Author: প্রাণের সংবাদ

বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। গত তিন মাস ধরে চলা এই উদ্যোগে এখন পর্যন্ত ৩০৩ জন শিক্ষার্থীকে মোটরসাইকেল চালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডাকসুর কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন। ইমরান হোসাইন জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং বাস্তব জীবনে প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ কৌশল শেখানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের এই উদ্যোগটি তিন মাস ধরে চলমান। এখন পর্যন্ত ৩০৩ জন আমাদের কাছ থেকে বাইক প্রশিক্ষণ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং অংশগ্রহণকারীর সংখ্যাও…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না। প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীদের জীবনের ভিত্তি তৈরি করে। সেই ভিত্তিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে প্রাথমিক শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। রোববার (১৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নিমিত্তে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। তার নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের…

Read More

ইন্দোনেশিয়ার জাতীয় মানবাধিকার কমিশন আজ জানিয়েছে, তারা দেশটির অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে একটি সামরিক অভিযানে নারী ও শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। কমনাস এইচএএম নামে পরিচিত এই কমিশন জানিয়েছে, মঙ্গলবার মধ্য পাপুয়ার কেমব্রু গ্রামে টিপিএনপিবি-ওপিএম বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর একটি ‘আইন প্রয়োগ অভিযানে’ গুলিতে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়াওএই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। কমিশনের প্রধান অনিস হিদায়াহ আজ এএফপিকে জানান, তারা ঘটনাটির ‘তদন্ত’ চালাচ্ছে। তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সদস্যরা এর জন্য দায়ী এমন ‘জোরালো সন্দেহ’ রয়েছে। সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। স্থানীয় গণমাধ্যমে…

Read More

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তুরণদের শক্তিশালী করতে বিকল্প দল এখন বাংলাদেশে নেই। তাই বিকল্প শক্তি আমাদের গড়ে তুলতে হবে। আমরা যেভাবে দেশটা চেয়েছিলাম সেভাবে হয়নি। রোববার দুপুরে বাংলামোটরে পার্টি অফিসে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানসহ সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ নির্বাচনের মধ্যেদিয়ে জনগণের রায় গণভোটকে অস্বীকার করা করা হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস যেভাবে সারা দেশে ছেয়ে যাচ্ছে এজন্য আমাদের একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। নাহিদ ইসলাম বলেন, দেশটা আগের বন্দোবস্তে যেতে দিতে পারি না। দেশের সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। এই নির্বাচনের মধ্যেদিয়ে আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপিত…

Read More

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। তবে সিরিজে সফরকারীদের দলে নেই অধিকাংশ তারকা ক্রিকেটার, রয়েছে একাধিক নতুন মুখ। এই দল নিয়েই সিরিজের প্রথম ওয়ানডেতে তারা ২৬ রানে জিতেছে। দ্বিতীয় ম্যাচের আগে আজ (রোববার) সংবাদ সম্মেলনে এসে শরিফুল ইসলাম ব্যাকআপ টিমের কাছে হার প্রসঙ্গে বললেন, ‘একটা ম্যাচে আমরা হয়তো ভুল করেছি, তারাও ভালো দল। আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যে কোনো কিছু হতেই পারে।’ ওয়ানডেতে নিজের পারফরম্যান্স নিয়ে শরিফুল বলেন, ‘সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি দলের বাইরে ছিলাম। আমি সবসময় মনে করতাম আমি…

Read More

দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। রাজধানীর জ্বালানি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। অনেক পাম্পে তেল বিক্রির ওপর সীমা নির্ধারণ করে দেওয়ায় বাড়তি দাম দিয়েও কাটছে না ভোগান্তি। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পাম্প সরেজমিনে ঘুরে দেখা যায়, জ্বালানি সংগ্রহের জন্য বাইকারদের দীর্ঘ সারি। সরবরাহ স্বাভাবিক হওয়ার পরিবর্তে অনেক পাম্প এখনো তেল বিক্রিতে সীমাবদ্ধতা বজায় রেখেছে। অর্থাৎ, বাড়তি দাম দিয়েও গ্রাহক তার চাহিদামতো তেল পাচ্ছেন না। মহাখালীর ক্লিন ফুয়েল স্টেশনে গিয়ে দেখা যায়, বাইকারদের লাইন মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছে গেছে। এত…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ককে আরও জোরদার করতে তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ইংল্যান্ডের ম্যানচেস্টারের সিভিক মেয়র শিবলি আলম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক…

Read More

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস আকস্মিকভাবে ইন্টার মিয়ামির ডাগ আউটে দাঁড়ালেন। অপ্রত্যাশিতভাবে হাভিয়ের মাসচেরানো পদত্যাগ করলে প্রধান কোচ হন হোয়োস। আর তার অভিষেক ম্যাচে মিয়ামি ৩-২ গোলে জিতেছে। লিওনেল মেসি করেছেন জোড়া গোল। শনিবার রাতে কলোরাডো র‌্যাপিডসকে হারিয়ে মিয়ামি সাত ম্যাচ অপরাজিত থাকল। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে মৌসুম শুরু করা দলটি ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে মেসি গোলমুখ খোলেন। তারপর তার ৭৯তম মিনিটে জয়সূচক গোলে তিন পয়েন্ট আদায় করে মিয়ামি। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে মেসি ডানপাশ দিয়ে আক্রমণে যান। তারপর পেনাল্টি বক্সে ঢুকে কাটব্যাক করে দুই ডিফেন্ডারের ফাঁক গলে…

Read More

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছাতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। মক্কা নগরীর মিসফালায় বাংলাদেশি হজযাত্রীরা পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী তোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে আগত হজযাত্রীদের ফুল, খেজুর দিয়ে স্বাগত জানান। এ সময় মক্কা বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তা ও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মক্কা যুব দলের সভাপতি সাইদুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মক্কা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হাসানসহ মক্কা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, এ বছর সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে হজযাত্রীদের…

Read More

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নাক গলানো’ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে? রোববার (১৯ এপ্রিল) পেজেশকিয়ান বলেছেন, “ট্রাম্প বলেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু (ইরান) কোন অপরাধের কারণে এ অধিকার ব্যবহার করতে পারবে না সেটি তিনি বলেন না। একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?” ইরানি প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে কেন পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না সেটির কোনো সঠিক কারণ ট্রাম্প বলতে পারেন না। এছাড়া ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা করছে বলেও জানান তিনি। পেজেশকিয়ান বলেন,…

Read More