নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ দল। সেদিন টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে তারা। তবে ইনজুরির কারণে ম্যাচ শুরুর আগে ছিটকে যান মুস্তাফিজুর রহমান। আগামীকাল সিরিজ বাঁচানোর লড়াই, এই ম্যাচে বাঁহাতি কাটার মাস্টারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে কৌতূহল। আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসেন পেসার শরিফুল ইসলাম। মুস্তাফিজ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘উনি এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ।’ ধারণা করা হচ্ছে কালই একাদশে ফিরবেন দ্য ফিজ। প্রথম ম্যাচে টস করার জন্য যখন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ছুটে যান হেড কোচ ফিল সিমন্স। এরপর মিরাজের সঙ্গে কথা বললেন। ঠিক…
Author: প্রাণের সংবাদ
ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকধারীর গুলি ও জিম্মি কাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে, যা শহরটিতে সাম্প্রতিক সময়ে বিরল সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। দেশটির কর্মকর্তারা জানান, কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোসিভস্কি জেলায় প্রথমে রাস্তায় পথচারীদের লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। পরে সে পাশের একটি সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে জিম্মি করে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীর সঙ্গে আলোচনা চালায়। তবে কোনো দাবি না জানিয়ে সে ‘উন্মত্ত’ আচরণ করতে থাকে। এক পর্যায়ে জিম্মিদের একজনকে হত্যা করলে তাকে নির্মূল করার নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশের সঙ্গে…
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত করবে না বিসিবি। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। যৌন হয়রানির ঘটনায় এই শাস্তি দেওয়ার এত দিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি জাহানারা আলম। তবে গতকাল শনিবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জাহানারা আলম জানিয়েছেন, মঞ্জুর অন্য সহযোগীদেরও শাস্তি চান। প্রধান অভিযুক্ত মঞ্জুকে দেওয়া শাস্তিতেও খুশি নন তিনি। ভিডিও বার্তায় জাহানারা আলম বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমি খুশি…
প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আনুপাতিক হারে বাড়ছ মৃত্যুও। তাই হামের প্রাদুর্ভাব রোধে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। আর হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২১৩ শিশুর। গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা দেয়া শুরু করে সরকার। গত শুক্রবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ২০ এপ্রিল থেকে সারা দেশে ম্যাসিভভাবে হামের টিকার…
ভারত ও রাশিয়া পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একে অপরের ভূখণ্ডে সেনা, যুদ্ধবিমান ও নৌজাহাজ মোতায়েনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী, সর্বোচ্চ তিন হাজার সেনা সদস্য পরস্পরের দেশে মোতায়েন করা যাবে। এ চুক্তির আওতায় শুধু সেনা নয়, প্রয়োজন অনুযায়ী সামরিক বিমান ও জাহাজ ব্যবহারের সুযোগও পাবে দুই দেশ। ফলে যৌথ সামরিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও গভীর প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি’-এর আওতায় যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ কার্যক্রম পরিচালনার ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন…
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির মধ্যকার মেসেজকে কেন্দ্র করে বিতর্ক এখন আইনি লড়াইয়ে মোড় নিয়েছে। অভিনেত্রীর দাবি, ইনস্টাগ্রাম মেসেজ সংক্রান্ত ওই ভিডিও ভাইরাল হওয়ার পর চাহাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। জানা গেছে, এই বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে তানিয়াকে পাঠানো চাহালের একটি মেসেজ ঘিরে। সেখানে চাহাল তানিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘কিউট’ বলে সম্বোধন করেছিলেন। একটি ভিডিওতে এমন দাবি করেন অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি। তার এ ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। তানিয়া পরে স্পষ্ট করেন, তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কথা বলেননি। আইপিএল সংক্রান্ত একটি আলোচনার সময় তিনি কেবল জানিয়েছিলেন— চাহাল তার স্টোরিতে একাধিকবার রিপ্লাই দিয়েছেন…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইল ‘যুক্তরাষ্ট্রের এক মহান মিত্র এবং তারা জয়লাভ করতে জানে।’ নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরাইলের প্রশংসা করে এমন পোস্ট দিয়েছেন তিনি। ট্রাম্প তার পোস্টে লেখেন ‘মানুষ ইসরাইলকে পছন্দ করুক বা না করুক, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহান মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’ তিনি আরো বলেন, ‘তারা (ইসরাইল) সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান। সংঘাত ও চাপের মুহূর্তে অন্যরা তাদের প্রকৃত চেহারা দেখিয়ে দিলেও, ইসরাইল কঠোরভাবে লড়াই করে এবং জয়লাভ করতে জানে!’। লেবাননে আর বোমা হামলা নয়, ইসরায়েলকে এমন কথা বলার একদিন পর ট্রাম্প এ পোস্ট দিলেন। সূত্র: আল জাজিরা
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম রেলিগেশনে থেকে শেষ করায় নামতে হয়েছিল দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে। সেখানেও টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দল লেস্টার সিটির। গতকাল ১-০ গোলে পোর্টসমাউথের কাছে হেরে তৃতীয় স্তরের প্রতিযোগিতা লিগ ওয়ানে নেমে যাওয়ার শঙ্কায় লেস্টার। এদিকে কভেন্ট্রি সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার লড়াইয়ে বড় ধাপ ফেলেছে মিলওয়াল। ইপসউইচকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ যুগে প্রথমবার খেলার অপেক্ষায় তারা। অ্যালেক্স নেইলের দল দুই ম্যাচ কম খেলে ইপসউইচকে এক পয়েন্টে পেছনে ফেলেছে। এদিকে টেবিলের তলায় থাকা লেস্টারের পতন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দশ বছর আগে প্রিমিয়ার লিগ ট্রফি জেতা দলটি…
মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন সামাজিক মাধ্যম ও ইউটিউবে আলোচনার তুঙ্গে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির আকাশচুম্বী জনপ্রিয়তা ও পর্দায় নিজের চরিত্র নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার। নাটকটিতে ‘ফাতেমা’ নামক ফুফু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন দীপা। দর্শকের এই প্রতীক্ষা ও ভালোবাসা নিয়ে তিনি বলেন, আপনারা যখন এসেছিলেন তখন আমি বলেছিলাম যে, মানুষ ফ্যামিলি গল্প দেখতে চায় বা ওয়েট করে ফ্যামিলি গল্পের জন্য। কতটুকু ওয়েট করে এখন আমার চেয়ে অনেক ভালো আপনারা বলতে পারবেন। কোনো নাটকের জন্য…
সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর রোববার (১৯ এপ্রিল) নতুন দামে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু। সবশেষ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুটির দাম যথাক্রমে ২ হাজার ২১৬ ও ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। সিদ্বান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪…
