Author: প্রাণের সংবাদ

ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি ‘অহংকার ও কুফরি শক্তির’ বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মুজতবা খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী বিশ্বজুড়ে শত্রুদের ‘দুর্বলতা ও লাঞ্ছনা’ প্রকাশ করে দিয়েছে। তিনি দাবি করেন, ইরানের ড্রোনগুলো ‘আমেরিকান ও জায়নিস্ট অপরাধীদের ওপর বজ্রের মতো আঘাত হানছে’ এবং নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে প্রস্তুত। বর্তমান যুদ্ধকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব থেকে শুরু করে আগের দু’টি ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হয়ে বর্তমান সংঘাত পর্যন্ত সেনাবাহিনী তার সঠিক অবস্থানে অটল রয়েছে। তিনি…

Read More

পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২০২৬ সালের হজের প্রথম কাফেলা। এর মধ্য দিয়ে শুরু হলো এ বছরের পবিত্র হজ মৌসুমের আনুষ্ঠানিক পথচলা। মদিনা বিমানবন্দরে প্রথম দফায় আগত হজযাত্রীদের ফুল ও খেজুর দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা। আল্লাহর মেহমানদের সেবা দিতে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়েছিল। বিমানবন্দর সূত্র জানায়, প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের মদিনার মসজিদে নববীতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা নামাজ আদায় ও ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করবেন। মদিনায় কয়েক দিন…

Read More

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ সরওয়ার পূর্বাচল ৩০০ ফিট রাস্তা হতে আফতাবনগর পর্যন্ত কুড়িল-রামপুরা রোডের বিকল্প সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ৪ টা তিনি এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, এই বিকল্প সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে জনগণের চলাচলে ব্যাপক সুবিধা হবে। বিশেষ করে কুড়িল-রামপুরা এলাকায় যানজট অনেকাংশে কমে আসবে। সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ সকল সংস্থার সমন্বয়ে যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো.শফিকুল ইসলাম খান মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ডিএমপির ট্রাফিক গুলশান…

Read More

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী হাজিদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে কাজ করছে বলেও জানান তিনি। এর আগে, হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ হতে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক…

Read More

রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবে ডিমের বাজারের চিত্র ঠিক উল্টো। গত সপ্তাহের তুলনায় ডজনে বেড়েছে ২০ টাকা। অন্যদিকে মাছ ও গরুর মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। আজ (শুক্রবার) রাজধানীর রামপুরা বাজার ঘুরে দামের এমন চিত্র দেখা গেছে। মুরগি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। আসল সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে এবং হাইব্রিড জাতের সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে। বিক্রেতা সাইফুল জানান, গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ২০…

Read More

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আর কোনো বড় বাধা নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার। স্থানীয় সময় লাস ভেগাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা খুব কাছাকাছি। এটি সবার জন্যই ভালো কিছু হতে যাচ্ছে। আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। তিনি আরো জানান, ইরান ইস্যুতে এখন আর কোনো “স্টিকিং পয়েন্ট” বা জটিলতা অবশিষ্ট নেই। ধারণা করা হচ্ছে, লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়গুলোকেই তিনি ইঙ্গিত করেছেন। তবে ট্রাম্পের এই বক্তব্য এখনো নিশ্চিত করেনি ইরানের কোনো কর্মকর্তা। ফলে চুক্তি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।

Read More

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। এটার জন্য যদি পরিবারকে আর্থিক প্রণোদনা দিতে হয়, কীভাবে সেটা সবচেয়ে কার্যকরী হতে পারে সেটা নিয়ে ইতোমধ্যে আমরা আলোচনা শুরু করেছি। শিক্ষার্থীদের যে উপবৃত্তি আছে, সেখানেও আমরা মডারাইজেশন (আধুনিকায়ন) নিয়ে আসব।’ আজ (শুক্রবার) সকালে রাজধানীর মোহাম্মদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র বাদশা ফয়সল ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, ‘আজকে বৃত্তি পরীক্ষার তৃতীয় দিন চলছে। আমরা দেখলাম খুব সুন্দরভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছে কি না, সেটা আমরা দেখছি। আমাদের প্রত্যেকটা স্কুলকে, প্রত্যেকটা জেলা-উপজেলা শিক্ষা অফিসারদেরকেও…

Read More

নানা আলোচনা ও সংশয় কাটিয়ে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-উপাধ্যক্ষ) নিয়োগ পরীক্ষা। এতে প্রায় ৫৩ হাজারের বেশি প্রার্থী অংশগ্রহণ করবেন। এনটিআরসিএর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, ঢাকার ৯টি নির্ধারিত কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা…

Read More

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হরমুজ প্রণালিকে সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা একটি “সঠিক পদক্ষেপ। খবর বিবিসির। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌচলাচলের অধিকার ও স্বাধীনতার পূর্ণ পুনরুদ্ধার প্রয়োজন, যা সকল পক্ষ কর্তৃক সম্মানিত হবে।” এতে আরো বলা হয় যে, গুতেরেস আশা প্রকাশ করেন, ‘যুদ্ধবিরতির পাশাপাশি এই পদক্ষেপটি পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান সংলাপকে আরো শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

Read More

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পর সীমা (৩২) ও তার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শুক্রবার তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। নবজাতককে শিশু হাসপাতালে এবং সীমাকে ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। শুক্রবার রাতে ঢামেকে গিয়ে রোগীর খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপ-পরিচালক আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা । পরিদর্শন শেষে…

Read More