ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ও বাণিজ্যের জন্য প্রস্তুত বলে ঘোষণা এলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ‘যদি, কিন্তু’ রেখে কথা বলছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে সোশ্যাল ট্রুথে তিনি লিখেছেন, চুক্তির শর্ত পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ বহাল থাকবে। পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি ‘সম্পূর্ণভাবে খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত’। কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর থাকবে। এর আগে, ইরান অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে কোনো ফ্রোজেন ফান্ড বা…
Author: প্রাণের সংবাদ
ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার ভালপারাই পাহাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন পর্যটক। শুক্রবার কেরালা থেকে আসা একটি পর্যটকবাহী ভ্যান পাহাড়ি রাস্তার একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। এই ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, কোয়েম্বাটোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, কেরালার মালাপ্পুরম…
বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি নিয়ে তীব্র জনরোষের মুখে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোডি পদত্যাগ করেছেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের সচিব উদয়াঙ্গা হেমাপালাও পদত্যাগ করেছেন। শুক্রবার দেশটির প্রেসিডেন্টের গণমাধ্যম দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিম্নমানের কয়লা আমদানির অভিযোগের তদন্তের পথ সুগম করতে মন্ত্রী পদত্যাগ করেছেন। শুক্রবার সকালে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। জ্বালানি মন্ত্রীর পদত্যাগের পর পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সাংবাদিকদের বলেন, যথাযথ ক্রয়প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং মন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় কোনো জালিয়াতি বা দুর্নীতি ঘটেনি। তিনি জানান, ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য রয়েছে, যাতে স্বচ্ছতা বাড়ে এবং জনগণের আস্থা জোরদার…
গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে মসজিদের ইমামের মেয়ে ও মাদরাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা লেখেন। জামায়াত আমির বলেছেন, “গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদরাসা ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক।” “আমি অবিলম্বে…
আগামী রোববার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালকে স্বাগত জানাবে ম্যানচেস্টার সিটি। দুই দলের মাঝে এখন পয়েন্টের ব্যবধান ছয়। তবে এক ম্যাচ কম খেলেছে সিটি। এই ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা। তার মতে, এই ম্যাচ হেরে গেলে ম্যানসিটির শিরোপার দৌড় শেষ। বর্তমানে ম্যানসিটি ফর্মের তুঙ্গে। আগের ম্যাচে তারা চেলসিকে ৩-০ গোলে হারায়। অন্যদিকে আর্সেনাল হেরে গেছে বোর্নমাউথের কাছে। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১৪ ম্যাচ ধরে অপরাজিত সিটি। ইতিহাদে সবশেষ তারা হার দেখেছিল এই মৌসুমের প্রথম ম্যাচে। টটেনহামের কাছে পরাজিত দলটি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষেও দারুণ ফর্মে। গানারদের বিপক্ষে শেষ ১০টি লিগ ম্যাচে অপরাজিত তারা, জিতেছে সাতটি।…
দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ৯ দফা প্রস্তাবনা গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সর্বসম্মতিক্রমে এসব প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জনগণের প্রত্যাশা পূরণ, রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ জামায়াত নেতৃবৃন্দ। গণভোটের রায় বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে উল্লেখ করে দ্রুত সময়সীমা নির্ধারণের মাধ্যমে একটি বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তারা। একই সঙ্গে জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়নে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা এবং রাজনৈতিক দল, নাগরিক…
দলের চূড়ান্ত বাছাইয়ের অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। শুক্রবার প্রথম দিনে পাঁচ সাংগঠনিক বিভাগের ৩৭৮ প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দলটির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাক্ষাৎকার নেওয়া শুরু করে দলের মনোনয়ন বোর্ড। বোর্ডে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বোর্ডে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুক। সাক্ষাৎকারের আগে বিএনপির সিনিয়র…
নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ দল। ২ মে শেষ হবে এই সিরিজ। এরপরেও অবশ্য বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা পাকিস্তানের বিপক্ষে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজ খেলতে পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্ট ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এদিকে জুনে অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে, যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে…
মস্কোর রসিয়া থিয়েটারে বসেছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমকালো আসর। সেখানে রেড কার্পেটে নজর কেড়েছেন দেশের আলোচিত তারকা আশনা হাবিব ভাবনা। উৎসবের রেড কার্পেটে অংশ নিতে বিদেশি কোনো বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকের পরিবর্তে ভাবনা বেছে নিয়েছেন দেশীয় ঐতিহ্যবাহী পোশাক। ডিজাইনার তন্বী কবির–এর নকশা করা সিঁদুর লাল কাতান ওভারকোটে তাকে দেখা গেছে রেড কার্পেটে। যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হয়েছে। আট দিনব্যাপী এ আসরের পর্দা নামবে ২৩ এপ্রিল। উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের যুবরাজ শামীমের ‘অতল’ ও আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা দুটি। এর মধ্যে দেশের বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতা ফুটিয়ে তোলা…
বগুড়ার কাহালু উপজেলায় জ্বালানি তেল নেওয়ার পর একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নারহট্ট এলাকায় রহিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর মাইক্রোবাসটি মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে চালক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে কাহালু ফায়ার সার্ভিসের পরিদর্শক সবুজ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।…
