আসরের শুরুতে ধোনীকে ছাড়াই মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। তার অনপস্থিতিতে প্রথম ছয় ম্যাচে তারা মাত্র দুটি জয় পেয়েছিল। এর মাঝে চোটের কারণে ছিটকে গেছেন ব্যাটসম্যান আয়ুষ মাত্রে। আগামী বৃহস্পতিবার(২৩শে এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের(এমআই) বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এ ম্যাচের আগে চোটের কারণে অস্ট্রেলিয়ান ফাস্ট-বোলার স্পেন্সার জনসন নাথান এলিসের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন । পিঠের চোটের কারণে এই বাঁ-হাতি পেসার সিএসকে-র প্রথম ম্যাচগুলো খেলতে পারেননি এবং সম্পূর্ণ ফিটনেস অর্জনের জন্য কাজ করছিলেন। জনসন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে চেন্নাইয়ে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই…
Author: প্রাণের সংবাদ
ইউক্রেন যুদ্ধের ফলাফল নিয়ে বড় ধরনের দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর মতে, রাশিয়ার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র এবং খোদ ইউক্রেনীয় কর্তৃপক্ষও ভেতরে ভেতরে তা মেনে নিয়েছে। রাশিয়ার বিভিন্ন পৌরসভার প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় পুতিন জানান, এই সংঘাতের চূড়ান্ত পরিণতি কী হতে যাচ্ছে তা নিয়ে এখন আর কারও মনে কোনো সংশয় নেই। প্রেসিডেন্ট পুতিন দাবি করেন, কিয়েভ প্রশাসন এখন মূলত এই অনিবার্য পরাজয়কে কীভাবে বিশ্বমঞ্চে উপস্থাপন করবে এবং রাশিয়ার বিজয়কে কীভাবে দাপ্তরিকভাবে মেনে নেবে, সেই পথ খুঁজছে। সভার এক পর্যায়ে যখন এক প্রতিনিধি রাশিয়ার জয়ের বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন যে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শত্রুপক্ষও…
ঠাকুরগাঁও প্রতিনিধি ফিলিং স্টেশন থেকে কম দামে কিনে সীমান্তে দ্বিগুণে বিক্রি—ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে পেট্রল কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে প্রায় ২০০ লিটার পেট্রল জব্দ করা হয়। সোমবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে আটক হন জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০)। পরে মঙ্গলবার দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক প্রত্যেককে জরিমানা করেন, মোট জরিমানার পরিমাণ ৩০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, আটক জাহিরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের বাসিন্দা এবং জহিরুল ইসলাম হরিণমারী নয়াপাড়া গ্রামের বাসিন্দা।…
দেশের সকল উপজেলা পরিষদে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে এ খবর দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে ইতোমধ্যে এই সংক্রান্ত সরকারি আদেশ বা জিও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর জারি করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পরিষদের নতুন বা পুরাতন ভবনে যেখানে যে অবস্থা আছে, সেখানেই এটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করে দেওয়া হবে। বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে…
আগামী জুন মাসে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইরানি খেলোয়াড়দের নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা না পেলে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে দেশটি। ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রী আহমদ দুনইয়ামালি জানিয়েছেন, জাতীয় দলের খেলোয়াড়রা বিশ্বকাপের প্রস্তুতি নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা হলেই আমরা বিশ্বকাপে অংশ নেব।’ তিনি আরো স্পষ্ট করে বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে ড্র অনুযায়ী ইরানের…
যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধি এবং সংঘাতের অবসানে সংলাপ ও কূটনীতিকে সুযোগ দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে উভয় দেশের প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরুর আগে মঙ্গলবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ওই আহ্বান জানিয়েছেন। যদিও শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাতালি বেকারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়ার বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে বলেছেন, যে কোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা…
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকারি দল ও বিরোধী দল। সেখানে অনেক তরুণ নারী নেতৃত্ব স্থান পেয়েছেন। তবে সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যাওয়া ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করেন। ডা. তাসনিম জারা ফেসবুক পোস্টে বলেন, আজ ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ করে, সহানুভূতি জানিয়ে লিখেছেন যে আমি সংসদে থাকছি না। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া…
তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হলে খোরপোশ বাবদ স্ত্রীকে প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকা (২৫০ কোটি রুপি) দিতে হতে পারে। বর্তমানে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে খোরপোশের এই বিশাল অঙ্ক নিয়ে সমঝোতা না হওয়ায় আইনি প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হচ্ছে বলে জানা গেছে। আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা বিজয়। নির্বাচনের অন্যতম প্রার্থী হওয়ায় ব্যক্তিগত কারণে ২০ এপ্রিলের নির্ধারিত শুনানিটি স্থগিত রাখার আবেদন জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এর ফলে আপাতত থালাপতি ও সঙ্গীতার আইনি বিচ্ছেদ প্রক্রিয়া দুই মাস পিছিয়ে গেল।…
এতদিন ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চষে বেড়াতে দেখা গেছে ক্রিস গেইলকে। এবার তিনি অন্য ভূমিকায়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহমালিক হলেন গেইল। ইটিপিএল-এর উদ্বোধনী আসর শুরু হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৩৩ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। স্কটল্যান্ডের গ্লাসগোর সঙ্গে অন্য দলগুলো হলো আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে ইটিপিএল-এর সহমালিক অভিষেক বলেন, ‘এই যাত্রায় মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।…
মেক্সিকোর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ও প্রাচীন পিরামিড নগরী তেওতিহুয়াকানে বন্দুকধারীর হামলায় এক কানাডিয়ান নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল) ঘটনার পর হামলাকারী নিজেই আত্মহত্যা করে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহত কানাডিয়ান নাগরিকের পরিচয় নিশ্চিত করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। তিনি জানান, এই হামলায় আরও এক কানাডীয় নাগরিক আহত হয়েছেন। বর্তমানে মেক্সিকোতে কানাডার দূতাবাসের কর্মকর্তারা ভুক্তভোগী পরিবারগুলোকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করছেন। মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তাদের তথ্যমতে, আহতদের মধ্যে কানাডা ছাড়াও কলম্বিয়া ও রাশিয়ার নাগরিক রয়েছেন। ঘটনাস্থলে থাকা এক ব্রিটিশ দম্পতি বিবিসিকে জানান, পিরামিডের কাছে ছবি তোলার সময় হঠাৎ গুলির শব্দে…
