পাবলিক পরীক্ষায় সাইলেন্ট…
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনার কেন্দ্রে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে ফুরফুরে মনে, আনন্দের সঙ্গে চিংড়ি রান্না করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, এদিন পরীমণির চোখে চশমা এবং পরনে একটি হাতাখোলা কালো ড্রেস। সুন্দর, আধুনিক রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি। কড়াইতে বসানো চিংড়ি। ১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কড়াইতে বসানো চিংড়ির প্যানে খুন্তি বসানোর আগে খানিকটা নেচে নিলেন পরীমণি। এ সময় বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান; আর সেই গানের তালে তালেই নেচে চিংড়িগুলো নাড়তে থাকেন নায়িকা। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, একজন চিংড়ি প্রিয় পরী হিহি। বলা বাহুল্য,…
ইরান নতুন করে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় এবং দেশটির সঙ্গে আলোচনার বিষয়ে কথা বলতে নিজের মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সকালে হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ বৈঠকে মিলিত হন তিনি। আর মাত্র তিনদিন পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। কিন্তু এখনো দেশটির সঙ্গে নতুন কোনো আলোচনার তারিখ ঠিক করতে পারেনি যুক্তরাষ্ট্র। এমন সময় মন্ত্রীদের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যম এক্সিওসকে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যদি কয়েকদিনের মধ্যে আলোচনায় কোনো ব্রেকথ্রু না আসে তাহলে যুদ্ধ নতুন করে শুরু হবে। সিচুয়েশন রুমে ট্রাম্পের করা বৈঠকে উপস্থিত ছিলেন ভা্ইস প্রেসিডেন্ট জেডি…
ফুটবল উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তান ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। সূত্রমতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে- পাকিস্তান ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কোচিংয়ের মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ও একটি সম্ভাব্য প্রীতি ম্যাচসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়। উভয় পক্ষ একটি সুসংগঠিত উন্নয়ন উদ্যোগের অধীনে আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। এছাড়া পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে একটি বিস্তৃত কারিগরি সহযোগিতা কাঠামোর সন্ধান করা হয়েছে। আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে…
