গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়ে ১৬৫ জন এবং হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯৭ জন। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জন এবং সন্দেহজনক আরও ১৮১ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জন এবং সন্দেহজনক আরও ২৩ হাজার ৬০৬ জন আক্রান্ত হয়েছে।
Author: প্রাণের সংবাদ
ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে আজ ক্রীড়া ভাতা কার্ড প্রদান করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে ১৭১ জন ক্রীড়াবিদের হাতে এই কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এর আগে প্রথম ধাপে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে ১২১ জন এই স্বীকৃতি পেয়েছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা আনার পরিকল্পনা ব্যক্ত করেছিলেন। ইতোমধ্যে ৩০০ জন এই আওতায় এসেছেন। ক্রিকেট বাদে ফুটবল, হকি, সাতার, ভারত্তোলন, টেবিল টেনিস, দাবা, আরচ্যারিসহ শীর্ষ অনেক খেলার জাতীয় খেলোয়াড়রা এই আওতায় এসেছেন। বক্সিংসহ আরো কয়েকটি খেলার খেলোয়াড়রা অবশ্য বাদ রয়েছেন। তাদের…
দক্ষ, সৎ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বিপিএটিসির ৭৯তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এসব খাতে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত…
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদ। রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। প্যানেলের অপর সদস্যরা হলেন, বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় ২৬ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নাসের উদ্দিন। তিনি এ ঘটনায় তদন্তকালীন কী কী জব্দ করেছেন, তা ট্রাইব্যুনালে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন। কোন দিন, কোন সময়ে এসব জব্দ করা হয়েছে, তা লিপিবদ্ধ করা হয়। তবে জবানবন্দি শেষ…
ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। মন্ত্রী জানান, এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ…
বাংলাদেশের বিমানবন্দরের নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেম আধুনিকায়নে আগ্রহ দেখিয়েছে জার্মানি। এ লক্ষ্যে জার্মান কোম্পানি অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস দেওয়ার প্রস্তাব দিয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্জ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা করে বাংলাদেশ। আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত জানান, জার্মানির প্রতিষ্ঠান অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে আগ্রহী। এই সার্ভিসের মাধ্যমে বিমানবন্দরের নেভিগেশন ও…
তাৎক্ষণিকভাবে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। রবিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। পানিসম্পদ মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেটে যাবেন। তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞরা ছিলেন। এছাড়া, মন্ত্রণালয়ের যেসব কাজ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আগামী বর্ষা ও বন্যায় আগাম কী ধরনের কাজ হতে পারে তা আমরা সর্বোচ্চ চিন্তা-ভাবনা করে রেখেছি।…
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সীতারাম (২৪) নামের ওই শ্রমিক সেফটি ট্যাংকের ভেতরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। রবিবার সকালে উপজেলার নেকমরদ পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির নির্মাণাধীন সেফটি ট্যাংকে কাজ করছিলেন সীতারাম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার রাতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছেন। তাই তিনি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। পিনাইনা আরও বলেন, “এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ, আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।” লি হফম্যান-আজিভ নামের এক সমাজকর্মী বলেন, “আমি এখানে এসেছি মূলত ৭ অক্টোবর এবং এর পর থেকে প্রধানমন্ত্রীর শুরু করা অন্তহীন যুদ্ধে…
বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হতে যাচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাসের গণনা শুরু হতে যাছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৯ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এদিকে, জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে…
