খালি পেটে খেজুর খেলে শরীরে দ্রুত পুষ্টি ও শক্তি জোগায়। বিশেষ করে সকালে খেজুর খাওয়ার অভ্যাস আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খেজুর ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আঁশে ভরপুর, যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন উন্নতি ঘটায়। ১. তাৎক্ষণিক শক্তি প্রদান খেজুরে থাকা গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শক্তি সরবরাহ করে। খালি পেটে খেলে শরীর মুহূর্তেই এনার্জি পায় এবং ক্লান্তি দূর হয়। ২. হজমশক্তি বাড়ায় খেজুরের ফাইবার খালি পেটে খেলে সহজেই হজম প্রক্রিয়া সক্রিয় হয়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। ৩. পেটের সমস্যা কমায় অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ খেজুরকে বেশ উপকারী করে তোলে। খালি পেটে খেলে…
Author: প্রাণের সংবাদ
শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে এক মৌসুমের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি জানিয়েছে, লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও পিএসএল থেকে নাম প্রত্যাহার করে আইপিএলের দল রাজস্থান রয়্যালসে যোগ দিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছেন শানাকা। সোমবার এক বিবৃতিতে পিসিবি জানায়, বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের মতে, শানাকা একতরফাভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন, যা খেলোয়াড় নিবন্ধন নীতিমালা এবং ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এর ফলে তিনি ২০২৭ সালের পিএসএলে অংশ নিতে পারবেন না। এর আগে একই ধরনের ঘটনায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে…
একযোগে সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় শিক্ষার্থীরা আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হয়। সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার নানা প্রস্তুতি নিয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক…
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। মার্কিন নৌবাহিনী তৌস্কা নামে একটি ইরানের পতাকাবাহী কনটেইনার জাহাজ জব্দ করার পর এই হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ছয় ঘণ্টা ধরে ‘বারবার সতর্ক বার্তা দেওয়ার পরও কোনো সাড়া না দেওয়ায়’ ইউএসএস স্প্রুয়েন্স জাহাজটি ‘তৌস্কার প্রপালশন বা চালিকাশক্তি বিকল করে দেয়।’ এরপর মার্কিন নৌসেনারা ইউএসএস ত্রিপোলি নামক যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টারে চড়ে দড়ি বেয়ে তৌস্কা জাহাজে নামেন। জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) থেকে জানা গেছে, গত ১২ এপ্রিল মালয়েশিয়ার পোর্ট ক্লাং থেকে যাত্রা শুরু করে জাহাজটি দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার বন্দর…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শেষ হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২১ এপ্রিল)। ইসি জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর আগামী ২২ ও ২৩ এপ্রিল দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ২৯ এপ্রিল পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক…
আকস্মিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন কেন্দ্রে যাবেন—তা গোপন রাখা হয়েছে। সাধারণত আগেই পরিদর্শনের কেন্দ্র জানানো হলেও এবার তা প্রকাশ না করায় তৈরি হয়েছে কৌতূহল। মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে কিছু বলতে নারাজ, ফলে শিক্ষামন্ত্রীর সম্ভাব্য আকস্মিক পরিদর্শন নিয়ে জোর আলোচনা চলছে। রাজধানীর কোনো কেন্দ্র নাকি ঢাকার বাইরের কোনো জেলায় যাবেন—এ বিষয়েও স্পষ্ট করে কিছু বলতে চাননি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, ‘মন্ত্রী কোথায় যাবেন, সেটা মন্ত্রী জানেন। অন্য কাউকে বলেননি।’ বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কেউই…
রোহিঙ্গা সংকট মোকাবিলা ও তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকারে ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’-শীর্ষক সম্মেলনের সাইড লাইনে জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সাক্ষাৎকালে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের মতো খাতে বৃহত্তর জাপানি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের দ্রুত…
ইরান শেষ পর্যন্ত আলোচনায় অংশ নেবে বলেই প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে। সোমবার রাতেই তারা ইসলামাবাদে পৌঁছাবে। দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আলোচনায় যদি উল্লেখযোগ্য সাফল্য আসে তাহলে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে- এই প্রসঙ্গ তোলা হলে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের আলোচনার কথা আছে। তাই আমি ধরে নিচ্ছি, এই মুহূর্তে কেউ কোনও রকম চালাকি করছে না।” ট্রাম্পের দেওয়া তথ্যানুযায়ী, এবারের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে থাকবেন বিশেষ…
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দু’জন ইইউ কূটনীতিক এই তথ্য নিশ্চিত করেছেন। একজন কূটনীতিক জানিয়েছেন, ইইউর রাষ্ট্রদূতদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে, ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মানদণ্ড পরিবর্তন করা হবে। এর ফলে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা খর্ব করার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা সম্ভব হবে। ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞার সম্ভাব্য তালিকা তৈরি করবে বলে জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান কৌশলগতভাবে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে। সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের আগে থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত জনাব তারেক রহমান নিজে অসংখ্যবার জাতীয় সরকারের কথা বলেছেন। সে হিসেবে আমরা ভেবেছিলাম শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদে বিরোধী দল থেকেও একাধিক জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে! কিন্তু বিরোধীদল তো দূরের কথা, সরকারি দল তার নিজেদের জোট সঙ্গীদেরকেই মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা করে দিতে পারেনি। ২৫ জন মন্ত্রীর মধ্যে তাদের জোট সঙ্গী অন্য দলগুলো থেকে অন্তত ১জন মন্ত্রী দেওয়ার মতো…
