সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ হবিগঞ্জে এসব প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়। এছাড়াও রংপুরে দুজন, ময়মনসিংহে দুজন, নেত্রকোণায় একজন, হবিগঞ্জে একজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ ঘটনা ঘটে। তারা হলেন- তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন…
Author: প্রাণের সংবাদ
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ শেষে গণমিছিল বের হয়ে কাকরাইল-নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে প্রয়োজন জনসমর্থন। তিনি সরকারের উদ্দেশে বলেন, সংসদে আপনাদের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের ছিল। কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগও ক্ষমতায় টিকতে পারেনি। গণভোটে রায় মেনে না নিয়ে আপনারও জনগণের বিপক্ষে গেলে ক্ষমতায় টিকতে পারবেন না। জনগণ যদি রাজপথে নামে তবে…
অধিকৃত পশ্চিম তীরের জমি দখলের পরিকল্পনার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ জন সংসদ সদস্য (এমপি)। এ লক্ষ্যে পার্লামেন্টে একটি জরুরি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। রিচার্ড বারগনের উত্থাপিত এই প্রস্তাবে ফিলিস্তিনি ভূমিকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে নিবন্ধিত করার মাধ্যমে দখলকে বৈধতা দেওয়ার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। প্রস্তাবে বলা হয়, ইসরাইলের এই পদক্ষেপ অবৈধ এবং এর উদ্দেশ্য অধিকৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরো সম্প্রসারণ করা। ব্রিটিশ এমপিরা ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিআইসি) দেওয়া একটি পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করেন। ওই রায়ে আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতিকে অবৈধ ঘোষণা করেছিল এবং দেরি না করে তা…
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (ডব্লিউএইচআরসিএফ) ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি-এর পক্ষ থেকে তাকে এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি হিসেবে এই সেশনে যোগদানের জন্য আসিফ মাহমুদের নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসি-এর অন্তর্গত ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্ক এক ইমেইল বার্তায় এই আমন্ত্রণ নিশ্চিত করেছেন। ইউনেস্কো-এপিসিআইসি (এশিয়া–প্যাসিফিক কোয়ালিশন অব ইনক্লুসিভ সিটিস)…
কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া– এই তিন দেশ থেকে এক দিনেই ৩৪ জন প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। প্রবাসী কল্যাণ ডেস্কের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে। আজ সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর মরদেহ আসে। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা অন্য ফ্লাইটে দুটি করে মোট চারটি মরদেহ দেশে পৌঁছেছে।
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ শেষে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত। গণমিছিল বিজয়নগর-কাকরাইল- নাইটিংঙ্গেল মোড় হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়। মিছিলে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, দলীয় পেটুয়া বাহিনী দিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না, যাবে না। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে প্রয়োজন জনসমর্থন। তিনি সরকারের উদ্দেশে বলেন, সংসদে আপনাদের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা ছিল আওয়ামী লীগের। কিন্তু জনগণের…
মার্কিন বাহিনীকে পরাজিত করার জন্য তেহরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। হরমুজ প্রণালি নিয়ে চরম উত্তেজনার মাঝে শনিবার ইরানের সর্বোচ্চ এই নেতার দেওয়া এক বিবৃতিতে ওই হঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, ইরানের নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করানোর জন্য প্রস্তুত রয়েছে। মোজতবা খামেনি বলেন, ইরানের সাহসী নৌবাহিনী তাদের শত্রুদের ওপর নতুন এবং তিক্ত পরাজয় চাপিয়ে দিতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনী প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়া বার্তায় তিনি যুদ্ধের সময়…
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী রোববার (১৯ এপ্রিল) শাওয়াল মাসের সমাপ্তি ঘটবে। সে হিসেবে আগামী ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর…
৫ আগস্টের পটপরিবর্তনের পরও সরকারের আচরণে কোনো পরিবর্তন আসেনি এবং তাদের ভাষা অনেকটা শেখ হাসিনার মতোই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী হুংকার দিচ্ছেন যে আন্দোলন করলে মোকাবিলা করা হবে। এই ভাষা শেখ হাসিনার। কিন্তু হুংকার দিয়ে বা চোখ রাঙিয়ে জনগণের আন্দোলন কেউ দমাতে পারবে না। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে ১১-দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকারের আচরণ দেখে মনে হয় না…
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ ও মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে…
