যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু প্রথম থেকেই এটি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। যা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে জানিয়েছেন তারা। বাঘেই আরও বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বপ্রথম নৌ-অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর আগেও আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র হামলা করেছিল। যা তারা ভুলেননি। মার্কিনিদের সঙ্গে আর আলোচনা না হলেও তারা জাতীয় স্বার্থ রক্ষা করে যাবেন বলে উল্লেখ করেন বাঘেই। তিনি সতর্কতা দিয়ে বলেন, যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করতে চায়। তাহলে তাদের…
Author: প্রাণের সংবাদ
আগামীকাল (মঙ্গলবার) থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরীক্ষার্থীদের সফলতা কামনা করে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে; এর মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া…
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সংস্থাটি। সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আল-আমিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারান্তরীণ আসামি পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ…
ভারতের বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। সোমবার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা-মা হওয়ার এই সুখবরটি নিশ্চিত করেছেন এই নির্মাতা। এই দম্পতির মীর নামে এক পুত্রসন্তানও রয়েছে। পোস্টে একটি বিশেষ পোস্টার শেয়ার করেন অ্যাটলি। যেখানে তাদের প্রথম সন্তান মীরের একটি স্কেচ দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ সেই পোস্টারে আটলি লিখেছেন, ‘আমি আর প্রিয়া ধন্য।’ সেই সঙ্গে অ্যাটলি জানান, ২০ এপ্রিল তাদের কোলজুড়ে কন্যাসন্তান এসেছে। ব্যক্তিগত জীবনে আনন্দের খবরের পাশাপাশি কাজের ক্ষেত্রেও দারুণ সময় পার করছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার পরবর্তী বিগ…
মেয়েকে সঙ্গে নিয়ে ক্লাস্টার বোমাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চলতি মাসে দ্বিতীয়বারের মতো এই ধরনের পরীক্ষা চালিয়েছে দেশটি। যার মাধ্যমে উত্তর কোরিয়া তাদের আঘাত হানার সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার বার্তা দিচ্ছে। সোমবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এসেন্সি (কেসিএনএ) ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হুয়াসং-১১ সিরিজের পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। যেগুলো ক্লাস্টার বোমা ও ফ্র্যাগমেন্টেশন মাইন ওয়ারহেড বহনে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র একটি নির্ধারিত দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উন ও তার মেয়ে কিম জু আয়ে কালো…
২০২৬ সালের হজ আদায়ে প্রথম তিন দিনে সৌদি আরবে পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ হজযাত্রী। সোমবার (২০ এপ্রিল) আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। হজযাত্রীদের পদচারণায় মুখর আসকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাসসহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন হজযাত্রীরা। এ বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এর মধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি। ২০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৩২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। বিভিন্ন এয়ারলাইন্স ভিত্তিক…
লন্ডনের রাস্তায় রাস্তায় আতঙ্ক! ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন মৌসুমে রানার্সআপ হয়েছে আর্সেনাল। ২০২৩ ও ২০২৪ অল্প কিছু পয়েন্টের কারণে হাতছাড়া হয়েছে শিরোপা। চলতি মৌসুমেও তারা ২২ বছরের ট্রফি খরা কাটানোর দৌড়ে এগিয়ে। কিন্তু শেষ মুহূর্তে আবারো পা পিছলে যাওয়ার উপক্রম। সব প্রতিযোগিতা মিলে ঘরোয়া ফুটবলে শেষ চার ম্যাচই হেরে গেছে আর্সেনাল। মিকেল আর্তেতার অধীনে এমন অবাঞ্ছিত অভিজ্ঞতা হলো প্রথমবার। এর মধ্যে একটি ছিল শিরোপার লড়াই। কারাবাও কাপ ফাইনালে ম্যানসিটির কাছে হার। সেই ম্যানচেস্টার ক্লাব লিগ মৌসুমের পাঁচ ম্যাচ বাকি থাকতে আরেকবার ধাক্কা দিলো গানারদের। গতকাল (রোববার) ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে তারা হেরেছে। কারাবাও কাপ ফাইনালের পর সাউদাম্পটনের কাছে পরাজিত…
পরিচালক শঙ্খ দাশগুপ্তের মুন্সিয়ানায় ১৪৩৩ বঙ্গাব্দের শুরুতে মুক্তিপ্রাপ্ত ‘চা গরম’ কেবল একটি ওয়েব ফিল্ম নয়, বরং এটি চা বাগানের মানুষের না বলা কথা আর আগামীর স্বপ্নের এক দারুণ মেলবন্ধন। এতে অভিনয় করেছেন সাফা কবির। এর আগেও বাংলাদেশে চা বাগানের ভেতরকার জীবনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা তৈরি হয়েছে। তবে অভিনেত্রী সাফা কবিরের ভাষ্যমতে, চা বাগানের শ্রমিকদের জীবনের আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-ভালোবাসা, জীবনের ভয়াবহতা, নির্মমতা এর আগে কোনো নাটকে তুলে ধরা হয়েছে কি না, তার জানা না থাকলেও এই ওয়েব ফিল্মে তা ভীষণ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। সাফা কবির বলেন, ‘এর আগেও আমি চা বাগানে নাটকের কাজ করেছি। কিন্তু সেসব…
ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৪ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের নারী এমপিদের নাম ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম…
ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ। হজ শুধু একটি শারীরিক ইবাদত নয়, বরং বিশ্বাস, ক্ষমা এবং আধ্যাত্মিক পুনর্জাগরণের এক গভীর সফর। প্রতি বছর সামর্থ্যবান মুসলিম নর-নারীর ওপর জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। নবী হজরত ইব্রাহিমের (আ.) আহ্বানে সাড়া দিয়ে কয়েক হাজার বছর ধরে সারা বিশ্বের লাখো মুসলিম এই পবিত্র সফরে অংশ নিচ্ছেন। নবী ইব্রাহিমের (আ.) সেই ঐতিহাসিক আহ্বান পবিত্র কাবা শরিফ নির্মাণের কাজ শেষ করার পর মহান আল্লাহ তায়ালা হযরত ইব্রাহিম (আ.)-কে নির্দেশ দেন মানুষের মাঝে হজের ঘোষণা পৌঁছে দিতে। নবী ইব্রাহিম আ. তখন বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, তার কণ্ঠস্বর কীভাবে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে। আল্লাহ…
