লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্যদের ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। মাখোঁ সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘সবকিছুই ইঙ্গিত করছে এই হামলার পেছনে হিজবুল্লাহ জড়িত।’ একই সঙ্গে লেবাননের কর্তৃপক্ষকে তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ঘটনাটির নিন্দা জানিয়ে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে নিযুক্ত ফরাসি বাহিনীর ওপর এ হামলা অত্যন্ত উদ্বেগজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনরত শান্তিরক্ষীদের লক্ষ্য করেই এই হামলা…
Author: প্রাণের সংবাদ
পরিচালক শঙ্খ দাশগুপ্তের মুন্সিয়ানায় ১৪৩৩ বঙ্গাব্দের শুরুতে মুক্তিপ্রাপ্ত ‘চা গরম’ কেবল একটি ওয়েব ফিল্ম নয়, বরং এটি চা-বাগানের মানুষের না বলা কথা আর আগামীর স্বপ্নের এক দারুণ মেলবন্ধন। এতে অভিনয় করেছেন সাফা কাবির। এর আগেও বাংলাদেশে চা বাগানের ভেতরকার জীবনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা তৈরি হয়েছে। তবে অভিনেত্রী সাফা কবিরের ভাষ্যমতে, চা বাগানের শ্রমিকদের জীবনের আবেগ-অনুভূতি, সুখ- দুঃখ, হাসি-কান্না, প্রেম-ভালোবাসা, জীবনের ভয়াবহতা, নির্মমতা এর আগে কোনো নাটকে তুলে ধরা হয়েছে কী না, তার জানা না থাকলেও এই ওয়েব ফিল্মে তা ভীষণ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। সাফা কবির বলেন, ‘এর আগেও আমি চা বাগানে নাটকের কাজ করেছি। কিন্তু সেসব…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘একটু বেশিই কথা বলেন’ বলে মন্তব্য করেছে ইরান। শনিবার তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ ওই মন্তব্য করেন। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তুরস্কের আন্তালিয়া কূটনৈতিক ফোরামের বৈঠকে ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। এ সময় আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনও চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ‘আবারও বোমা ফেলা শুরু করবে’—প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে খতিবজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘একটু বেশিই কথা বলেন’। ইরানি এই কর্মকর্তা বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প একই বক্তব্যের মাঝে পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন,…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে ৫৩ সদস্যবিশিষ্ট ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ ও অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নবগঠিত এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা…
বলিউডে ঘুরছে এক নতুন এক জল্পনা! পরিচালক সঞ্জয় লীলা বানশালি তার পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়া ভাটকে নিতে পারেন। শোনা যাচ্ছে, আগে সালমন খানকে নিয়ে পরিকল্পনা থাকলেও সেটি আর আগায়নি; নতুন করে এই প্রোজেক্টে শাহরুখকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, বানশালির আটকে যাওয়া সিনেমার কাজ নতুন করে শুরু হতে পারে। এতে শাহরুখ-আলিয়ার জুটি দেখা যেতে পারে– চলছে এমন আলোচনা। বানশালির সঙ্গে শাহরুখ খানের কাজের ইতিহাস বেশ পুরনো। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছিলেন। এরপর দীর্ঘ ২৪ বছর পার হলেও বানশালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার। অন্যদিকে, বানশালির প্রিয় পাত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট আগে শাহরুখের…
পহেলা বৈশাখের দিন ব্রাদার্স ইউনিয়ন বিশ বছর পর ফেডারেশন কাপের শেষ চারে খেলা নিশ্চিত করেছিল। কিন্তু চার দিন পর লিগে আবার বিবর্ণ পারফরম্যান্স তাদের। মুন্সিগঞ্জে পিডব্লিউডি ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। পিডব্লিউডির জয়ের নায়ক রাশিয়ান ফরোয়ার্ড মারাত তারেক। তার গোলে প্রথমার্ধে পিডব্লিউডি লিড নেয়। ব্রাদার্স ইউনিয়ন সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। ৬২ মিনিটে ব্রাদার্সের অধিনায়ক জামাল ভূইয়ার ক্রসে পাকিস্তানি ফরোয়ার্ড শায়াক দোস হেডে গোল করেন। সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গোপীবাগের দলটি। বক্সের মধ্যে পিডব্লিউডি ফরোয়ার্ডকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আবার রাশিয়ান ফরোয়ার্ড মারাত লিড এনে দেন। ম্যাচের শেষ দশ মিনিট ব্রাদার্স…
দেশের চলচ্চিত্র জগতে নিজস্ব নির্মাণশৈলী দিয়ে পোক্ত অবস্থান গড়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। দীর্ঘ পথচলায় যেমন দর্শকদের তালি পেয়েছেন, তেমনি সইতে হয়েছে তীব্র কটাক্ষ। এমনকি সরকারি নানা বিধিনিষেধের বেড়াজালে পড়ে তার একাধিক চলচ্চিত্র দীর্ঘকাল আলোর মুখ দেখেনি। বিচিত্র সব চড়াই-উতরাই পার করা এই নির্মাতা বর্তমানে নতুন একটি চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত। আর সেই কাজের ফাঁকেই নিজের কাজের স্মৃতিচারণ করলেন। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক পেজে চলচ্চিত্র নির্মাণের নেপথ্য অনুভূতি ব্যক্ত করেন ফারুকী। ক্যারিয়ারের একটি কষ্টের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমার জীবনের একটা ট্র্যাজিক দিক আছে। সিনেমা মুক্তির সময় আমার জ্বর এসে যায়। এর কারণ হচ্ছে ছবি মুক্তি পরবর্তী আক্রমণের আশঙ্কা।’…
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। গতকাল ১৭ এপ্রিল এই দুই মাস পূর্ণ হয়েছে। সরকারের এই ৬০ দিনের পথচলাকে ‘অবিস্মরণীয় অর্জন’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ৬০টি উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এসব সাফল্যের খতিয়ান তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। লিখিত বক্তব্যে মাহাদী আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এরইমধ্যে ৩৭,৫৬৭টি পরিবারকে এই কার্ড প্রদান করা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক ২,৫০০…
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যেই নিহিত এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আরও সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা নিতে হবে। শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে চলমান আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম–২০২৬ এর একটি সেশনে প্যানেলিস্ট হিসেবে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই প্রেক্ষাপটে অর্থায়ন বৃদ্ধি, রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার…
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন…
