গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার হওয়ায় এবং নতুন করে হামলা অব্যাহত থাকায় এই সংখ্যা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ৫৪৯ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭৪ জনে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন করে আটটি লাশ গ্রহণ করেছে। এর মধ্যে সাতজন নতুন হামলায় নিহত হয়েছেন এবং একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এই সময়ে আহত হয়েছেন…
Author: প্রাণের সংবাদ
তেলের জন্য শ্রমিকদের সময় নষ্ট ও উপার্জন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় সংসদে তেল বেড়ে যাওয়াই সারা দেশে আজ তেলের সংকট, একজন পরিবহন শ্রমিক দৈনিক কমপক্ষে ৩ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করে সর্বোচ্চ দুই হাজার টাকার তেল পায়, শ্রমিকদের সারাদিন তেলের জন্যই সময় নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে তাদের উপার্জন কমে যাচ্ছে। ওদিকে পাম্পগুলো বলছে আমরা আগের অর্ধেক তেল পাই, শ্রমিকদের পরিবার গুলো তাদের আয়কমে যাওয়াই তাদের কষ্টের পরিসীমা আরো বেড়েছে অথচ এবিষয়ে সংসদে কথা বলতে চাইলে বলতে দেওয়া হয় না। তিনি শনিবার রাজধানীর আলফালাহ মিলোনায়াতনে…
ভারতের লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বড় পরাজয় হয়েছে। নারী আসন সংরক্ষণ ও লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির সংশোধনী বিল পাশ করতে ব্যর্থ হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে এই সংবিধান সংশোধনী বিল এনেছিল নরেন্দ্র মোদি সরকার। নারীদের জন্য আসন সংরক্ষণের এই প্রস্তাবটি কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করতে হত, আর তার জন্য সভার অন্তত দুই-তৃতীয়াংশ ভোট দরকার ছিল। তবে সেই সংখ্যক ভোট পেতে ভারতের ক্ষমতাসীন এনডিএ জোট ব্যর্থ হয়েছে। বিলটির পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বাকি দুটি সংশোধনী বিল নিয়ে আর অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ প্রদানকারী আইনের…
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাস্ত সময় পার করছেন রশিদ খান। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তার দল গুজরাট টাইটান্স। ভালো সময়ে আরো একটা সুখবর পেলেন তিনি। বাবা হয়েছেন এই আফগান তারকা। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খুশির খবর জানিয়েছেন এই আফগান তারকা। গতকাল শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রশিদের স্ত্রী। রশিদ তার ছেলের নাম রেখেছেন আসলান। তুর্কি ভাষায় আসলানের অর্থ সিংহ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’ পাশাপাশি তিনি নিজে লিখেছেন, ‘আমার ছোট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।’ স্ত্রী এবং পুত্রের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন রশিদ। স্ত্রী সন্তানসম্ভবা হলেও পেশাদারিত্ব দেখিয়েছেন…
আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের বৈঠকের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কাছে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের সম্মেলন আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-২০২৬ (এডিএফ) এ অংশ নিতে বর্তমানে তুরস্কে রয়েছেন খলিলুর রহমান। সম্মেলনের ফাঁকে শুক্রবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গালফ অঞ্চলে চলমান সংঘাতের সমাধানের বিষয়ে সর্বশেষ হালনাগাদ নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠকে…
হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দিনের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আজ প্রণালিটি বন্ধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’। তিনি জোর দিয়ে বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। দিনের শেষে আমাদের কাছে এ বিষয়ে কিছু তথ্য থাকবে। গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করার ইরানি সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প বলেন, তারা ‘একটু বেশি চালাকি’ করেছে। তিনি বলেন, ‘‘ইরান আবারও প্রণালিটি বন্ধ করতে চেয়েছিল। তবে তারা আমাদের…
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়ন সহযোগিতার ধরন বদলে সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তৈরি একটি নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হয়েছে। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার (১৮ এপ্রিল) ফোরামের ‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক এক প্লেনারি সেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই মডেলটি বিস্তারিত ব্যাখ্যা করেন। সেশনে জাতিসংঘ, টার্কিশ ডেভেলপমেন্ট কো-অপারেশন মডেল (টিকা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বক্তব্যে হুমায়ুন কবির বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রচলিত সহায়তার ওপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তিনি…
যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় জানিয়েছে, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে। এর আগে সাময়িক সময়ের জন্য খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরান। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার…
হরমুজ প্রণালি পার হওয়ার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এই হামলার খবর নিশ্চিত করেছে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র। শনিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সানমার হ্যারাল্ড’ নামের ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার কবলে পড়লেও জাহাজ এবং এর ভেতরে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে। ইরানি রেভল্যুশনারি গার্ডের দু’টি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর ফলে সানমার হ্যারাল্ডসহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে…
জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার। শনিবার গণম্যাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নেতারা বলেন, দেশে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একদিকে জ্বালানি সঙ্কট ও নিত্যপণ্যের দাম আকাশচুম্বি। সেইসাথে চাঁদাবাজিও মারাত্মক আকার ধারণে করেছে। নারী হত্যা, নারী নির্যাতন তো আছেই। জনগণের নিরাপত্তাও চরম হুমকির মুখে। এমতাবস্থায় সরকার কঠোরহস্তে এসবকিছু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে জনরোষ ক্রমেই দানা বেধে উঠবে। তখন হয়তো কিছু করার থাকবে না।
