দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে একদিনে ১২ জন মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার (১৯ এপ্রিল) এক শোক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে একদিনে ১২ জন মানুষ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বজ্রপাতে এমন মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক, যা সহজে মেনে নেওয়া যায় না। আমি এই নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও হবিগঞ্জে বজ্রপাতে নিহতের ঘটনা খুবই মর্মান্তিক। বিশেষ করে হাওরাঞ্চলে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে…
Author: প্রাণের সংবাদ
কিবলা পরিবর্তন ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাসুলুল্লাহ (সা.)-এর মেরাজ ও এর কিছুদিন পর জেরুজালেম থেকে মক্কার দিকে কিবলা পরিবর্তন—এই দুই ঘটনা নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে। হিজরতের প্রায় ষোলো মাস পর শাবান মাসের মাঝামাঝি সময়ে কিবলা পরিবর্তনের নির্দেশ আসে, যা মুসলিম উম্মাহর জন্য মহান আল্লাহর এক বিশেষ দিকনির্দেশনা। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে নামাজ সংক্রান্ত দুটি ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাহলো মেরাজ এবং কিবলা পরিবর্তন। অধিকাংশ ইসলামী চিন্তাবিদ একমত যে, হিজরতের প্রায় এক বছর আগে রজব মাসের ২৭ তারিখ রাতে মেরাজের ঘটনা ঘটে। আর হিজরতের ১৬ মাস পর মদিনায় জামাতে নামাজ পড়ার সময় কিবলা পরিবর্তনের ওহি নাজিল হয়। কিবলা…
যুদ্ধবিরতির মধ্যেই গত দুই দিনে দক্ষিণ লেবাননে ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ইসরাইলের ১৫ জন সেনা নিহত হলো । আইডিএফ জানায়, সার্জেন্ট মেজর (রিজার্ভ) বারাক কালফনের মৃত্যুর একদিন পর, শনিবার ৩১ বছর বয়সী সার্জেন্ট লিডোর পোরাত নিহত হন। হরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরানহরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান এছাড়া সংঘাতে আরো ১২ জন সেনা আহত হয়েছেন। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইসরাইল তার উত্তরের প্রতিবেশী দেশ লেবাননে হামলা চালিয়ে আসছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় গত…
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে জনপ্রিয় ব্যান্ড দল ‘নগর বাউল’ ছাড়লেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। ব্যক্তিগত কারণে তিনি দল থেকে বিদায় নিয়েছেন। রানার পরিবর্তে জেমসের এই ব্যান্ডে নতুন গিটারিস্ট হিসেবে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন। রানার দল ছাড়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। জানান, অনেক দিন ধরেই নগর বাউলে দেখা যাচ্ছিল না রানার। সর্বশেষ পয়লা বৈশাখের দিনে পাবনায় কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জায়গায় নগর বাউলে যুক্ত হয়েছেন এলিন। মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দেন এলিন। পয়লা…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। যতটুকু দাম বাড়ানো হয়েছে তারপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দাম বাড়ায় বাজারে এর কিছুটা প্রভাব পড়তে পারে। বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা আগামী শুক্রবারের আগেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র আল জাজিরাকে জানায়, কয়েকটি ঘটনার ভিত্তিতে তারা এই সম্ভাবনার কথা বলছে। এর মধ্যে রয়েছে—মার্কিন ভারী পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেছে, যা রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত। এছাড়া বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’-এ যাওয়ার সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়। সূত্রগুলো আরও জানায়, ইসলামাবাদের দুটি প্রধান হোটেল—সেরেনা হোটেল এবং ম্যারিয়ট হোটেল—থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না। উল্লেখ্য,…
সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে সাত ম্যাচে ষষ্ঠ হার দেখল চেলসি। শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে তারা ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তাতে চ্যাম্পিয়নস লিগের পরের মৌসুমে তাদের খেলার স্বপ্নে বড় ধাক্কা লাগল। পুরো ম্যাচে লক্ষ্যে শট নিতে দেখা গেছে একটি। সেটা গোলে পরিণত হয়েছে। ম্যাথুস কুনহার একমাত্র গোলে ১৯৯৮ সালের মার্চের পর প্রথমবার কোনো গোল ছাড়াই টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ম্যাচ হারল চেলসি। এই হারে লিয়াম রোজেনিওরের দল টেবিলের ষষ্ঠ স্থানে। আগামী চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের শীর্ষ পাঁচটি দল খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু পঞ্চম স্থানে থাকাও বেশ কঠিন চ্যালেঞ্জ ব্লুদের জন্য। পাঁচে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে চার…
বি-টাউনে সুসংবাদ! বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর দিয়েছেন এই তারকা জুটি। ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করেন দীপিকা ও রণবীর। শেয়ার করা ছবিতে তাদের প্রথম সন্তান দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গেছে। দীপিকা ও রণবীরের এই খুশির খবরে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। তারকা দম্পতির শেয়ার করা সেই পোস্টে মুহূর্তেই হুমড়ি খেয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা। একজন মন্তব্য করেছেন, বাহ, দ্বিতীয় সন্তান আসছে…! এছাড়াও অসংখ্য অনুরাগী হার্ট ও লাভ ইমোজি দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন। এর আগে ২০২৪ সালের ৮…
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচি নিয়ে সৃষ্ট মতপার্থক্যগুলো দ্রুতই সমাধানের আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে অমীমাংসিত ইস্যুগুলো সামাধানের চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইএমএফের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। কয়েকটি বিষয়ে কিছুটা মতপার্থক্য থাকলেও আমরা আশা করছি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে পারব। অনেক ইস্যু ইতোমধ্যে সমাধান হয়েছে। তবে…
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হয়ে আসছে। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতিটি ২২ এপ্রিল শেষ হয়ে যাবে। আর এমন পরিস্থিতিতে আবারও আতঙ্কিত হয়ে উঠেছেন সাধারণ ইরানিরা। সঙ্গে তারা ক্ষুব্ধও। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি রোববার (১৯ এপ্রিল) তেহরান থেকে বলেছেন, ইরানিদের মধ্যে বিভিন্ন অনুভূতি দেখতে পাচ্ছেন তিনি। তৌহিদ আসাদি বলেছেন, আলোচনার মাধ্যমে চলমান সংঘাতের সমাধান হবে, ইরানিদের মধ্যে এমন আশা আছে। যদিও এটি খুবই কম। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল তখন সাধারণ মানুষ আশা দেখেছিলেন। কারণ চুক্তি হলে মার্কিনিরা নিষেধাজ্ঞা তুলে নিতো, এতে সাধারণ জনগণের জীবনমানের উন্নতি হতো।…
