Author: প্রাণের সংবাদ

জাতীয় সংসদের অধিবেশনে নিজের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। গত পরশু হাতিয়া থেকে ফেরার পথেও তিনি হামলার মুখে পড়তে যাচ্ছিলেন বলে সংসদকে জানান তিনি। সোমবার (২০ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নোটিশের পরিপ্রেক্ষিতে এ অভিযোগের কথা বলেন তিনি। তার নোটিশটি গ্রহণ না করলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলেছেন ডেপুটি স্পিকার। হান্নান মাসুদ বলেন, তিনি একটি দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন যেখানে ভূমিদস্যু ও জলদস্যুদের রাজত্ব চলছে। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে তিনি অন্তত পাঁচবার সরাসরি হামলার শিকার হয়েছেন। এমনকি তার জন্য মসজিদে দোয়া করায় ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, যিনি গত দেড়…

Read More

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬: বর্তমানে নেভিগেশন থেকে শুরু করে যোগাযোগ, ফটোগ্রাফি অথবা বিনোদনের জন্য স্মার্টফোন একটি অপরিহার্য মাধ্যম। কিন্তু ভ্রমণের সময় যখন ফোনের ব্যবহার স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন স্বল্প ক্ষমতার ব্যাটারি অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ব্যাকআপ দিতে ব্যর্থ হয়। চার্জের এই সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় উদ্বেগের কারণ। নতুন কোনো শহর ঘোরার সময় হুট করে চার্জ ফুরিয়ে গেলে মাঝপথে ম্যাপ দেখা বন্ধ হয়ে যেতে পারে, যা ছবি তোলা বা স্ক্রিন টাইমকেও সীমিত করে দেয়। ফলে ভ্রমণের আনন্দ উপভোগের পরিবর্তে ব্যবহারকারীকে ব্যাটারি পার্সেন্টেজ বজায় রাখা এবং পাওয়ার ব্যাংক বহনের ঝামেলা পোহাতে হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভিভো নিয়ে এসেছে নতুন ভি৭০ এফই। এতে রয়েছে…

Read More

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে, রোববার ইরানি পতাকাবাহী পণ্যবাহী একটি জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী। এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। উল্লেখ্য, ‍যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাঝেই ইরানের নৌ বন্দর অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালি ঘিরে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইরান। যদিও পাকিস্তানের মধ্যস্ততায়…

Read More

প্রথম দিকে গ্রিন সিগন্যাল, পেলেও, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেত্রী। এ সময় তিনি কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান। আজ, ২০ এপ্রিল, ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চমক লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন।’ নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার…

Read More

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার লক্ষ্যে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে দেশের আরও ১৯টি জেলায় এই সিস্টেমের নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ থেকে যেসব জেলায় নিবন্ধন করা যাবে সেগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের বাকি সব জেলাতেও ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমের মাধ্যমে জ্বালানি তেলের ব্যবহার আরও স্বচ্ছ ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব…

Read More

বিশ্বের নজর যখন পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে কেন্দ্র করে, সেই সুযোগে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা ও অভিযান জোরদার করেছে ইসরাইলি বাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে সোমবার বেশ কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। জমি দখল ও স্থাপনা ধ্বংস জেরুজালেমের আল-আকসা মসজিদ সংলগ্ন সিলওয়ানের আল-বুস্তান এলাকায় ইসরাইলি বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগে সেখানে ভেঙে ফেলা ঘরবাড়ির ধ্বংসস্তূপও সরিয়ে নেওয়া হয়। এছাড়া তুবাসের দক্ষিণে তাম্মুন এলাকায় ফিলিস্তিনিদের পানির পাইপলাইন ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। সড়ক নির্মাণ ও অবরোধ নাবলুসের আইন শিবলি চেকপোস্ট থেকে তুবাসের তায়াসির সামরিক চেকপোস্ট পর্যন্ত ২২ কিলোমিটার…

Read More

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (ইন্টারন্যাশনাল আইডিয়া)-এর একটি প্রতিনিধিদল। সোমবার দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন- কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া । জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা, ‘জুলাই চার্টার’সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সফররত দল বাংলাদেশের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছি। সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব। খাল খনন করতে পারলে বন্যার সময় মানুষ, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা যাবে। সোমবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বগুড়ার বাগবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা এখানে চৌকিদহ খালটা কাটলাম। এখানে যদি কোনো মুরুব্বি থাকেন- যাদের বয়স ৬০-৭০ এর বেশি, তাদের নিশ্চয়ই মনে আছে, এই খালটা আমার আব্বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে কেটেছিলেন। এই খালটা আমরা কাটলাম,…

Read More

ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনির। সোমবার পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। এ সময় ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি রাখা অবরোধ শান্তি আলোচনার জন্য বাধা সৃষ্টি করছে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন তিনি। ফোনালাপে ট্রাম্পকে অসীম মুনির বলেন, ‌‘‘ইরানি বিভিন্ন বন্দরে মার্কিন অবরোধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছে।’’ ওই সূত্র বলেছে, ‘‘ট্রাম্প মুনিরকে…

Read More

ওমরাহ ইসলামের গুরুত্বপূর্ণ একটি আমল। ওমরাহর মাধ্যমে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে দেন। রাসুল (সা.) ওমরাহর আমল করতে উৎসাহিত করেছেন। এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, তোমরা ধারাবাহিকভাবে হজ ও ওমরাহ আদায় করতে থাকো। এ দুটি আমল দারিদ্র্য ও গুনাহ বিদূরিত করে দেয়। যেমন—ভাটার আগুনে লোহা ও সোনা-রুপার ময়লা-জং দূরীভূত হয়ে থাকে। (তিরমিজি, হাদিস : ৮১০) অন্য হাদিসে হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর পথে যুদ্ধে বিজয়ী, হজকারী ও ওমরাহকারী আল্লাহর মেহমান বা প্রতিনিধি। আল্লাহ তাদের আহ্বান করেছেন, তারা তার ডাকে সাড়া দিয়েছেন। আর তারা তার কাছে চেয়েছেন এবং তিনি তাদের দিয়েছেন। (ইবনে মাজাহ, হাদিস : ২৮৯৩)…

Read More